1. abdulmotin52@gmail.com : ABDUL MOTIN : ABDUL MOTIN
  2. madaripurprotidin@gmail.com : ABID HASAN : ABID HASAN
  3. jmitsolution24@gmail.com : support :
রাজধানীর কাফরুলে কোটি কোটি টাকা আত্মসাৎকারী এবং জালটাকার কারবারি সদস্য’কে গ্রেফতার - Madaripur Protidin
শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ০৭:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
জাল দলিল করায় ৪ জনের  সাত বছরের সাজা: রাজৈরে ১৪ বছর পর আদালতের নির্দেশে জমি ফিরে পেলো  বাদী। রাজৈরে আওয়ামী লীগ থেকে অব্যাহতি নিলেন ইউপি চেয়ারম্যানসহ ১২ জন রাজৈরে ইউপি ও ১২জন মেম্বর আওয়ামীলীগ থেকে অব্যাহতি নিলেন ৭৫ জন যুবদের ১৫ দিনের প্রশিক্ষণ শেষে সনদ  প্রদান  মাদারীপুরে স্বেচ্ছাসেবী তরুণ সংগঠকদের কর্মশালায় দুর্নীতিবাজদের সামাজিকভাবে বয়কটের অঙ্গীকার মাদারীপুরে সনাক-ইয়েস-এসিজি’র অভিজ্ঞতা বিনিময় সভা রাজৈরে  বিশ্ব রক্তদান দিবসে  র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ “ বর্জ্য ব্যবস্থাপনায় শিশুশ্রমকে লাল কার্ড ” মাদারীপুরে ‘বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস’-২০২৬’ উদযাপিত ইউরোপে পাঠানোর ফাঁদে কোটি টাকা হাতিয়ে নেওয়া চক্রের ৩ সদস্য গ্রেফতার রাজৈরে “অভাবই নয়, সীমাহীন লোভই দুর্নীতির প্রধান কারন”শীর্ষক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত  সাংবাদিকরা সমাজের আয়না: খোন্দকার মাশুকুর রহমান মাশুক

রাজধানীর কাফরুলে কোটি কোটি টাকা আত্মসাৎকারী এবং জালটাকার কারবারি সদস্য’কে গ্রেফতার

  • প্রকাশিত : রবিবার, ৪ ডিসেম্বর, ২০২২, ৯.৩৬ এএম
  • ৫৮০ জন পঠিত

অফিস রিপোর্ট: রাজধানীর কাফরুল এলাকায় প্রতারণার মাধ্যমে কোটি কোটি টাকা আত্মসাৎকারী এবং জালটাকার কারবারি প্রতারক চক্রের মূলহোতাসহ ০২ সদস্য’কে গ্রেফতার করেছে র‌্যাব-৪।

র‌্যাব জানায়, র‌্যাব-৪ জঙ্গিবাদ, খুন, ধর্ষণ, নাশকতা, জাল নোট প্রস্তুত এবং প্রতারণাসহ বিভিন্ন ধরণের অপরাধী চক্রের সাথে সম্পৃক্ত অপরাধীদের গ্রেফতার করে আইনের আওতায় নিয়ে আসার জন্য র‌্যাব সদা সচেষ্ট রয়েছে। এরই ধারাবাহিকতায় গত ২ ডিসেম্বর গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৪ এর একটি চৌকস আভিযানিক দল রাজধানীর কাফরুল এলাকায় অভিযান পরিচালনা করে ৪,৮৭,০০০/-টাকার জালনোট, ১ টি ভূয়া নিয়োগপত্র, ৩ টি মোবাইল, ৩ টি সিমকার্ড এবং নগদ-২৭,২৯৭/-টাকাসহ প্রতারণা এবং জালনোট কারবারী চক্রের মূলহোতা (১) মোঃ আবুল কালাম সরদার (৩৮), জেলাঃ পাবনা ও মোঃ জনি সিকদার@ ফাহিম(৩৩), জেলাঃ গোপালগঞ্জ’কে গ্রেফতার করতে সমর্থ হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, গ্রেফতারকৃত মোঃ আবুল কালাম সরদার ও মোঃ জনি সিকদার@ ফাহিম কুখ্যাত প্রতারক। তারা একটি সংঘবদ্ধ প্রতারক চক্রের সদস্য এবং দীর্ঘদিন যাবৎ বিভিন্ন লোকজনকে চাকুরীর প্রলোভন দেখিয়ে নিরীহ চাকুরী প্রত্যাশীদের নিকট হতে বিভিন্ন অংকের টাকা নিয়ে প্রতারণার মাধ্যমে আত্মসাৎ করে আসছিলো। প্রতারণামূলক কর্মকান্ডের পাশাপাশি তারা জাল টাকা উৎপাদন, দখল ও বিতরণের মতো আরো অনেক বেআইনি কার্যকলাপে জড়িত।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

সর্বমোট ভিজিট করা হয়েছে

© All rights reserved © 2021

Design & Developed By : JM IT SOLUTION
error: Content is protected !!