1. abdulmotin52@gmail.com : ABDUL MOTIN : ABDUL MOTIN
  2. madaripurprotidin@gmail.com : ABID HASAN : ABID HASAN
  3. jmitsolution24@gmail.com : support :
মাদারীপুরে বিল্ডিংয়ের ছাদ ধসে নির্মাণ শ্রমিকের মৃত্যু - Madaripur Protidin
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদারীপুরের কালকিনিতে ভারপ্রাপ্ত অধ্যক্ষের বিরুদ্ধে প্রতিষ্ঠানের গাছ কাটার অভিযোগ শেখ হাসিনাকে দেশে আসলেই গ্রেফতার হবেন – মাদারীপুরে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ মাদারীপুরে বিল থেকে বাকপ্রতিবন্ধী শ্রমিকের মরদেহ উদ্ধার মুকসুদপুরে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাঁদে পড়ে নিহত-৩, আহত-৩০  মাদারীপুরে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা খাতে সেবার মানোন্নয়ন এবং সেবাপ্রদানে স্বচ্ছতা ও জবাবদিহিতা বৃদ্ধির লক্ষ্যে গণশুনানি অনুষ্ঠিত সরকারের বিরোধীতা করলে জণগনের প্রতিরোধের মুখে পড়তে হবে- এনসিপি-জামায়াত ইসলামের উদ্দ্যেশে এমপি খোকন তালুকদার রাজৈরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ। আহত ১০জন রাজৈরে পানিতে পড়ে ৫ বছর বয়সী দুই জমজ বোনের মৃত্যু  লিবিয়ায় বন্দির পরে নিখোঁজ মাদারীপুরের তিন যুবকের সন্ধান চেয়ে সংবাদ সম্মেলন রাজৈরে সংসদ সদস্যকে সংবর্ধনা

মাদারীপুরে বিল্ডিংয়ের ছাদ ধসে নির্মাণ শ্রমিকের মৃত্যু

  • প্রকাশিত : রবিবার, ৯ আগস্ট, ২০২০, ৫.১০ পিএম
  • ১১৭২ জন পঠিত

মাদারীপুরে বিল্ডিংয়ের ছাদ ধসে নির্মাণ শ্রমিকের মৃত্যু

মাদারীপুর প্রতিনিধি ।।
মাদারীপুরের ডাসার থানার পশ্চিম বতলা গ্রামে রোববার সকাল ১০টার দিকে পুরানো বিল্ডিং এর কাজ করতে গিয়ে বারান্দার ছাদ ধসে পড়ে হালান সরদার (৩৫) নামে এক নির্মান শ্রমিক নিহত হয়েছে। নিহত হালান মাদারীপুুর সদর উপজেলার ঝাউদি ইউনিয়নের পশ্চিম টুবিয়া গ্রামের মোসলেম সরদারের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ডাসার থানার বালীগ্রাম ইউনিয়নের পশ্চিম বতলা গ্রামে কবির হাওলাদের পুরানো বাড়ী ভেঙ্গে নতুন বাড়ী করার পরিকল্পনা করায় সকাল থেকে বিল্ডিং ভাঙ্গার কাজ শুরু করে নির্মাণ শ্রমিকরা। এসময় বাড়ীর ২য় তলার বারান্দার ছাদ ধসে পড়ে নিচে চাপা পড়ে হালান সরদার। সেখান থেকে স্থানীয়রা উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মাদারীপুর সদর হাসপাতালের জরুরী বিভাগে কর্তব্যরত চিকিৎসক মো. সাকিল জানান, মাথায় ও মুখে গুরুর আঘাত প্্রাপ্ত এক ব্যক্তিকে হাসপাতালে নিয়ে আসার পূর্বেই তিনি মারা গেছেন।
ডাসার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওহাব মিয়া ঘটনার সত্যতা স্বীকার করেছেন।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

সর্বমোট ভিজিট করা হয়েছে

© All rights reserved © 2021

Design & Developed By : JM IT SOLUTION
error: Content is protected !!