1. abdulmotin52@gmail.com : ABDUL MOTIN : ABDUL MOTIN
  2. madaripurprotidin@gmail.com : ABID HASAN : ABID HASAN
  3. jmitsolution24@gmail.com : support :
ঢাকার ধামরাইয়ের জুলেখা হত্যাকান্ডের প্রধান আসামী মিরাজ শেখ’কে গ্রেফতার - Madaripur Protidin
শনিবার, ০৬ জুন ২০২৬, ০৭:০৪ অপরাহ্ন
শিরোনাম :
রাজৈর জামায়াতে ঈদ পুনমিলনী অনুষ্ঠান রাজৈর থেকে গাড়ী চুরি, শিবচর থেকে উদ্ধার রাজৈরের টেকেরহাট গরুর হাট পরিদর্শনে র‌্যাব-৮, চাঁদাবাজি ও জাল টাকা প্রতিরোধে কঠোর অবস্থান রাজধানীর রূপনগরে চালককে হত্যা করে অটো রিক্সা ছিনতাই; পাঁচ সদস্যকে গ্রেফতার ও অটো রিক্সা উদ্ধার মাদারীপুরে সনাকের দুর্নীতি বিরোধী মতবিনিময় সভা অনুষ্ঠিত সেবার মান উন্নয়নে পর্যায়ক্রমে সব উপজেলা ৫০শয্যা হাসপাতালকে  ১০০ শয্যা উন্নতি করা হবে।   হঠাৎ  রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী মাদারীপুরে প্রবেশপত্র না আসায় ২০ শিক্ষার্থীর এসএসসি পরীক্ষা দেয়া অনিশ্চিত মাদারীপুরে ৬টি স্বর্নের দোকানে দুর্ধর্ষ চুরি খালেদা জিয়া ও প্রধানমন্ত্রী তারেক রহমান কে নিয়ে কুরুচিপূর্ন মন্তব্য করায়  শিবচরে জাগপা মুখপাত্র রাশেদ প্রধানের ছবিতে যুবদলের জুতা নিক্ষেপ মাদারীপুরের যুবক মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত

ঢাকার ধামরাইয়ের জুলেখা হত্যাকান্ডের প্রধান আসামী মিরাজ শেখ’কে গ্রেফতার

  • প্রকাশিত : রবিবার, ৩০ অক্টোবর, ২০২২, ২.৩৪ পিএম
  • ৫১৭ জন পঠিত

অফিস রিপোর্টঃ ঢাকা জেলার ধামরাইয়ের চাঞ্চল্যকর জুলেখা হত্যাকান্ডের প্রধান আসামী মিরাজ শেখ’কে গ্রেফতার করেছে র‌্যাব-৪।

র‌্যাব-৪ এর মিডিয়া অফিসার সহকারী পুলিশ সুপার মোঃ মাজহারুল ইসলাম জানান, এরই ধারাবাহিকতায় অদ্য ৩০ অক্টোবর ভোর ৪ ঘটিকায় র‌্যাব-৪ ও র‌্যাব-৬ এর একটি যৌথ চৌকস আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে যশোর জেলার অভয়নগর থানাধীন ভাঙ্গাগেইট এলাকায় অভিযান পরিচালনা করে চাঞ্চল্যকর জুলেখা হত্যা মামলার প্রধান আসামী মোঃ মিরাজ শেখ (২২), জেলাঃ খুলনা’কে গ্রেফতার করতে সক্ষম হয়।

গ্রেফতারকৃত আসামীকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ ও ঘটনার বিবরণে জানা যায়, আনুমানিক গত ৩/৪ মাস পূর্বে আসামী মিরাজ এর সহিত ভিকটিম জুলেখা বেগম এর বিবাহ হয়। বিবাহের পরে আসামী মিরাজ এবং ভিকটিম জুলেখা ধামরাই থানাধীন এলাকায় বসবাস করে আসছিলো। আসামী কালামপুর সাকিনস্থ থ্রী স্টার ইটভাটায় এবং ভিকটিম উক্ত এলাকায় একটি গার্মেন্টস এ চাকুরী করত। বিবাহের পর হতে আসামী ভিকটিমকে অহেতুক বিনা কারনে সন্দেহ করিয়া বিভিন্ন সময় ভিকটিমকে গালিগালাজ ও মারধর করত। এই ঘটনার বিষয়ে ভিকটিম অনেকবার তার মায়ের কাছে নালিশও করেছে। মায়ের কাছে নালিশ করায় আসামি ভিকটিমের উপর প্রচন্ড ক্ষিপ্ত হয় এবং তাদের দাম্পত্য কলহ চূড়ান্ত পর্যায়ে উপনিত হয়।

উক্ত কলহের সূত্র ধরে আসামী গত ২৬অক্টোবর রাত ১২টার দিকে ভিকটিমকে হত্যা করে এবং ঘরের বাহির হইতে দরজায় শিকল লাগাইয়া কৌশলে পালাইয়া যায়। স্থানীয় লোকজন সংবাদ পেয়ে ঘটনাটি ভিকটিমের পরিবারকে জানায়। পরবর্তীতে ধামরাই থানাধীন এলাকার জনৈক শামসুল হক এর বাড়িতে কাথায় মোড়ানো অবস্থায় ভিকটিমের মৃতদেহ উদ্ধার করে স্থানীয় থানা পুলিশ।

উক্ত ঘটনায় প্রিন্ট ও ইলেক্ট্রনিকস্ মিডিয়াসহ এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। ভিকটিম জুলেখার বড় ভাই মোঃ আল-আমিন আসামি মিরাজসহ অজ্ঞাতনামা একজনকে বিবাদী করে ধামরাই থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। ফলশ্রুতিতে র‌্যাব-৪ আসামীদের গ্রেফতারে ছায়াতদন্ত শুরু করে। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা যায় আসামী মিরাজ ছদ্মবেশে যশোর জেলার অভয়নগর থানাধীন এলাকায় অবস্থান করছে যার প্রেক্ষিতে র‌্যাব-৪ ও র‌্যাব-৬ এর একটি যৌথ আভিযানিক দল উক্ত এলাকায় অভিযান পরিচালনা করে আসামি মিরাজ (২২)’কে গ্রেফতার করতে সক্ষম হয়। র‌্যাবের জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামী ভিকটিম জুলেখা’কে হত্যার কথা স্বীকার করেছে।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

সর্বমোট ভিজিট করা হয়েছে

© All rights reserved © 2021

Design & Developed By : JM IT SOLUTION
error: Content is protected !!