1. abdulmotin52@gmail.com : ABDUL MOTIN : ABDUL MOTIN
  2. madaripurprotidin@gmail.com : ABID HASAN : ABID HASAN
  3. jmitsolution24@gmail.com : support :
বাংলাদেশ রেস্তোরা মালিক সমিতি মাদারীপুর জেলা কমিটির পরিচিতি সভা - Madaripur Protidin
রবিবার, ০৭ জুন ২০২৬, ০২:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
রাজৈর জামায়াতে ঈদ পুনমিলনী অনুষ্ঠান রাজৈর থেকে গাড়ী চুরি, শিবচর থেকে উদ্ধার রাজৈরের টেকেরহাট গরুর হাট পরিদর্শনে র‌্যাব-৮, চাঁদাবাজি ও জাল টাকা প্রতিরোধে কঠোর অবস্থান রাজধানীর রূপনগরে চালককে হত্যা করে অটো রিক্সা ছিনতাই; পাঁচ সদস্যকে গ্রেফতার ও অটো রিক্সা উদ্ধার মাদারীপুরে সনাকের দুর্নীতি বিরোধী মতবিনিময় সভা অনুষ্ঠিত সেবার মান উন্নয়নে পর্যায়ক্রমে সব উপজেলা ৫০শয্যা হাসপাতালকে  ১০০ শয্যা উন্নতি করা হবে।   হঠাৎ  রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী মাদারীপুরে প্রবেশপত্র না আসায় ২০ শিক্ষার্থীর এসএসসি পরীক্ষা দেয়া অনিশ্চিত মাদারীপুরে ৬টি স্বর্নের দোকানে দুর্ধর্ষ চুরি খালেদা জিয়া ও প্রধানমন্ত্রী তারেক রহমান কে নিয়ে কুরুচিপূর্ন মন্তব্য করায়  শিবচরে জাগপা মুখপাত্র রাশেদ প্রধানের ছবিতে যুবদলের জুতা নিক্ষেপ মাদারীপুরের যুবক মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত

বাংলাদেশ রেস্তোরা মালিক সমিতি মাদারীপুর জেলা কমিটির পরিচিতি সভা

  • প্রকাশিত : রবিবার, ৪ ডিসেম্বর, ২০২২, ৫.১৭ পিএম
  • ৫১৯ জন পঠিত

টেকেরহাট (মাদারীপুর) সংবাদদাতা ॥
জমকালো আয়োজনের মধ্য দিয়ে মাদারীপুরে অনুষ্ঠিত হলো বাংলাদেশ রেস্তোরা মালিক সমিতি মাদারীপুর জেলার দ্বিবার্ষিক কমিটির পরিচিতি সভা। শনিবার রাত ৮টায় শহরের সার্বিক ফুড ভিলেজ গ্রাউন্ডে ‘পুষ্টিকর ও নিরাপদ খাদ্যে রেস্তোরার ভূমিকা’ শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদারীপুরের অতিরিক্ত জেলা প্রশাসক শিমুল কুমার সাহা। অনুষ্ঠানের সভাপতি রুচিতা হোটেলের মালিক কে.এম হাবিবুর রহমান স্বাগত বক্তব্যে রেস্তোরা মালিকদের অযথা মোবাইল কোর্ট না করে কিভাবে সমাধান করা যায় সে বিষয়ে প্রশাসনের কাছে সহযোগিতা কামনা করেন।

বাংলাদেশ রেস্তোরা মালিক সমিতির মহাসচিব ইমরান হাসান এই শিল্পকে এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন। তিনি বলেন, ‘সারাদেশে অনিবন্ধিত রেস্তোরার সংখ্যা ৪ লাখ, নিবন্ধিত রেস্তোরোঁ ৬০ হাজার। কর্মচারীর সংখ্যা ৩০ লাখ, এর সাথে জড়িয়ে  রয়েছে ২ কোটি সাধারণ মানুষ। রেস্তোরাঁ ব্যবসা আমাদের একটি শিল্প। স্বাধীনতার ৫০ বছরে এই শিল্পকে সরকারের সাথে আলাপ আলোচনা করে বুঝিয়ে এটাকে শিল্প হিসেবে রূপ নিয়েছি। সরকার সম্প্রতি এটাকে একটি শিল্প হিসেবে একটি গেজেট জারী করেছে।’ তিনি আরও বলেন, ‘সরকারের সমালোচনা না করে আমরা সরকারকে আঙ্গুল তুলে দেখিয়ে যেতে চাই এটা একটি শিল্প। এখানে নেই কোন দক্ষ শ্রমিক, এখানে সমাজের অদক্ষ, মূর্খ ও বেকার লোক কর্ম করে। এরা কিভাবে আপনাদের নিরাপদ খাবার খাওয়াবে। এর জন্য দরকার দক্ষ জনবল, দরকার দেশের শিক্ষা প্রতিষ্ঠানে কুলিনারী বিষয় সংযুক্ত করা।

দেশের কোন বিশ^বিদ্যালয়ে এই সাবজেক্ট নেই। পর্যটন কর্পোরেশন নামে একটি প্রতিষ্ঠান আছে সেখানে এই পর্যন্ত মাত্র ৫২ হাজার লোক বের হয়েছে। তার বেশিরভাগ অংশ বিদেশে চেলে গেছে। তিনি আরও বলেন, আমাদের এই সেক্টরে দেশের মোট জনসংখ্যার কম নয়। এর সাথে জড়িত মাছের ঘের, মুরগীর খামারসহ অন্যরা। তাই এই সেক্টরকে বাঁচাতে এবং নিরাপদ খাবার পেতে দক্ষ জনবল দরকার এবং বিশ্ব বিদ্যালয়ে সাবজেক্ট সংযুক্ত করা। এছাড়া সরকারের উচিত রেস্তোরা ব্যবসায়ীদের সাথে নিয়ে ভেজাল আইন তৈরি।’

সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এ্যাডভোকেট ওবাইদুর রহমান খান, রেস্তোরা মালিক সমিতির কেন্দ্রীয় কমিটির সভাপতি ওসমান গনি, সহকারী পুলিশ সুপার সদর সার্কেল আলাউল হাসান, চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি এর সভাপতি হাফিজুর রহমান খান, সিভিল সার্জনের প্রতিনিধি ডা. ইকরাম হোসেন। আরো উপস্থিত ছিলেন মৈত্রী মিডিয়ার সভাপতি মাহবুবর রহমান বাদল, জেলা সাংবাদিক কল্যাণ সমিতির সভাপতি গোলাম মাওলা আকন্দ, দৈনিক জনকণ্ঠের জেলা প্রতিনিধি সিনিয়র সাংবাদিক সুবল বিশ্বাস, আয়শা সিদ্দিকা আকাশী, বিভিন্ন মিডিয়ার সাংবাদিক, সরকারি কর্মকর্তা, রেস্তোরাঁ ব্যবসায়ী, সঙ্গীত শিল্পীসহ অনেকে।
অনুষ্ঠানের শুরুতে অতিথিদের ফুলেল শুভেচছা এবং নবগঠিত কমিটির সকলকে সম্মাননা স্মারক প্রদান করা হয়। এসময় আগামী ২ বছরের জন্য ২ জন উপদেষ্টা ও ১৭ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়। অনুষ্ঠান শেষে নৈশভোজের ব্যবস্থা এবং এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হয়।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

সর্বমোট ভিজিট করা হয়েছে

© All rights reserved © 2021

Design & Developed By : JM IT SOLUTION
error: Content is protected !!