1. abdulmotin52@gmail.com : ABDUL MOTIN : ABDUL MOTIN
  2. madaripurprotidin@gmail.com : ABID HASAN : ABID HASAN
  3. jmitsolution24@gmail.com : support :
মাদারীপুরে মাহিন্দ্র উল্টে দুইভাগ্নে ও মামা নিহত - Madaripur Protidin
শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ০৭:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
জাল দলিল করায় ৪ জনের  সাত বছরের সাজা: রাজৈরে ১৪ বছর পর আদালতের নির্দেশে জমি ফিরে পেলো  বাদী। রাজৈরে আওয়ামী লীগ থেকে অব্যাহতি নিলেন ইউপি চেয়ারম্যানসহ ১২ জন রাজৈরে ইউপি ও ১২জন মেম্বর আওয়ামীলীগ থেকে অব্যাহতি নিলেন ৭৫ জন যুবদের ১৫ দিনের প্রশিক্ষণ শেষে সনদ  প্রদান  মাদারীপুরে স্বেচ্ছাসেবী তরুণ সংগঠকদের কর্মশালায় দুর্নীতিবাজদের সামাজিকভাবে বয়কটের অঙ্গীকার মাদারীপুরে সনাক-ইয়েস-এসিজি’র অভিজ্ঞতা বিনিময় সভা রাজৈরে  বিশ্ব রক্তদান দিবসে  র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ “ বর্জ্য ব্যবস্থাপনায় শিশুশ্রমকে লাল কার্ড ” মাদারীপুরে ‘বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস’-২০২৬’ উদযাপিত ইউরোপে পাঠানোর ফাঁদে কোটি টাকা হাতিয়ে নেওয়া চক্রের ৩ সদস্য গ্রেফতার রাজৈরে “অভাবই নয়, সীমাহীন লোভই দুর্নীতির প্রধান কারন”শীর্ষক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত  সাংবাদিকরা সমাজের আয়না: খোন্দকার মাশুকুর রহমান মাশুক

মাদারীপুরে মাহিন্দ্র উল্টে দুইভাগ্নে ও মামা নিহত

  • প্রকাশিত : রবিবার, ৪ ডিসেম্বর, ২০২২, ১০.১৩ এএম
  • ৫৭০ জন পঠিত

টেকেরহাট (মাদারীপুর) সংবাদদাতা:
মাদারীপুরে মামার সাথে ঘুরতে বের হয়ে বাড়ি ফেরা হলো না সহোদর দুই ভাইয়ের। মাহিন্দ্রগাড়ি উল্টে পানিতে ডুবে থাকার একঘন্টা পর মৃত্যু হয় তাদের তিনজনের। ফরিদপুর মেডিকেলে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে সাথে আরে মামাও। শনিবার সন্ধ্যার পর সদর উপজেলার মাদ্রা এলাকার এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে । এ ঘটনায় এলাকাজুড়ে চলছে শোকাবহ পরিবেশ। নিহতরা হলো, মাদারীপুর সদর উপজেলার ঝাউদি ইউনিয়নের মাদ্রা গ্রামের আব্দুল জলিল ফরাজীর ছেলে জহিরুল ফরাজী (২২) ও তার দুই ভাগ্নে কালু ফরাজীর ছেলে জুবায়ের ফরাজী (১১), জিহাদ ফরাজী (৭)। এদিকে গুরুতর আহত অপর মামা হলো আসাদ ফরাজী (৩৫)।

স্বজনরা জানায়, জমিতে কাজ শেষে শনিবার সন্ধ্যা ৬টার দিকে মাহিন্দ্র গাড়িতে দুই ভাগ্নে জুবায়ের, জিহাদ ও ছোটভাই জহিরুল নিয়ে ঘুরতে বের হয় আসাদ ফরাজী। মাদারীপুর সদর উপজেলার মাদ্রা এলাকায় আসলে হঠাৎ মাহিন্দ্র গাড়িটি উল্টে যায়। এ সময় জুবায়ের, জিহাদ ও জহিরুল ছিটকে পাশের পুকুরের পানিতে তলিয়ে যায়। চালক আসাদ গুরুতর অবস্থায় সড়কে পড়ে থাকে। প্রকট শব্দ পেয়ে ঘটনাস্থলে ছুটে এসে তল্লাসী শুরু করে এলাকাবাসী। ফায়ার সার্ভিসকে খবর দিলে তারাও শুরু করে উদ্ধার অভিযান। একঘন্টা পর পানি থেকে তোলা হয় জুবায়ের, জিহাদ ও জহিরুলকে। তাদেরকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তিনজনকেই মৃত ঘোষণা করেন।

মাদারীপুর সদর হাসপাতালের মেডিকেল অফিসার ডা. সায়মন চৌধুরী জানান, মাহিন্দ্র গাড়ি উল্টে তিনজনের মৃত্যু হয়েছে। গুরুতর আহত মাহিন্দ্র চালক আসাদকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজে প্রেরণ করা হয়েছে।

মাদারীপুর ফায়ার সার্ভিসের পরিদর্শন নুর মোহাম্মদ জানান, দীর্ঘক্ষণ পানিতে ডুবে থাকার কারনেই এ দুর্ঘটনা ঘটেছে। বেপরোয়াভাবে মাহিন্দ্র চালানোতে এই দুর্ঘটনা, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। মাদারীপুর সদর থানার ওসি মনোয়ার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

সর্বমোট ভিজিট করা হয়েছে

© All rights reserved © 2021

Design & Developed By : JM IT SOLUTION
error: Content is protected !!