1. abdulmotin52@gmail.com : ABDUL MOTIN : ABDUL MOTIN
  2. madaripurprotidin@gmail.com : ABID HASAN : ABID HASAN
  3. jmitsolution24@gmail.com : support :
রাজৈরে ভয়াবহ অগ্নিকান্ড চারটি বসতঘর সম্পূর্ন ভস্মিভূত ব্যাপক ক্ষয়ক্ষতি - Madaripur Protidin
শনিবার, ০৬ জুন ২০২৬, ০৮:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
রাজৈর জামায়াতে ঈদ পুনমিলনী অনুষ্ঠান রাজৈর থেকে গাড়ী চুরি, শিবচর থেকে উদ্ধার রাজৈরের টেকেরহাট গরুর হাট পরিদর্শনে র‌্যাব-৮, চাঁদাবাজি ও জাল টাকা প্রতিরোধে কঠোর অবস্থান রাজধানীর রূপনগরে চালককে হত্যা করে অটো রিক্সা ছিনতাই; পাঁচ সদস্যকে গ্রেফতার ও অটো রিক্সা উদ্ধার মাদারীপুরে সনাকের দুর্নীতি বিরোধী মতবিনিময় সভা অনুষ্ঠিত সেবার মান উন্নয়নে পর্যায়ক্রমে সব উপজেলা ৫০শয্যা হাসপাতালকে  ১০০ শয্যা উন্নতি করা হবে।   হঠাৎ  রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী মাদারীপুরে প্রবেশপত্র না আসায় ২০ শিক্ষার্থীর এসএসসি পরীক্ষা দেয়া অনিশ্চিত মাদারীপুরে ৬টি স্বর্নের দোকানে দুর্ধর্ষ চুরি খালেদা জিয়া ও প্রধানমন্ত্রী তারেক রহমান কে নিয়ে কুরুচিপূর্ন মন্তব্য করায়  শিবচরে জাগপা মুখপাত্র রাশেদ প্রধানের ছবিতে যুবদলের জুতা নিক্ষেপ মাদারীপুরের যুবক মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত

রাজৈরে ভয়াবহ অগ্নিকান্ড চারটি বসতঘর সম্পূর্ন ভস্মিভূত ব্যাপক ক্ষয়ক্ষতি

  • প্রকাশিত : মঙ্গলবার, ৮ নভেম্বর, ২০২২, ১.৫০ পিএম
  • ৫৩৬ জন পঠিত

রাজৈর (মাদারীপুর) প্রতিনিধি।
মাদারীপুরের রাজৈরে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে । সোমবার গভীর রাতে উপজেলার ইশিবপুর ইউনিয়নের সোনাপাড়ায় কৃষক তারক শেখের বাড়িতে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে । এসময় কৃষক তারক শেখের চারটি বসতঘর ও বসতঘরে থাকা আসবাবপত্র, ধান চাল, পাট, বই খাতা, এইচএসসি ও ডিগ্রি পরীক্ষার্থীর প্রবেশ পত্র, সার্টিফিকেট, মাদ্রাসা ছাত্রের কোরআন, হাদিস, দলিলপত্র, পাসপোর্ট, ল্যাপটপ, জামা কাপড় পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় ২০লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ভূক্তভোগিরা জানায় । আগুন লাগার সঠিক কারন জানা না গেলেও, অনেকে বলছে বৈদ্যুতিক শর্টসার্টিক থেকে আগুনের সূত্রপাত হয়েছে।

ভুক্তভোগী পরিবারবর্গ জানায়, সোমবার দিবাগত রাতে আনুমানিক দেড়টার দিকে আগুনের সুত্রপাত হয়ে মূহুর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা অন্যান্য ঘরে ছড়িয়ে পড়ে । এসময় বাড়ির লোকজনের চিৎকারে প্রতিবেশীরা ছুটে এসে অনেক চেষ্টার পর রাত সাড়ে তিনটার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে । কিন্তু ততক্ষনে ঘরে থাকা সবকিছু ছাই ও কয়লায় পরিনত হয়।

ভুক্তভোগী কৃষক তারক শেখ বলেন, আমার সবকিছু পুড়ে ছাই হয়েছে, আমি এখন নিঃস্ব।
স্থানীয় শিক্ষক জাফর মাস্টার বলেন, রাজৈর ফায়ার সার্ভিস সঠিক সময়ে এলে এতো ক্ষতি হতো না। সরকার ও বৃত্তবানদের সহায়তা কামনা করছি।

ক্ষতিগ্রস্ত এইচএসসি পরীক্ষার্থী নাছিমা আক্তার বলেন, আমি একজন পরীক্ষার্থী। আমার প্রবেশ পত্র পুড়ে গেছে, আমি এখন কিভাবে পরীক্ষা দেবো।

রাজৈর ফায়ার সার্ভিসের টিম লিডার সালাউদ্দিন লস্কর বলেন, আমাদের ফোন করে সংবাদ দিলে আমরা ইশিবপুর পর্যন্ত যাই, পরে আবার একই ফোন নাম্বার থেকে ফোন করে বলে আগুন নিভে গেছে, তখন আমরা ফিরে আসি।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

সর্বমোট ভিজিট করা হয়েছে

© All rights reserved © 2021

Design & Developed By : JM IT SOLUTION
error: Content is protected !!