1. abdulmotin52@gmail.com : ABDUL MOTIN : ABDUL MOTIN
  2. madaripurprotidin@gmail.com : ABID HASAN : ABID HASAN
  3. jmitsolution24@gmail.com : support :
মাদারীপুরে ‘নো মাস্ক, নো সার্ভিস’ বাস্তবায়নে মাঠে একযোগে ১৪টি ভ্রাম্যমাণ আদালত - Madaripur Protidin
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদারীপুরের কালকিনিতে ভারপ্রাপ্ত অধ্যক্ষের বিরুদ্ধে প্রতিষ্ঠানের গাছ কাটার অভিযোগ শেখ হাসিনাকে দেশে আসলেই গ্রেফতার হবেন – মাদারীপুরে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ মাদারীপুরে বিল থেকে বাকপ্রতিবন্ধী শ্রমিকের মরদেহ উদ্ধার মুকসুদপুরে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাঁদে পড়ে নিহত-৩, আহত-৩০  মাদারীপুরে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা খাতে সেবার মানোন্নয়ন এবং সেবাপ্রদানে স্বচ্ছতা ও জবাবদিহিতা বৃদ্ধির লক্ষ্যে গণশুনানি অনুষ্ঠিত সরকারের বিরোধীতা করলে জণগনের প্রতিরোধের মুখে পড়তে হবে- এনসিপি-জামায়াত ইসলামের উদ্দ্যেশে এমপি খোকন তালুকদার রাজৈরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ। আহত ১০জন রাজৈরে পানিতে পড়ে ৫ বছর বয়সী দুই জমজ বোনের মৃত্যু  লিবিয়ায় বন্দির পরে নিখোঁজ মাদারীপুরের তিন যুবকের সন্ধান চেয়ে সংবাদ সম্মেলন রাজৈরে সংসদ সদস্যকে সংবর্ধনা

মাদারীপুরে ‘নো মাস্ক, নো সার্ভিস’ বাস্তবায়নে মাঠে একযোগে ১৪টি ভ্রাম্যমাণ আদালত

  • প্রকাশিত : মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২০, ৩.৫৯ পিএম
  • ১০৬৮ জন পঠিত

মাদারীপুরে ‘নো মাস্ক, নো সার্ভিস’ বাস্তবায়নে মাঠে একযোগে ১৪টি ভ্রাম্যমাণ আদালত
মাদারীপুর প্রতিনিধি।
মাদারীপুরে করোনা ভাইরাসের সংক্রমণ রোধে একযোগে মাঠে নেমেছে ভ্রাম্যমাণ আদালতের ১৪টি দল। জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ড. রহিমা খাতুনের নেতৃত্বে মঙ্গলবার সকাল থেকে জেলার বিভিন্ন স্থানে পরিচালিত হয় এই ভ্রাম্যমাণ আদালত।
তাদের সাথে যোগ দেন জনপ্রতিনিধি, ব্যবসায়ী ও বনিক সমিতির নেতারা। এ সময় হাটবাজার ও রাস্তাঘাটে শতভাগ মাস্ক পড়া নিশ্চিত করেন। যারা মাস্ক ছাড়া বাইরে বের হচ্ছেন তাদের মাস্ক পড়িয়ে সর্তক করছে প্রশাসন ও জনপ্রতিনিধিরা। এছাড়া উপজেলাগুলোতেও স্বাস্থ্যবিধি মেনে চলতে সর্তক করা হয়।
এ সময় কঠোর হুশিয়ারি দিয়ে প্রশাসন জানায় আগামীকাল (বুধবার) থেকে মাস্ক ছাড়া সব ধরনের সার্ভিস বন্ধ থাকবে। কোন দোকানে মাস্ক ছাড়া কেনাবেচা করা যাবেনা। এই ব্যতয় ঘটছে কঠোর আইনগত ব্যবস্থা নেয়া হবে।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাইফুদ্দিন গিয়াস, পৌর মেয়র খালিদ হোসেন ইয়াদ, মাদারীপুর বনিক সমিতির সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম তুষার ভুইয়া, স্থানীয় জনপ্রতিনিধি। অন্যদিকে রাজৈর উপজেলা নির্বাহী সোহানা নাসরিন রাজৈর উপজেলা সদর ও আমগ্রাম বাজারে মোবাইল কোর্ট পরিচালনা করেন । মাস্ক ব্যবহারে সর্তকতা মুলক এ মোবাইল কোর্ট পরিচালনার সময় পৌর মেয়র শামিম নেওয়াজ, রাজৈর প্রেসক্লাব সভাপতি খোন্দকার আবদুল মতিন ও স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

সর্বমোট ভিজিট করা হয়েছে

© All rights reserved © 2021

Design & Developed By : JM IT SOLUTION
error: Content is protected !!