1. abdulmotin52@gmail.com : ABDUL MOTIN : ABDUL MOTIN
  2. madaripurprotidin@gmail.com : ABID HASAN : ABID HASAN
  3. jmitsolution24@gmail.com : support :
মাদারীপুরে বাসের ধাক্কায় প্রাণ গেল ইজিবাইক চালকের - Madaripur Protidin
শনিবার, ০৬ জুন ২০২৬, ০৮:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
রাজৈর জামায়াতে ঈদ পুনমিলনী অনুষ্ঠান রাজৈর থেকে গাড়ী চুরি, শিবচর থেকে উদ্ধার রাজৈরের টেকেরহাট গরুর হাট পরিদর্শনে র‌্যাব-৮, চাঁদাবাজি ও জাল টাকা প্রতিরোধে কঠোর অবস্থান রাজধানীর রূপনগরে চালককে হত্যা করে অটো রিক্সা ছিনতাই; পাঁচ সদস্যকে গ্রেফতার ও অটো রিক্সা উদ্ধার মাদারীপুরে সনাকের দুর্নীতি বিরোধী মতবিনিময় সভা অনুষ্ঠিত সেবার মান উন্নয়নে পর্যায়ক্রমে সব উপজেলা ৫০শয্যা হাসপাতালকে  ১০০ শয্যা উন্নতি করা হবে।   হঠাৎ  রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী মাদারীপুরে প্রবেশপত্র না আসায় ২০ শিক্ষার্থীর এসএসসি পরীক্ষা দেয়া অনিশ্চিত মাদারীপুরে ৬টি স্বর্নের দোকানে দুর্ধর্ষ চুরি খালেদা জিয়া ও প্রধানমন্ত্রী তারেক রহমান কে নিয়ে কুরুচিপূর্ন মন্তব্য করায়  শিবচরে জাগপা মুখপাত্র রাশেদ প্রধানের ছবিতে যুবদলের জুতা নিক্ষেপ মাদারীপুরের যুবক মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত

মাদারীপুরে বাসের ধাক্কায় প্রাণ গেল ইজিবাইক চালকের

  • প্রকাশিত : মঙ্গলবার, ৮ নভেম্বর, ২০২২, ৫.৩৮ পিএম
  • ৫১২ জন পঠিত

টেকেরহাট (মাদারীপুর) প্রতিনিধি
মাদারীপুরের ডাসার উপজেলায় যাত্রীবাহী বাসের ধাক্কায় মো. ইব্রাহীম মুনশি (৩০) নামে এক ইজিবাইক চালক নিহত হয়েছে। মঙ্গলবার দুপুরে ঢাকা-বরিশাল মহাসড়কের পান্তাপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ইব্রাহীম সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নের আদমপুর এলাকার আলী আকবার মুনশির ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, দুপুর ২টার দিকে ইব্রাহীম তার ইজিবাইকে যাত্রী নামিয়ে কর্ণপাড়া থেকে ভাঙ্গা ব্রীজের উদ্দেশ্যে রওনা দেয়। ইজিবাইকটি ঢাকা-বরিশাল মহাসড়কের পান্তাপাড়া নামক স্থানে পৌঁছলে পিছন দিক থেকে আসা সোহাগ পরিবহনের একটি বাস ইজিবাইকটিকে সজোরে ধাক্কা দেয়। এতে দুমরেমুচরে যায় ইব্রাহীমের ইজিবাইকটি। ঘটনাস্থলে মারা যান ইজিবাইকের চালক ইব্রাহীম। খবর পেয়ে ডাসার থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠায়।

ডাসার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাসানুজ্জামান বলেন, যাত্রীবাহী বাসের ধাক্কায় এক ইজিবাইক চালক মারা গেছেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়েছে। নিহতের মরদেহ ময়না তদন্ত শেষে পরিবারকে বুঝিয়ে দেয়া হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য হাইওয়ে পুলিশকে বলা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

সর্বমোট ভিজিট করা হয়েছে

© All rights reserved © 2021

Design & Developed By : JM IT SOLUTION
error: Content is protected !!