1. abdulmotin52@gmail.com : ABDUL MOTIN : ABDUL MOTIN
  2. madaripurprotidin@gmail.com : ABID HASAN : ABID HASAN
  3. jmitsolution24@gmail.com : support :
বিএনপির ফরিদপুরের গণসমাবেশে আওয়ামীলীগ বাঁধা দিলে পরিস্থিতি ভালো হবে না: মাদারীপুরে - খন্দকার মাশুকুর রহমান - Madaripur Protidin
শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ০৪:২২ অপরাহ্ন
শিরোনাম :
জাল দলিল করায় ৪ জনের  সাত বছরের সাজা: রাজৈরে ১৪ বছর পর আদালতের নির্দেশে জমি ফিরে পেলো  বাদী। রাজৈরে আওয়ামী লীগ থেকে অব্যাহতি নিলেন ইউপি চেয়ারম্যানসহ ১২ জন রাজৈরে ইউপি ও ১২জন মেম্বর আওয়ামীলীগ থেকে অব্যাহতি নিলেন ৭৫ জন যুবদের ১৫ দিনের প্রশিক্ষণ শেষে সনদ  প্রদান  মাদারীপুরে স্বেচ্ছাসেবী তরুণ সংগঠকদের কর্মশালায় দুর্নীতিবাজদের সামাজিকভাবে বয়কটের অঙ্গীকার মাদারীপুরে সনাক-ইয়েস-এসিজি’র অভিজ্ঞতা বিনিময় সভা রাজৈরে  বিশ্ব রক্তদান দিবসে  র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ “ বর্জ্য ব্যবস্থাপনায় শিশুশ্রমকে লাল কার্ড ” মাদারীপুরে ‘বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস’-২০২৬’ উদযাপিত ইউরোপে পাঠানোর ফাঁদে কোটি টাকা হাতিয়ে নেওয়া চক্রের ৩ সদস্য গ্রেফতার রাজৈরে “অভাবই নয়, সীমাহীন লোভই দুর্নীতির প্রধান কারন”শীর্ষক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত  সাংবাদিকরা সমাজের আয়না: খোন্দকার মাশুকুর রহমান মাশুক

বিএনপির ফরিদপুরের গণসমাবেশে আওয়ামীলীগ বাঁধা দিলে পরিস্থিতি ভালো হবে না: মাদারীপুরে — খন্দকার মাশুকুর রহমান

  • প্রকাশিত : রবিবার, ৩০ অক্টোবর, ২০২২, ৮.০৯ পিএম
  • ৫২৩ জন পঠিত

টেকেরহাট (মাদারীপুর) সংবাদদাতা।:
বাস ট্রাক বন্ধ করে বিএনপির রংপুরের সমাবেশে বাঁধা দিতে পারেনি। আগামী ১২
নভেম্বর ফরিদপুরে বিএনপির সমাবেশেও বাস পরিবহন বন্ধ করে বাঁধা সৃষ্টি করতে পারবে
না। প্রয়োজনে হাজার হাজার নেতা-কর্মী পায়ে হেঁটে সভায় অংশ নিবে বলে জানিয়েছেন বিএনপির কেন্দ্রীয় কার্য-নির্বাহী কমিটির যুগ্ম সাংগঠনিক সম্পাদক খন্দকার মাশুকুর রহমান মাশুক। তিনি রোববার সন্ধ্যায় মাদারীপুর জেলা বিএনপির প্রস্তুতি সভায় এ আহবান জানান।

খন্দকার মাশুকুর রহমান মাশুক বলেন, এক সময়ে মামলার জন্যে মানুষ পায়ে হেঁটে ফরিদপুর যেতেন। প্রয়োজনের এবারও বিএনপির সমাবেশে নেতা-কর্মীরা পায়ে হেঁটে সমাবেশে যাবেন। যে করেই হোক সরকার হটাতে এ সমাবেশকে সফল করতে হবে। আওয়ামীলীগ বাস ট্রাক পরিবহন বন্ধ করে বিএনপির কোন সমাবেশকেই ব্যর্থ করতে পারেনি। আগামীতেও বিএনপির যে কোন সমাবেশে বাস ট্রাক বন্ধ করে সমাবেশ অচল করতে পারবে না।’ তিনি এসময় আওয়ামীলীগকে হুশিয়ারী দিয়ে বলেন, বিগত দিনে কেউ ভোট দিতে পারেনি। রাতের ভোটে সরকার গঠন করেছে, এবার আর তা হতে দেয়া যাবে না। যে করেই হোক ভোট চোর সরকারের পতন ঘটাতেই হবে। এর জন্যে প্রয়োজনে আবারও মাঠে ময়দানে যুদ্ধে নামবে বিএনপিসহ সাধারণ মানুষ।’

আগামী ১২ নভেম্বর ফরিদপুরে বিভাগে তেল গ্যাস বিদ্যুতের দাম কমানোর দাবীতে বিএনপির গণসামবেশকে কেন্দ্র করে প্রস্তুতি সভার আয়োজন করে মাদারীপুর জেলা বিএনপি। সভায় সভাপতিত্ব করেন জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক সোহরাব হোসেন হাওলাদার। এসময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় বিএনপির কার্যকরী সদস্য কাজী হুমায়ন কবির, জেলা বিএনপির কার্যকরী সদস্য মজিবুর রহমান, এ্যাড. জামিনুর হোসেন মিঠু, শিবচর বিএনপির সভাপতি ইয়াজ্জেম হোসেন রোমান প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

সর্বমোট ভিজিট করা হয়েছে

© All rights reserved © 2021

Design & Developed By : JM IT SOLUTION
error: Content is protected !!