1. abdulmotin52@gmail.com : ABDUL MOTIN : ABDUL MOTIN
  2. madaripurprotidin@gmail.com : ABID HASAN : ABID HASAN
  3. jmitsolution24@gmail.com : support :
পেশিশক্তি কিংবা বন্দুকের নলের যাহায্যে আওয়ামী লীগ ক্ষমতায় আসেনি: স্বরাষ্ট্রমন্ত্রী - Madaripur Protidin
শনিবার, ০৬ জুন ২০২৬, ১০:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
রাজৈর জামায়াতে ঈদ পুনমিলনী অনুষ্ঠান রাজৈর থেকে গাড়ী চুরি, শিবচর থেকে উদ্ধার রাজৈরের টেকেরহাট গরুর হাট পরিদর্শনে র‌্যাব-৮, চাঁদাবাজি ও জাল টাকা প্রতিরোধে কঠোর অবস্থান রাজধানীর রূপনগরে চালককে হত্যা করে অটো রিক্সা ছিনতাই; পাঁচ সদস্যকে গ্রেফতার ও অটো রিক্সা উদ্ধার মাদারীপুরে সনাকের দুর্নীতি বিরোধী মতবিনিময় সভা অনুষ্ঠিত সেবার মান উন্নয়নে পর্যায়ক্রমে সব উপজেলা ৫০শয্যা হাসপাতালকে  ১০০ শয্যা উন্নতি করা হবে।   হঠাৎ  রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী মাদারীপুরে প্রবেশপত্র না আসায় ২০ শিক্ষার্থীর এসএসসি পরীক্ষা দেয়া অনিশ্চিত মাদারীপুরে ৬টি স্বর্নের দোকানে দুর্ধর্ষ চুরি খালেদা জিয়া ও প্রধানমন্ত্রী তারেক রহমান কে নিয়ে কুরুচিপূর্ন মন্তব্য করায়  শিবচরে জাগপা মুখপাত্র রাশেদ প্রধানের ছবিতে যুবদলের জুতা নিক্ষেপ মাদারীপুরের যুবক মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত

পেশিশক্তি কিংবা বন্দুকের নলের যাহায্যে আওয়ামী লীগ ক্ষমতায় আসেনি: স্বরাষ্ট্রমন্ত্রী

  • প্রকাশিত : বুধবার, ৯ নভেম্বর, ২০২২, ৩.১৩ পিএম
  • ৪৯০ জন পঠিত

খোন্দকার আবদুল মতিন,  টেকেরহাট।
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এমপি বলেছেন, পেশিশক্তি কিংবা বন্দুকের নলের সাহায্যে নয়, জনগনের ভোটের মাধ্যমে আওয়ামী লীগ ক্ষমতায় এসেছে। দেশের জনগণ শেখ হাসিনা সরকারকে ভালবেশে ভোট দিয়ে বার বার নির্বাচিত করছে, শেখ হাসিনার বিকল্প শুধু শেখ হাসিনাই। বুধবার দুপুরে মাদারীপুর শহরের স্বাধীনতা অঙ্গনে বেলা রাইসু ফাউন্ডেশন কেনিয়া ও আছমত আলী খান ফাউন্ডেশন আয়োজনে ৫দিন ব্যাপী ঠোটকাটা ও তালুকাটা রোগীদের ফ্রি চিকিৎসা ও অপারেশনের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

প্রধান অতিথির বক্তব্যে আসাদুজ্জামান খান কামাল বলেন, বিএনপি রাজধানী ঢাকায় লক্ষ লক্ষ মানুষ নিয়ে সমাবেশ করবে। তারা সেখানেই সরকার গঠন করবে বলে শোন যায়। কিন্তু রাস্তাঘাট বন্ধ করে সমাবেশ করলে, জনগনের জানমালের ক্ষতি করলে আইনশৃঙ্খলা বাহিনী প্রতিহত করবে।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণতন্ত্রের কথা বিশ^াস করেন। এজন্যই দেশের সবখানেই একটি কথা শোনা যায়, শেখ হাসিনার বিকল্প কিছু নেই। শেখ হাসিনার বিকল্প শেখ হাসিনাই। সারা বাংলাদেশ নির্বাচনের জন্য তৈরী হচ্ছে, দেশের জনগণ নৌকা মার্কায় ভোট দিয়ে আবারো ক্ষমতায় এনে শেখ হাসিনাকে বিজয়ী করবেএবং দেশ সামনের দিকে এগিয়ে যাবে ।

সারা বাংলাদেশের আলোকিত মানুষ অন্ধকারে থাকতে চায় না উল্লেখ করে আসাদুজ্জামান খান কামাল আরো বলেন, স্বাধীনতাবিরোধীরা বঙ্গবন্ধুকে বাঁচতে দেয়নি। তাদের ধারণা ছিল বঙ্গবন্ধুর রক্ত যার শরীরে থাকবে, সেই ঘুঁড়ে দাঁড়াবে। ইতিহাসে এমন হত্যাকান্ড আর একটাও নেই। যেখানে শেখ রাসেলের মতো নিষ্পাপ শিশুকে হত্যা করা হয়েছিল। তাকে দেশের জন্য শাহাদাৎবরণ করতে হয়েছিল। বঙ্গবন্ধু বেঁচে থাকলে অনেক আগেই উন্নত দেশে পরিনত হতো বলেও মন্তব্য করেন তিনি।

আসমত আলী খান ফাউন্ডেশনের সভাপতি বেগম রোকেয়ার সভাপতিত্বে এ সময় আরো উপস্থিত ছিলেন মাদারীপুর-০২ আসনের সংসদ সদস্য শাজাহান খান, মাদারীপুর-০৩ আসনের সংসদ সদস্য ড. আবদুস সোহবহান গোলাপ, টাঙ্গাইল-০২ আসনের সংসদ সদস্য তানভীর হাসান ছোট মনির, মাদারীপুরের জেলা প্রশাসক ড. রহিমা খাতুন, পুলিশ সুপার মাসুদ আলম, পৌর মেয়র খালিদ হোসেন ইয়াদ, মাদারীপুর চেম্বার অব কমার্স এ্যান্ড ইন্ডাষ্ট্রি’র সভাপতি হাফিজুর রহমান খানসহ অনেকেই। অনুষ্ঠানের সঞ্চালনা করেন জেলা আওয়ামী লীগের সদস্য ও কৃষকলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সাংগঠনিক সম্পাদক সাকিলুর রহমান সোহাগ তালুকদার। এদিকে বিকেলে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এমপি ঢাকায় ফেরার পথে একই জেলার রাজৈর উপজেলার টেকেরহাট বন্দর সংলগ্ন কুমার নদের তীরে তাতীকান্দা এলাকায় টেকেরহাট পোর্ট স্থল কাম নদী ফায়ার ষ্টেশন উদ্ধোধন করেন ।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

সর্বমোট ভিজিট করা হয়েছে

© All rights reserved © 2021

Design & Developed By : JM IT SOLUTION
error: Content is protected !!