1. abdulmotin52@gmail.com : ABDUL MOTIN : ABDUL MOTIN
  2. madaripurprotidin@gmail.com : ABID HASAN : ABID HASAN
  3. jmitsolution24@gmail.com : support :
ঢাকার আশুলিয়ায় ৪ মাসের অন্তঃসত্ত্বা নারী ধর্ষণ মামলার প্রধান আসামিসহ ২ জন’কে জামালপুরের মোলান্দহ থেকে গ্রেফতার - Madaripur Protidin
শনিবার, ০৬ জুন ২০২৬, ০৯:১১ অপরাহ্ন
শিরোনাম :
রাজৈর জামায়াতে ঈদ পুনমিলনী অনুষ্ঠান রাজৈর থেকে গাড়ী চুরি, শিবচর থেকে উদ্ধার রাজৈরের টেকেরহাট গরুর হাট পরিদর্শনে র‌্যাব-৮, চাঁদাবাজি ও জাল টাকা প্রতিরোধে কঠোর অবস্থান রাজধানীর রূপনগরে চালককে হত্যা করে অটো রিক্সা ছিনতাই; পাঁচ সদস্যকে গ্রেফতার ও অটো রিক্সা উদ্ধার মাদারীপুরে সনাকের দুর্নীতি বিরোধী মতবিনিময় সভা অনুষ্ঠিত সেবার মান উন্নয়নে পর্যায়ক্রমে সব উপজেলা ৫০শয্যা হাসপাতালকে  ১০০ শয্যা উন্নতি করা হবে।   হঠাৎ  রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী মাদারীপুরে প্রবেশপত্র না আসায় ২০ শিক্ষার্থীর এসএসসি পরীক্ষা দেয়া অনিশ্চিত মাদারীপুরে ৬টি স্বর্নের দোকানে দুর্ধর্ষ চুরি খালেদা জিয়া ও প্রধানমন্ত্রী তারেক রহমান কে নিয়ে কুরুচিপূর্ন মন্তব্য করায়  শিবচরে জাগপা মুখপাত্র রাশেদ প্রধানের ছবিতে যুবদলের জুতা নিক্ষেপ মাদারীপুরের যুবক মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত

ঢাকার আশুলিয়ায় ৪ মাসের অন্তঃসত্ত্বা নারী ধর্ষণ মামলার প্রধান আসামিসহ ২ জন’কে জামালপুরের মোলান্দহ থেকে গ্রেফতার

  • প্রকাশিত : সোমবার, ৭ নভেম্বর, ২০২২, ৬.১৯ পিএম
  • ৫৪২ জন পঠিত

অফিস ঢাকা জেলার আশুলিয়ার চাঞ্চল্যকর ৪ মাসের অন্তঃসত্ত্বা নারী ধর্ষণ মামলার প্রধান আসামিসহ ০২ জন’কে জামালপুর জেলার মোলান্দহ থেকে গ্রেফতার করেছে র‌্যাব।

র‌্যাব জানায়, ভিকটিম ও আসামী মোঃ নয়নমনি (৩৪) ঢাকা জেলার আশুলিয়া থানাধীন ঢাকা ইপিজেডে একসাথে কাজ করার সুবাদে একটি সুসর্ম্পকের সৃষ্টি হয় যা পরবর্তীতে প্রেমের সর্ম্পকে রুপ নেয়। এরই সুবাদে আসামী ভিকটিমের বাসায় প্রায় যাতায়াত করতো যার একপর্যায়ে গত ১৫ এপ্রিল আসামী ভিকটিম’কে নিয়ে ঘুরতে যাওয়া কথা বলে ভিকটিমের বাসায় আসে এবং সন্ধ্যা আনুমানিক ৭টার সময় ভিকটিমের ঘরের দরজা আটকিয়ে বিবাহের প্রলোভন দেখিয়ে জোড়পূর্বক ধর্ষণ করে।

পরবর্তীতে আসামী ভিকটিমকে বিয়ের মিথ্যা প্রলোভন দেখিয়ে একাধিকবার জোড়পূর্বক ধর্ষণ করে। সর্বশেষ গত ৮ সেপ্টেম্বর রাত আনুমানিক ৮ ঘটিকায় আসামী পুনরায় ভিকটিমের ইচ্ছার বিরুদ্ধে ধর্ষণ করে। ঘটনার কয়েক মাস পরে ভিকটিম অসুস্থ বোধ করে হ াসপাতালে গেলে কর্তব্যরত চিকিৎসক জানায় ভিকটিম ৪ মাসের অন্তঃসত্ত্বা। এমতাবস্থায় ভিকটিম আসামী’কে বিবাহের জন্য বললে আসামী ও তার ভাই ভিকটিমকে বিভিন্নভাবে হুমকি প্রদান করে। পরবর্তীতে গত ১৫ অক্টোবর ২০২২ ভিকটিম বাদী হয়ে আশুলিয়া থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন যার ফলশ্রুতিতে র‌্যাব-৪ এর একটি গোয়েন্দা দল পুলিশের পাশাপাশি আসামী গ্রেফতারে ছায়া তদন্ত শুর ুকরে।

এরই ধারাবাহিকতায় গোয়েন্দা সংবাদ ও স্থানীয় সোর্সের সহায়তায় জানা যায় যে, আসামীদ্বয় জামালপুর জেলার মোলান্দহ থানাধীন এলাকায় অবস্থান করছে। এমন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১৪ এর সহযোগিতায় র‌্যাব-৪ এর একটি আভিযানিক দল ০৪ নভেম্বর ২০২২ তারিখ ১৭.০০ ঘটিকার সময় জামালপুর জেলার মোলান্দহ থেকে উক্ত চাঞ্চল্যকর ধর্ষণ মামলার পলাতক আসামী ১। মোঃ নয়নমনি (৩৪) এবং ২। মোঃ মহসিন সরকার মোহন (৩৬), জেলা-জামালপুর দ্বয়’কে গ্রেফতার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, গ্রেফতারকৃত আসামী মোঃ নয়নমনি ও মোঃ মহসিন সরকার আপন সহোদর। আসামী মোঃ নয়নমনি ভিকটিমকে বিয়ে প্রলোভন দেখিয়ে তার ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক একাধিকবার ধর্ষণ করেছে বলে স্বীকারোক্তি প্রদান করেছে। ভিকটিম বিয়ের কথা বললে আসামী না করে এবং আসামী’র ভাই মোঃ মহসিন সরকার মোহন ভিকটিম’কে বিভিন্নভাবে প্রাণনাশের হুমকি প্রদান করে ও গর্ভের সন্তান নষ্ট করার পরামর্শ প্রদান করে।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

সর্বমোট ভিজিট করা হয়েছে

© All rights reserved © 2021

Design & Developed By : JM IT SOLUTION
error: Content is protected !!