1. abdulmotin52@gmail.com : ABDUL MOTIN : ABDUL MOTIN
  2. madaripurprotidin@gmail.com : ABID HASAN : ABID HASAN
  3. jmitsolution24@gmail.com : support :
মাদারীপুরে ইউপি সদস্যর হাত-পায়ের রগ কেটে হত্যার চেষ্টা - Madaripur Protidin
শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ০৬:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
জাল দলিল করায় ৪ জনের  সাত বছরের সাজা: রাজৈরে ১৪ বছর পর আদালতের নির্দেশে জমি ফিরে পেলো  বাদী। রাজৈরে আওয়ামী লীগ থেকে অব্যাহতি নিলেন ইউপি চেয়ারম্যানসহ ১২ জন রাজৈরে ইউপি ও ১২জন মেম্বর আওয়ামীলীগ থেকে অব্যাহতি নিলেন ৭৫ জন যুবদের ১৫ দিনের প্রশিক্ষণ শেষে সনদ  প্রদান  মাদারীপুরে স্বেচ্ছাসেবী তরুণ সংগঠকদের কর্মশালায় দুর্নীতিবাজদের সামাজিকভাবে বয়কটের অঙ্গীকার মাদারীপুরে সনাক-ইয়েস-এসিজি’র অভিজ্ঞতা বিনিময় সভা রাজৈরে  বিশ্ব রক্তদান দিবসে  র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ “ বর্জ্য ব্যবস্থাপনায় শিশুশ্রমকে লাল কার্ড ” মাদারীপুরে ‘বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস’-২০২৬’ উদযাপিত ইউরোপে পাঠানোর ফাঁদে কোটি টাকা হাতিয়ে নেওয়া চক্রের ৩ সদস্য গ্রেফতার রাজৈরে “অভাবই নয়, সীমাহীন লোভই দুর্নীতির প্রধান কারন”শীর্ষক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত  সাংবাদিকরা সমাজের আয়না: খোন্দকার মাশুকুর রহমান মাশুক

মাদারীপুরে ইউপি সদস্যর হাত-পায়ের রগ কেটে হত্যার চেষ্টা

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ২৪ নভেম্বর, ২০২২, ৪.৩৯ পিএম
  • ৫৭৮ জন পঠিত

টেকেরহাট (মাদারীপুর)সংবাদদাতা।
মাদারীপুরে মান্নান খালাসী (৫০) নামের এক ইউপি সদস্যকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হাত ও পায়ের রগ কেটে হত্যার চেষ্টা চালিয়েছে দুর্বৃত্তরা। তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতালে ভর্তি করেছে স্থানীয়রা। বুধবার রাত ৯ টার দিকে সদর উপজেলার পেয়ারপুর এলাকায় এ ঘটনা ঘটে।

আহত মান্নান খালাসী সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ডের ইউপি সদস্য।

ভুক্তভোগির পরিবার জানায়, ইউপি সদস্য মান্নান খালাসী রাতে সদর উপজেলার ঘটকচর বাজার থেকে নিজ গ্রামের বাড়ি পেয়ারপুর ফিরছিলেন। ফেরার পথে আলী ইসলাম তালুকদারের বাড়ির কাছে একটি ব্রিজের সামনে আসলে আগে থেকেই উৎ পেতে থাকা বেশ কয়েকজন দুর্বৃত্তরা তার উপর হামলা করে। এসময় দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে উপর্যুপরি কুপিয়ে তার হাত ও পায়ের রগ কেটে ফেলে। এ সময় তার ডাক চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।

এ বিষয়ে ইউপি সদস্য মান্নান খালাসীর মেয়ে লিমা আক্তার বলেন, আমার বাবার অবস্থা খুবই খারাপ, আমরা তার সুচিকিৎসা করানোর চেষ্টা করছি। রাতের আধারে আমার বাবাকে যারা হত্যার চেষ্টা করেছে প্রশাসনের কাছে একটাই দাবী আমরা যেন এই ঘটনার সুষ্ঠু বিচার পাই।

এ ব্যাপারে মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনোয়ার হোসেন চৌধুরী বলেন, এবিষয়ে এখনো কেউ থানায় অভিযোগ নিয়ে আসেনি। অভিযোগ পেলে আমরা আইনি ব্যবস্থা গ্রহণ করবো।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

সর্বমোট ভিজিট করা হয়েছে

© All rights reserved © 2021

Design & Developed By : JM IT SOLUTION
error: Content is protected !!