1. abdulmotin52@gmail.com : ABDUL MOTIN : ABDUL MOTIN
  2. madaripurprotidin@gmail.com : ABID HASAN : ABID HASAN
  3. jmitsolution24@gmail.com : support :
মাদারীপুরে তালাবদ্ধ ঘরে পুড়ে মরলো দুই শিশু সহোদর - Madaripur Protidin
শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ০৫:২৭ অপরাহ্ন
শিরোনাম :
টেকেরহাটে মোবাইল ছিনতাইকারিকে ধরতে গিয়ে মারা গেল মৃজন মতুব্বর শারদীয় দুর্গাপুজা: রাজৈরে পুজা মন্ডপ পরিদর্শনে সংসদ সদস্যসহ জেলা প্রশাসন বাংলাদেশকে আর কোন আধিপত্য শক্তির আওতায় আসতে দিবে না জনগণ- মাদারীপুরে এনসিপি’র আহবায়ক নাহিদ ইসলাম মাদারীপুরে বিচারকের বাসভবনের সামনে একাধিক ককটেল বিস্ফোরণ মাদক সমাজ ও রাষ্ট্রের ভবিষ্যৎ অন্ধকার করে দিচ্ছে: জাহান্দার আলী মিয়া এমপি। মাদারীপুরে ডিবির অভিযানে ৭ জন আটক, ইয়াবা উদ্ধার রাজৈরে যাত্রীবাহী বাস ও মাহিন্দ্রের মুখোমুখি সংঘর্ষে কিশোরী নিহত, আহত ২ রাজৈরে দুঃস্থ   পরিবারকে আধাপাকা ঘর নির্মান করে দিচ্ছে  গাংকান্দি উন্নয়ন ফাউন্ডেশন রাজৈরে ৮কেজি গাজাসহ যুবক গ্রেপ্তার মাদারীপুরের টেকেরহাটে আধুনিক মানের  প্রাইভেট হসপিটালের উদ্বোধন করলেন এমপি জাহান্দার আলী মিয়া। 

মাদারীপুরে তালাবদ্ধ ঘরে পুড়ে মরলো দুই শিশু সহোদর

  • প্রকাশিত : সোমবার, ৫ ডিসেম্বর, ২০২২, ৬.৪৯ পিএম
  • ৮৭৫ জন পঠিত

মাদারীপুর প্রতিনিধি॥
মাদারীপুরে তালাবদ্ধ ঘরে আগুনে পুড়ে মারা গেছে দুই শিশু সহোদর। মর্মান্তিক এ দুর্ঘটনায় এলাকাজুড়ে বইছে শোকের মাতম। একটি মামলায় বাবা জেলহাজতে থাকলেও ঘটনার পর পাওয়া যাচ্ছে না ওই দুই শিশুর মা ও নানীকে। বিষয়টি অস্বাভাবিক বলছে ফায়ার সার্ভিস। এদিকে এটি হত্যাকান্ড নাকি নাশকতা খতিয়ে দেখছে পুলিশ। সোমবার বেলা ১২টার দিকে সদর উপজেলার উত্তর ঝিকরহাটি গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে , মাদারীপুর সদর উপজেলার উত্তর ঝিকরহাটি গ্রামের গোলাম মাওলা মাতুব্বরের মালিকানাধানী একতলা টিনসেট ঘরে আগুনের লেলিহান শিখা দেখতে পান এলাকাবাসী। পরে ঘরের তালা ভেঙ্গে পানি ছিটিয়ে আগুন নিয়ন্ত্রনের চেষ্টা করেন তারা। খবর পেয়ে তাদের সাথে যোগ দেন ফায়ার সার্ভিসের সদস্যরা। আগুন নিয়ন্ত্রনের আগেই পুড়ে মারা যায় এক বছরের শিশু। এ সময় গুরুতর আহত তিন বছর বসয়ী মানব(৩) ও  অপর ভাই মানব কে(১) হাসপাতালে নিয়ে গেলে কর্ত্যবরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। বিষয়টিকে অস্বাভাবিক মনে করে প্রাথমিকভাবে আগুনের কারণ সম্পর্কে কিছুই জানাতে পারেনি পুলিশ।

এলাকাবাসী জানায়, পারিবারিক কলহের জেরে প্রায়ই ঝগড়া ও মারামারি করতো স্বামী-স্ত্রী দুজনের মধ্যে। দুই মাস আগে একটি মামলায় মানিককে গ্রেফতার করে পুলিশ। তারপর থেকে জেলহাজতে রয়েছে সে। সকালে ঘর তালাবদ্ধ করে অন্যত্র চলে যায় মা ও নানী। এর পরপরই ঘটে এই আগুনের ঘটনা।

স্থানীয় বাসিন্দা বাদল মাতুব্বর বলেন, ‘খুটিনাটি বিষয়টি নিয়ে স্বামী-স্ত্রী দুইজনেই মারামারি করতো। এলাকার লোকজন বেশ কয়েকবার বিষয়টি সমাধান করে দিয়েছে। মানিককে পুলিশে ধরে নেয়ার পরে কিভাবে দুই শিশুর মৃত্যু হলো, কিছুই বুঝতে পারছি না। এই ঘটনার তদন্তপূর্বক দোষীদের বিচার দাবী করছি।’
মাদারীপুর জেলা সদর হাসপাতালের মেডিকেল অফিসার ডা. জাহিন আরেফিন জানান, ‘হাসপাতালে নিয়ে আসা শিশুর শরীরের ৯৫ ভাগই পুড়ে গেছে। নিয়ে আসার মাঝপথেই তার মৃত্যু হয়।

মাদারীপুর ফায়ার সার্ভিসের পরিদর্শক নুর মোহাম্মদ জানান, ৬ মাস আগে গোলাম মাওলা মাতুব্বরের ঘর ভাড়া নেন শ্রীনদী এলাকার ভ্যানচালক মানিক বৈদ্য। শাশুড়ি, স্ত্রী ও দুই ছেলে নিয়ে সেখানে থাকতেন তিনি। ঘটনার পর কাউকে পাওয়া যায়নি। প্রাথমিক পর্যাায়ে বিষয়টি অস্বাভাবিক মনে হচ্ছে।

মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনোয়ার হোসেন চৌধুরী জানান, ঘটনার পর সহোদর দুই ভাইয়ের মা ও নানী পলাতক রয়েছে। এটি পরিকল্পিত হত্যাকান্ড নাকি স্বাভাবিক মৃত্যু বিষয়টি বিষয়টি খতিয়ে দেখতে পুলিশ। ঘটনাস্থল থেকে আগুনের আলামত হিসেবে বেশকিছু মালামাল জব্দ করা হয়েছে।’

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

সর্বমোট ভিজিট করা হয়েছে

© All rights reserved © 2021

Design & Developed By : JM IT SOLUTION
error: Content is protected !!