1. abdulmotin52@gmail.com : ABDUL MOTIN : ABDUL MOTIN
  2. madaripurprotidin@gmail.com : ABID HASAN : ABID HASAN
  3. jmitsolution24@gmail.com : support :
রাজৈর ও মুকসুদপুর থেকে বৃদ্ধ ও বৃদ্ধার দুটি লাশ উদ্ধার । - Madaripur Protidin
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদারীপুরের কালকিনিতে ভারপ্রাপ্ত অধ্যক্ষের বিরুদ্ধে প্রতিষ্ঠানের গাছ কাটার অভিযোগ শেখ হাসিনাকে দেশে আসলেই গ্রেফতার হবেন – মাদারীপুরে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ মাদারীপুরে বিল থেকে বাকপ্রতিবন্ধী শ্রমিকের মরদেহ উদ্ধার মুকসুদপুরে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাঁদে পড়ে নিহত-৩, আহত-৩০  মাদারীপুরে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা খাতে সেবার মানোন্নয়ন এবং সেবাপ্রদানে স্বচ্ছতা ও জবাবদিহিতা বৃদ্ধির লক্ষ্যে গণশুনানি অনুষ্ঠিত সরকারের বিরোধীতা করলে জণগনের প্রতিরোধের মুখে পড়তে হবে- এনসিপি-জামায়াত ইসলামের উদ্দ্যেশে এমপি খোকন তালুকদার রাজৈরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ। আহত ১০জন রাজৈরে পানিতে পড়ে ৫ বছর বয়সী দুই জমজ বোনের মৃত্যু  লিবিয়ায় বন্দির পরে নিখোঁজ মাদারীপুরের তিন যুবকের সন্ধান চেয়ে সংবাদ সম্মেলন রাজৈরে সংসদ সদস্যকে সংবর্ধনা

রাজৈর ও মুকসুদপুর থেকে বৃদ্ধ ও বৃদ্ধার দুটি লাশ উদ্ধার ।

  • প্রকাশিত : মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২০, ৩.২৮ পিএম
  • ১০৮৯ জন পঠিত

রাজৈর ও মুকসুদপুর থেকে বৃদ্ধ ও বৃদ্ধার দুটি লাশ উদ্ধার ।
মাদারীপুর প্রতিনিধি।্
মাদারীপুরের রাজৈর ও গোপালগঞ্জের মুকসুদপুর থেকে বৃদ্ধ ও বৃদ্ধার দুটি লাশ উদ্ধার করেছে পুলিশ । মঙ্গলবার দুপুরে রাজৈর উপজেলার শাখারপাড়-বিশ্বাম্বরদী ব্রীজের উপর থেকে কালা দাস (৭৫) নামে এক বৃদ্ধের লাশ ও মুকসুদপুর উপজেলার শান্তিপুর গ্রাম থেকে পুস্প রানী শিকদার (৬৫) নামে এক বৃদ্ধার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরন করেছে পুলিশ । নিহত কালা দাস (৭৫) রাজৈর উপজেলার পার্শ্ববর্তী শ্রীনদী গ্রামের আকুন চন্দ্র দাসের ছেলে ও পুস্প রানী মুকসুদপুর উপজেলার শান্তিপুর গ্রামের সিস্টা শিকদারের স্ত্রী ।

পুলিশ ও স্থানীয়রা জানায়, রাজৈর উপজেলার পার্শ্ববর্তী শ্রীনদী গ্রামের মৃতঃ আকুন চন্দ্র দাসের ছেলে কালা দাস (৭৫) পারিবারিক কলহের কারনে সোমবার দুপুরে বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হয়। পরে অনেক খোঁজাখুজির পর মঙ্গলবার(১১-৮-২০) সকালে স্থানীয়রা তার লাশ উক্ত শাখারপাড়-বিশ্বাম্বরদ ব্রীজের উপর পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয় । পরে পুলিশ এসে লাশ উদ্ধার করে ময়না দতন্তের জন্য মাদারীপুর মর্গে প্রেরন করে ।
রাজৈর থানার ওসি শেখ সাদী জানান, আমরা প্রাথমিক ভাবে ধারনা করছি অসুস্থ্যতার কারনে তার মৃত্যু হয়ে থাকতে পারে । ময়না তদন্তের রিপোর্ট হাতে পেলে মৃত্যুর সঠিক কারন জানা যাবে । এদিকে মুকসুদপুর উপজেলার শান্তিপুর গ্রামের সিষ্টা শিকদারের স্ত্রী মানষিক ভারসাম্যহীন পুস্পা রানী শিকদার সোমবার গভীর রাতে সবার অজান্তে গলায় রশি দিয়ে ঘরের আড়ার সাথে ঝুলে আতœহত্যা করে । পুলিশ খবর পেয়ে মঙ্গলবার দুপুরে লাশ উদ্ধার করে গোপালগঞ্জ মর্গে প্রেরন করেছে । মুকসুদপুরের সিন্দিয়াঘাট ফাঁড়ির এসআই মোঃ মিরাজ হোসেন খান জানান, লাশ উদ্ধার করে মর্গে প্রেরন করেছি । ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলে মৃত্যুর সঠিক কারন জানা যাবে ।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

সর্বমোট ভিজিট করা হয়েছে

© All rights reserved © 2021

Design & Developed By : JM IT SOLUTION
error: Content is protected !!