1. abdulmotin52@gmail.com : ABDUL MOTIN : ABDUL MOTIN
  2. madaripurprotidin@gmail.com : ABID HASAN : ABID HASAN
  3. jmitsolution24@gmail.com : support :
রাজৈরে বিয়ে বাড়িতে দাওয়াত খেয়ে অর্ধশতাধিক অসুস্থ । - Madaripur Protidin
শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ০৬:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
জাল দলিল করায় ৪ জনের  সাত বছরের সাজা: রাজৈরে ১৪ বছর পর আদালতের নির্দেশে জমি ফিরে পেলো  বাদী। রাজৈরে আওয়ামী লীগ থেকে অব্যাহতি নিলেন ইউপি চেয়ারম্যানসহ ১২ জন রাজৈরে ইউপি ও ১২জন মেম্বর আওয়ামীলীগ থেকে অব্যাহতি নিলেন ৭৫ জন যুবদের ১৫ দিনের প্রশিক্ষণ শেষে সনদ  প্রদান  মাদারীপুরে স্বেচ্ছাসেবী তরুণ সংগঠকদের কর্মশালায় দুর্নীতিবাজদের সামাজিকভাবে বয়কটের অঙ্গীকার মাদারীপুরে সনাক-ইয়েস-এসিজি’র অভিজ্ঞতা বিনিময় সভা রাজৈরে  বিশ্ব রক্তদান দিবসে  র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ “ বর্জ্য ব্যবস্থাপনায় শিশুশ্রমকে লাল কার্ড ” মাদারীপুরে ‘বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস’-২০২৬’ উদযাপিত ইউরোপে পাঠানোর ফাঁদে কোটি টাকা হাতিয়ে নেওয়া চক্রের ৩ সদস্য গ্রেফতার রাজৈরে “অভাবই নয়, সীমাহীন লোভই দুর্নীতির প্রধান কারন”শীর্ষক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত  সাংবাদিকরা সমাজের আয়না: খোন্দকার মাশুকুর রহমান মাশুক

রাজৈরে বিয়ে বাড়িতে দাওয়াত খেয়ে অর্ধশতাধিক অসুস্থ ।

  • প্রকাশিত : সোমবার, ২৮ নভেম্বর, ২০২২, ৪.৪৭ পিএম
  • ৬০১ জন পঠিত

রাজৈর (মাদারীপুর) প্রতিনিধি।
বয়ের বাড়ি বৌভাতের অনুষ্ঠানে খাবার খেয়ে মাদারীপুরের রাজৈরে অর্ধশতাধিক নারী-পুরুষ-শিশু অসুস্থ হয়ে পড়েছে। শুক্রবার বিকেল থেকে রোববার রাত পর্যন্ত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অসুস্থ হয়ে পড়া ৩৬ জনকে ভর্তি করা হয়। উপজেলার বাজিতপুর ইউনিয়নের গঙ্গাবর্দী গ্রামের আনোয়ার খালাশীর বাড়িতে । অন্যদের বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা দেয়া হয়েছে । অসুস্থ ব্যক্তিদের সবার বাড়ি উপজেলার গঙ্গাবর্দী ও সুতারকান্দি এলাকার ।

ভুক্তভোগীরা জানান, উপজেলার গঙ্গবর্দী গ্রামের আনোয়ার খালাশীর ছেলে সরোয়ার খালাশীর একই উপজেলার পাখুল্যা গ্রামে একটি বাড়িতে বিয়ে করে। বিয়ের পর বৌভাতের অনুষ্ঠানে বর সরোয়ার খালাশী এলাকার প্রায় তিন শতাধিক বাড়িতে দাওয়াত দেন। শুক্রবার খাবার খাওয়ার পর অতিথিরা সবাই বাড়ি ফিরে যান। এরপর শুক্রবার বিকেল থেকে রোববার রাত পর্যন্ত অর্ধ শতাধিক নারী-পুরুষ ও শিশু পেটের পীড়া, বমি ও পাতলা পায়খানায় আক্রান্ত হন।

এদের মধ্যে গুরুতর অসুস্থ অবস্থায় ৩৬ জনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। শুক্রবার বিকেল থেকে রোববার রাত পর্যন্ত এসব রোগি ভর্তি হয় ।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হওয়া ব্যক্তিদের মধ্যে সাকিম (১৬), খিদির হাওলাদার (৬০), কাউয়ুম বেপারী (৩৫), আজিজুল মোল্লা (৪৮) ফরিদা বেগম (৩৫), তাজমিরা (৭) জাকিয়া বেগম (৪৫), আসমা বেগম (৩৫)সহ ১০ জনের অবস্থা গুরুতর বলে স্বাস্থ্য কমপ্লেক্স সূত্র জানায়।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্্েরর স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাঃ প্রদীপ চন্দ্র মন্ডল জানান, একটি অনুষ্ঠানের খাদ্যে বিষক্রিয়ার কারণে এ ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। হাসপাতালে ভর্তি হওয়া রোগীদের চিকিৎসা চলছে।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

সর্বমোট ভিজিট করা হয়েছে

© All rights reserved © 2021

Design & Developed By : JM IT SOLUTION
error: Content is protected !!