1. abdulmotin52@gmail.com : ABDUL MOTIN : ABDUL MOTIN
  2. madaripurprotidin@gmail.com : ABID HASAN : ABID HASAN
  3. jmitsolution24@gmail.com : support :
মাদারীপুরে শিক্ষক মারধরের ঘটনায় আওয়ামী লীগ নেতা গ্রেফতার - Madaripur Protidin
শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ০৭:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
জাল দলিল করায় ৪ জনের  সাত বছরের সাজা: রাজৈরে ১৪ বছর পর আদালতের নির্দেশে জমি ফিরে পেলো  বাদী। রাজৈরে আওয়ামী লীগ থেকে অব্যাহতি নিলেন ইউপি চেয়ারম্যানসহ ১২ জন রাজৈরে ইউপি ও ১২জন মেম্বর আওয়ামীলীগ থেকে অব্যাহতি নিলেন ৭৫ জন যুবদের ১৫ দিনের প্রশিক্ষণ শেষে সনদ  প্রদান  মাদারীপুরে স্বেচ্ছাসেবী তরুণ সংগঠকদের কর্মশালায় দুর্নীতিবাজদের সামাজিকভাবে বয়কটের অঙ্গীকার মাদারীপুরে সনাক-ইয়েস-এসিজি’র অভিজ্ঞতা বিনিময় সভা রাজৈরে  বিশ্ব রক্তদান দিবসে  র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ “ বর্জ্য ব্যবস্থাপনায় শিশুশ্রমকে লাল কার্ড ” মাদারীপুরে ‘বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস’-২০২৬’ উদযাপিত ইউরোপে পাঠানোর ফাঁদে কোটি টাকা হাতিয়ে নেওয়া চক্রের ৩ সদস্য গ্রেফতার রাজৈরে “অভাবই নয়, সীমাহীন লোভই দুর্নীতির প্রধান কারন”শীর্ষক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত  সাংবাদিকরা সমাজের আয়না: খোন্দকার মাশুকুর রহমান মাশুক

মাদারীপুরে শিক্ষক মারধরের ঘটনায় আওয়ামী লীগ নেতা গ্রেফতার

  • প্রকাশিত : বুধবার, ৩০ নভেম্বর, ২০২২, ৫.২৪ পিএম
  • ৫৫১ জন পঠিত

টেকেরহাট (মাদারীপুর) সংবাদদাতা ॥
মাদারীপুর সদর উপজেলার কালিকাপুর ৪৩ নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক কাজী এনামুল হককে শ্রেণীকক্ষে মারধরের ঘটনায় উপজেলা আওয়ামী লীগের সদস্য দেলোয়ার হোসেন খানকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার দুপুরে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয় ওই আওয়ামী লীগ নেতাকে। এর আগে মঙ্গলবার দুপুরে ক্লাস চলাকালীন দেলোয়ার খান শ্রেণিকক্ষে ঢুকে শিক্ষার্থীদের সামনে শিক্ষক এনামুল হককে এলোপাথাড়ি কিল ঘুষি ও চড়-থাপ্পড় মারে। এরপর এনামুল হককে হুমকি দিয়ে বিদ্যালয় ত্যাগ করেন। এ ঘটনায় শিক্ষক কাজী এনামুল হক সন্ধ্যায় দেলোয়ার খানের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেন।মঙ্গলবার রাত ১০টায় তাকে সদর উপজেলার কালিকাপুর ইউনিয়নের গ্রামের বাড়ি থেকে গ্রেফতার করে সদর থানা পুলিশ।

মামলার এজাহার থেকে জানা গেছে, সদর উপজেলার কালিকাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে একটি পুরি সিঙ্গারার দোকান করেন দেলোয়ার খানের মামাতো ভাই। বিদ্যালয়ের শিক্ষার্থীদের শারীরিক সুস্থতার কথা চিন্তা করে নিয়মিত বাইরের দোকান থেকে পুরি-সিঙ্গারা খেতে নিষেধ করেন শিক্ষক এনামুল হক। এতেই ক্ষিপ্ত হয়ে উঠেন দেলোয়ার খান। মঙ্গলবার দুপুরে ক্লাস চলাকালীন দেলোয়ার হঠাৎ শ্রেণীকক্ষে প্রবেশ করে শিক্ষার্থীদের সামনে শিক্ষক এনামুল হককে এলোপাথারী কিল ঘুষি ও চড়-থাপ্পড় মারে। এরপর এনামুল হককে নানা হুমকি দিয়ে বিদ্যালয় ত্যাগ করেন।

পরবর্তীতে এ ঘটনায় ভূক্তভোগী ওই শিক্ষক থানায় লিখিত অভিযোগ দায়ের করলে পুলিশ অভিযোগ আমলে নিয়ে নিয়মিত মামলা হিসেবে রুজু করে অভিযুক্ত দেলোয়ার খানকে গ্রেফতার করে। ভূক্তভোগি শিক্ষক এনামুল হক বলেন, ‘ক্লাসে ঢুকে সব শিক্ষার্থীর সামনে আমাকে এলোপাথাড়ি মারধর করেছে। এর চেয়ে মরেও যাওয়াও ভালো ছিল। যদি কোন ভুলও করে থাকি, তাহলে সে আমাকে ডেকে শুনতে পারতো। কিন্তু সেটা না করে দলীয় ক্ষমতার দাপট দেখিয়ে সে আমাকে শারীরিকভাবে আঘাত করলো। এ ঘটনায় আমি তার কঠোর বিচার দাবী করছি।’

এব্যাপারে মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনোয়ার হোসেন চৌধুরী বলেন, ‘শিক্ষক লাঞ্ছিতের ঘটনায় থানায় নিয়মিত মামলা হয়েছে। মঙ্গলবার রাতে আসামিকে গ্রেফতার করে বুধবার সকালে তাকে আদালতে প্রেরণ করি। এরপরে আদালত যা করেন, তাই হবে। তবে কোন শিক্ষকের শরীরে আঘাত দেয়া চরম বাজে কাজ।’

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

সর্বমোট ভিজিট করা হয়েছে

© All rights reserved © 2021

Design & Developed By : JM IT SOLUTION
error: Content is protected !!