1. abdulmotin52@gmail.com : ABDUL MOTIN : ABDUL MOTIN
  2. madaripurprotidin@gmail.com : ABID HASAN : ABID HASAN
  3. jmitsolution24@gmail.com : support :
মাদারীপুরে ডায়েরিয়ার প্রকোপ, আক্রান্তের ৮০ ভাগই শিশু - Madaripur Protidin
শনিবার, ০৬ জুন ২০২৬, ০৮:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
রাজৈর জামায়াতে ঈদ পুনমিলনী অনুষ্ঠান রাজৈর থেকে গাড়ী চুরি, শিবচর থেকে উদ্ধার রাজৈরের টেকেরহাট গরুর হাট পরিদর্শনে র‌্যাব-৮, চাঁদাবাজি ও জাল টাকা প্রতিরোধে কঠোর অবস্থান রাজধানীর রূপনগরে চালককে হত্যা করে অটো রিক্সা ছিনতাই; পাঁচ সদস্যকে গ্রেফতার ও অটো রিক্সা উদ্ধার মাদারীপুরে সনাকের দুর্নীতি বিরোধী মতবিনিময় সভা অনুষ্ঠিত সেবার মান উন্নয়নে পর্যায়ক্রমে সব উপজেলা ৫০শয্যা হাসপাতালকে  ১০০ শয্যা উন্নতি করা হবে।   হঠাৎ  রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী মাদারীপুরে প্রবেশপত্র না আসায় ২০ শিক্ষার্থীর এসএসসি পরীক্ষা দেয়া অনিশ্চিত মাদারীপুরে ৬টি স্বর্নের দোকানে দুর্ধর্ষ চুরি খালেদা জিয়া ও প্রধানমন্ত্রী তারেক রহমান কে নিয়ে কুরুচিপূর্ন মন্তব্য করায়  শিবচরে জাগপা মুখপাত্র রাশেদ প্রধানের ছবিতে যুবদলের জুতা নিক্ষেপ মাদারীপুরের যুবক মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত

মাদারীপুরে ডায়েরিয়ার প্রকোপ, আক্রান্তের ৮০ ভাগই শিশু

  • প্রকাশিত : বুধবার, ২ নভেম্বর, ২০২২, ৫.৫৭ পিএম
  • ৫১৪ জন পঠিত

টেকেরহাট (মাদারীপুর) সংবাদদাতা।
মাদারীপুরে হঠাৎ করেই বেড়েছে ডায়েরিয়ার প্রকোপ। কেবলমাত্র জেলা সদর হাসপাতালেই গেল ২৪ ঘন্টায় ভর্তি হয়েছেন ৩২ জন রোগী। যার ৮০ শতাংশই শিশু। অতিরিক্ত রোগীর চাপে ফ্লোরে দেয়া হচ্ছে চিকিৎসা। হিমশিম খাচ্ছে কর্তৃপক্ষও।

হাসপাতাল ঘুরে জানা যায়, মাদারীপুর সদর উপজেলার চরলক্ষ্মীপুরের ষাটোর্ধ্ব সালাম বেপারী। ডায়েরিয়ায় আক্রান্ত হয়ে ভর্তি হয়েছেন জেলা সদর হাসপাতালে। বেড না পাওয়ায় তাকে ৩দিন ধরে চিকিৎসা দেয়া হচ্ছে ফ্লোরে। এই রোগে আক্রান্ত হয়ে মোস্তফাপুর থেকে মায়ের সাথে হাসপাতালে ভর্তি হয়েছে তিন বছরের শিশু মীম আক্তার। আর ছিলারচরের শিশু ইউসুফ ও আয়ান টানা ৪ দিন ধরে অসুস্থ। তাদের মতো প্রতিদিন গড়ে ডায়েরিয়ায় আক্রান্ত হয়ে জেলা সদর হাসপাতালে ২০ জন রোগী ভর্তি হচ্ছেন। যার অর্ধেকের বেশি শিশু। অতিরিক্ত রোগীর চাপে চিকিৎসা দিতে হিমশিম অবস্থা চিকিৎসক ও নার্সদের।

মাদারীপুর সদর উপজেলার মঠেরবাজার এলাকা থেকে আসা রোগী আয়ানের মা বিথি আক্তার বলেন, হঠাৎ করেই দিনে ৭-৮ বার পাতলাখানা করলে হাসপাতালে নিয়ে আসি। পরে চিকিৎকের পরামর্শে ছেলেকে হাসপাতালে ভর্তি করি। এখনো কোন পরিবর্তণ হয় নাই।

মাদারীপুর জেলা সদর হাসপাতাল সিনিয়র স্টাফ নার্স লাবনী আক্তার জানান, মাদারীপুর জেলা সদর হাসপাতালে ডায়েরিয়া রোগীর জন্য আসন বরাদ্দ মাত্র ৬টি। অথচ প্রতিদিন গড়ে ২০ জন রোগী হাসপাতালে ভর্তি হচ্ছে। গেল একসপ্তাহে দেড় শতাধিক রোগী এই রোগের চিকিৎসা নিয়েছেন। আসন বরাদ্দ বেশি হলে রোগীদের সঠিকভাবে চিকিৎসা দেয়া সম্ভব হবে।

মাদারীপুর সিভিল সার্জণ কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. খলিলুজ্জামান হিমু বলেন, খাবার খাওয়ার আগে ও পরে সাবান দিয়ে হাত ধোয়া, পরিষ্কার-পরিচ্ছন্ন থাকা ও ডায়েরিয়া রোগে আক্রান্ত হলে তরলজাত খাবার খাওয়ার পরামর্শ দেয়া হচ্ছে। মূলত আবহাওয়া পরিবর্তণ ও ভাইরাসজনিত কারনেই ডায়রিয়ার প্রকোপ বেড়েছে। সবাইকে সতেচন থাকতে হবে।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

সর্বমোট ভিজিট করা হয়েছে

© All rights reserved © 2021

Design & Developed By : JM IT SOLUTION
error: Content is protected !!