1. abdulmotin52@gmail.com : ABDUL MOTIN : ABDUL MOTIN
  2. madaripurprotidin@gmail.com : ABID HASAN : ABID HASAN
  3. jmitsolution24@gmail.com : support :
মাদারীপুরে ফের ডায়রিয়ার প্রকোপ, ২৪ ঘন্টায় ভর্তি ৭৫ রোগী - Madaripur Protidin
শনিবার, ০৬ জুন ২০২৬, ১০:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
রাজৈর জামায়াতে ঈদ পুনমিলনী অনুষ্ঠান রাজৈর থেকে গাড়ী চুরি, শিবচর থেকে উদ্ধার রাজৈরের টেকেরহাট গরুর হাট পরিদর্শনে র‌্যাব-৮, চাঁদাবাজি ও জাল টাকা প্রতিরোধে কঠোর অবস্থান রাজধানীর রূপনগরে চালককে হত্যা করে অটো রিক্সা ছিনতাই; পাঁচ সদস্যকে গ্রেফতার ও অটো রিক্সা উদ্ধার মাদারীপুরে সনাকের দুর্নীতি বিরোধী মতবিনিময় সভা অনুষ্ঠিত সেবার মান উন্নয়নে পর্যায়ক্রমে সব উপজেলা ৫০শয্যা হাসপাতালকে  ১০০ শয্যা উন্নতি করা হবে।   হঠাৎ  রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী মাদারীপুরে প্রবেশপত্র না আসায় ২০ শিক্ষার্থীর এসএসসি পরীক্ষা দেয়া অনিশ্চিত মাদারীপুরে ৬টি স্বর্নের দোকানে দুর্ধর্ষ চুরি খালেদা জিয়া ও প্রধানমন্ত্রী তারেক রহমান কে নিয়ে কুরুচিপূর্ন মন্তব্য করায়  শিবচরে জাগপা মুখপাত্র রাশেদ প্রধানের ছবিতে যুবদলের জুতা নিক্ষেপ মাদারীপুরের যুবক মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত

মাদারীপুরে ফের ডায়রিয়ার প্রকোপ, ২৪ ঘন্টায় ভর্তি ৭৫ রোগী

  • প্রকাশিত : বুধবার, ৩০ নভেম্বর, ২০২২, ৩.৩০ পিএম
  • ৫২৩ জন পঠিত

টেকেরহাট (মাদারীপুর) সংবাদদাতা।
মাদারীপুরে আবারো বেড়েছে ডায়রিয়ার প্রকোপ। কেবলমাত্র জেলা সদর হাসপাতালেই গেল ২৪ ঘন্টায় ভর্তি হয়েছেন অন্তত ৭৫ জন রোগী। যার ৮০ শতাংশই শিশু। অতিরিক্ত রোগীর চাপে ফ্লোরেও দেখা দিয়েছে জায়গা সংকট। হিমশিম অবস্থা চিকিৎসক ও নার্সদের।

বুধবার হাসপাতাল ঘুরে রোগীদের সাথে কথা বলে জানা যায়, মাদারীপুর পৌরসভার কালিবাড়ি এলাকার এইচএসসি পরীক্ষার্থী তাহসিন আহম্মেদ। ডায়রিয়ায় আক্রান্ত হয়ে ভর্তি হয়েছেন জেলা সদর হাসপাতালে। আসন সংকটে বাধ্য হয়ে ব্যক্তিগত চেয়ারে বসেই নিতে হচ্ছে চিকিৎসা।

এদিকে সদর উপজেলার মহিষেরচর এলাকার ষার্টোদ্ধ হারেজ মাতুব্বর। এই রোগে আক্রান্ত হয়ে হাসপাতলে আসলে ঠাই হয় মেঝেতে। তিনদিন ধরে চলছে এই অবস্থা। তবুও পাননি আসন। শুধু তাহসিন আহম্মেদ কিংবা হারেজ মাতুব্বর’ই নন, তাদের মতো সমানতালে রোগী আসছে জেলা সদর হাসপাতালে। যার বেশির ভাগই শিশু ও বৃদ্ধ। এমন পরিস্থিতিতে নাজেহাল অবস্থা নার্সদের।

এইচএসসি পরীক্ষার্থী তাহসিন আহম্মেদ অভিযোগ করে, আমার পরীক্ষা চলমান। হাসপাতালে নেই বিছানা, ফ্লোরেও জায়গা সংকট। এমনপরিস্থিতিতে খুবই বাজে একটা অবস্থা তৈরী হয়েছে। জায়গা না পেয়ে ব্যক্তিগতভাবে চেয়ার কিনে, বসে বসে চিকিৎসা নিচ্ছি। সরকারি হাসপাতালে এটা সত্যিই কষ্টদায়ক।
ষার্টোদ্ধ হারেজ মাতুব্বর বলেন, ২৪ ঘন্টায় দুইটা স্যালাইন দিয়েছে। ঠান্ডার মধ্যে মেঝেতে থাকতে কষ্ট হচ্ছে। রোগীর চাপ বেশি হওয়ায় চারদিকে দুর্গন্ধ বাড়ছে। হাসপাতালের পরিবেশ খুবই খারাপ।

মাদারীপুর সচেতন নাগরিক কমিটি (টিআইবি) সমন্বয়ক এসই জাসচু বলেন, ডায়রিয়ায় আক্রান্ত হয়ে গত ২৪ ঘন্টায় জেলা সদর হাসপাতালে ভর্তি হয়েছেন ৭৫ জন রোগী। গেল একসপ্তাহে চিকিৎসা নিয়েছেন অন্তত ৩শ’ জন। ডায়রিয়ায় আক্রান্ত রোগীর জন্য জেলা সদর হাসপাতালে আসন বরাদ্দ মাত্র ৬টি। ৩৩ কোটি টাকা ব্যয়ে নবনির্মিত আড়াইশো’ শয্যার হাসপাতাটি চালু করা গেলে এই সংকট দুর হবে বলে প্রত্যাশা করছি।

মাদারীপুর জেলা সদর হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স দুলালী রানী শিকদার জানান, প্রতিদিনই রোগীর চাপ বেড়েই চলছে। হিমশিম অবস্থা। আসন সংকট থাকলে সাধ্যমতো চিকিৎসা দেয়া হচ্ছে। ডায়রিয়ায় আক্রান্ত রোগীর জন্য আসন বরাদ্দ বাড়ালে এই সমস্যা থেকে সহজেই মুক্তি মিলবে।

মাদারীপুর জেলা সদর হাসপাতালের ডা. শাওলীন আফরোজা বলেন, সচেতনার অভাবেই রোগীর চাপ বেড়েছে। খাবার আগে ও পরে হাত ধোঁয়া এবং পরিষ্কার-পরিচ্ছন্নত থাকার পরামর্শ দিয়েছেন তিনি।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

সর্বমোট ভিজিট করা হয়েছে

© All rights reserved © 2021

Design & Developed By : JM IT SOLUTION
error: Content is protected !!