1. abdulmotin52@gmail.com : ABDUL MOTIN : ABDUL MOTIN
  2. madaripurprotidin@gmail.com : ABID HASAN : ABID HASAN
  3. jmitsolution24@gmail.com : support :
মাদারীপুরে বাজুস এর মতবিনিময় সভা অনুষ্ঠিত - Madaripur Protidin
শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ০৭:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
জাল দলিল করায় ৪ জনের  সাত বছরের সাজা: রাজৈরে ১৪ বছর পর আদালতের নির্দেশে জমি ফিরে পেলো  বাদী। রাজৈরে আওয়ামী লীগ থেকে অব্যাহতি নিলেন ইউপি চেয়ারম্যানসহ ১২ জন রাজৈরে ইউপি ও ১২জন মেম্বর আওয়ামীলীগ থেকে অব্যাহতি নিলেন ৭৫ জন যুবদের ১৫ দিনের প্রশিক্ষণ শেষে সনদ  প্রদান  মাদারীপুরে স্বেচ্ছাসেবী তরুণ সংগঠকদের কর্মশালায় দুর্নীতিবাজদের সামাজিকভাবে বয়কটের অঙ্গীকার মাদারীপুরে সনাক-ইয়েস-এসিজি’র অভিজ্ঞতা বিনিময় সভা রাজৈরে  বিশ্ব রক্তদান দিবসে  র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ “ বর্জ্য ব্যবস্থাপনায় শিশুশ্রমকে লাল কার্ড ” মাদারীপুরে ‘বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস’-২০২৬’ উদযাপিত ইউরোপে পাঠানোর ফাঁদে কোটি টাকা হাতিয়ে নেওয়া চক্রের ৩ সদস্য গ্রেফতার রাজৈরে “অভাবই নয়, সীমাহীন লোভই দুর্নীতির প্রধান কারন”শীর্ষক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত  সাংবাদিকরা সমাজের আয়না: খোন্দকার মাশুকুর রহমান মাশুক

মাদারীপুরে বাজুস এর মতবিনিময় সভা অনুষ্ঠিত

  • প্রকাশিত : শুক্রবার, ২ ডিসেম্বর, ২০২২, ৩.২৭ পিএম
  • ৫৪১ জন পঠিত

মাদারীপুর প্রতিনিধি
মাদারীপুরে বাণিজ্যিক সংগঠন বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের (বাজুস) মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (০১ ডিসেম্বর) দুপুরে শহরের লেকপাড় এলাকার লেকভিউ পার্টি সেন্টারে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

বাজুস মাদারীপুর জেলা শাখার সভাপতি ননী গোপাল কর্মকার নন্দর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জুয়েলারি অ্যাসোসিয়েশনের (বাজুস) স্ট্যান্ডিং কমিটি অন ল এন্ড মেম্বারশিপের সাবেক সভাপতি ও চেয়ারম্যান এম. এ ওয়াদুদ খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাজুস স্ট্যান্ডিং কমিটি অন ল এন্ড মেম্বারশিপের সহ-সম্পাদক ও চেয়ারম্যান মাসুদুর রহমান কচি ভূঁইয়া, বাজুসের কার্যনির্বাহী সদস্য ও স্ট্যান্ডিং কমিটি অন ডিস্ট্রিক্ট সদস্য পবিত্র চন্দ্র ঘোষ।

অনুষ্ঠানে সার্বিক তত্ত্বাবধানে ছিলেন বাজুস মাদারীপুর জেলা শাখার সাধারণ সম্পাদক হারুনুর রশিদ সিকদার কামাল। সঞ্চালনায় ছিলেন আতিকুর রহমান বাবু ও ওবাইদুর রহমান আকন। এছাড়াও সভায় জেলার জুয়েলারি ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।

এসময় বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের (বাজুস) প্রেসিডেন্ট সায়েম সোবহান আনভীরের পক্ষে সম্মাননা স্মারক গ্রহণ করেন অনুষ্ঠানের প্রধান অতিথি ও বিশেষ অতিথি। এ ছাড়া অনুষ্ঠানে প্রধান অতিথি ও বিশেষ অতিথিকে সম্মাননা স্মারক ও ফুলেল শুভেচ্ছা প্রদান করা হয়।

সভায় বক্তারা বলেন, একটা সময় জুয়েলারি ব্যবসায়ীরা ছন্নছাড়া ও ছিন্নবিচ্ছিন্ন ছিলো। সায়েম সোবহান আনভীরের নেতৃত্বে সকল স্বর্ণ ব্যবসায়ীরা এখন এক ছাতার নিচে আসতে পেরেছে। সায়েম সোবহান আনভীর সকল স্বর্ণ ব্যবসায়ীকে বটবৃক্ষের ন্যায় ছায়া দিয়ে রক্ষা কবচ হয়ে দাঁড়িয়েছেন। তিনি যখন থেকে প্রেসিডেন্ট হয়ে বাজুসের হাত ধরেছেন তারপর থেকে সকল স্বর্ণ ব্যবসায়ীরা অনেক ভালো আছে। বর্তমানে বাজুস দেশের একটি শক্তিশালী সংগঠন।

অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে এম. এ ওয়াদুদ খান বলেন, বর্তমান প্রেসিডেন্ট সায়েম সোবহান আনভীর এমন এক ব্যক্তি তিনি ছাইতে হাত দিলে ছাই সোনা হয়ে যায়। তাদের যতগুলো ব্যবসা প্রতিষ্ঠান আছে সবগুলোই মানুষের সেবা করে যাচ্ছেন। তিনি বাজুসের প্রেসিডেন্ট হওয়ার পরে বাজুসের সদস্য সংখ্যা বেড়ে ৪০ হাজারে পৌঁছে গেছে। আমরা মনে করি সায়েম সোবহান আনভীরের নেতৃত্বে বাংলাদেশের স্বর্ণশিল্প অতি দ্রুত বাহিরের দেশেও রপ্তানি করা হবে।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

সর্বমোট ভিজিট করা হয়েছে

© All rights reserved © 2021

Design & Developed By : JM IT SOLUTION
error: Content is protected !!