1. abdulmotin52@gmail.com : ABDUL MOTIN : ABDUL MOTIN
  2. madaripurprotidin@gmail.com : ABID HASAN : ABID HASAN
  3. jmitsolution24@gmail.com : support :
মাদারীপুরে সেই দুই শিশু সন্তানকে হত্যাকারি মায়ের স্বীকারোক্তি - Madaripur Protidin
শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ০৭:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
জাল দলিল করায় ৪ জনের  সাত বছরের সাজা: রাজৈরে ১৪ বছর পর আদালতের নির্দেশে জমি ফিরে পেলো  বাদী। রাজৈরে আওয়ামী লীগ থেকে অব্যাহতি নিলেন ইউপি চেয়ারম্যানসহ ১২ জন রাজৈরে ইউপি ও ১২জন মেম্বর আওয়ামীলীগ থেকে অব্যাহতি নিলেন ৭৫ জন যুবদের ১৫ দিনের প্রশিক্ষণ শেষে সনদ  প্রদান  মাদারীপুরে স্বেচ্ছাসেবী তরুণ সংগঠকদের কর্মশালায় দুর্নীতিবাজদের সামাজিকভাবে বয়কটের অঙ্গীকার মাদারীপুরে সনাক-ইয়েস-এসিজি’র অভিজ্ঞতা বিনিময় সভা রাজৈরে  বিশ্ব রক্তদান দিবসে  র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ “ বর্জ্য ব্যবস্থাপনায় শিশুশ্রমকে লাল কার্ড ” মাদারীপুরে ‘বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস’-২০২৬’ উদযাপিত ইউরোপে পাঠানোর ফাঁদে কোটি টাকা হাতিয়ে নেওয়া চক্রের ৩ সদস্য গ্রেফতার রাজৈরে “অভাবই নয়, সীমাহীন লোভই দুর্নীতির প্রধান কারন”শীর্ষক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত  সাংবাদিকরা সমাজের আয়না: খোন্দকার মাশুকুর রহমান মাশুক

মাদারীপুরে সেই দুই শিশু সন্তানকে হত্যাকারি মায়ের স্বীকারোক্তি

  • প্রকাশিত : বুধবার, ৭ ডিসেম্বর, ২০২২, ৩.২৬ পিএম
  • ৫১২ জন পঠিত

টেকেরহাট(মাদারীপুর) সংবাদদাতা। মাদারীপুরের বদ্ধ ঘরে আগুন এবং দুই শিশুর মৃত্যুর ঘটনায় তাদের মাকে গ্রেপ্তারের পর পুলিশের কাছে স্বীকারোক্তিমুরক জবানবন্দী দিয়েছে। মা পূর্ণিমা রানি তার দুই শিশুছেলেকে হত্যার কথা স্বীকার করেছেন। তার বিরুদ্ধে সদর থানায় মামলা হয়েছে। পুর্নিমাকে জিজ্ঞাসাবাদের তথ্য দিয়ে ওসি বলছেন, ‘পারিবারিক কলহের জেরে পূর্ণিমাকে তালাকের হুমকি দেন তার স্বামী মানিক বৈদ্য। একটি মামলায় স্বামী মানিক বৈদ্যকে জেলহাজতে পাঠানো হলে নাশকতার পরিকল্পনা করেন স্ত্রী পূর্ণিমা। প্রথমে বড় ছেলে মিঠু বৈদ্যকে (৩) মোবাইল চার্জারের কড দিয়ে গলা পেচিয়ে শ্বাস রোধ করে হত্যা করেন তিনি। আর ছোট ছেলে মানব বৈদ্য(১) কে ঘরে রেখেই আগুন লাগিয়ে বাইরে থেকে দরজা বন্ধ করে দিয়ে চলে যান মা পূর্ণিমা।’

সোমবার দুপুর ১২টার দিকে মাদারীপুর সদর উপজেলার উত্তর ঝিকরহাটি গ্রামের মওলা মাতুব্বরের বাড়ির একটি ঘরে আগুন লাগে। ওই ঘরে ভাড়া থাকত মানিকের পরিবার। শিশুদের নানিও থাকত সেখানে। এলাকাবাসী বলছেন, সোমবার সকালে দুই শিশুসন্তানকে ঘরে রেখে দরজায় ছিটকিনি লাগিয়ে মা গিয়েছিলেন কাজে। এ অবস্থায় ঘরে আগুন লাগে। এলাকাবাসী গিয়ে আগুন নেভান। তারা ঘরের দরজা খুলে এক শিশুর দগ্ধ লাশ উদ্ধার করেন। আরেক দগ্ধ শিশুকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। শিশুদের বাবা জেলহাজতে রয়েছেন। মানিকের বাড়ি সদর উপজেলার শ্রীনদী গ্রামে।

মাদারীপুর থানার ওসি মনোয়ার হোসেন চৌধুরী বলেন, মঙ্গলবার (৬ ডিসেম্বর) বেলা সাড়ে ৩টার দিকে ঢাকা শহরের কাকরাইল এলাকা থেকে শিশুদের মাকে গ্রেপ্তার করেন মাদারীপুর থানার উপপরিদর্শক তন্ময় মন্ডল ও গোয়েন্দা পুলিশের একটি বিশেষ দল। মাকে জিজ্ঞাসাবাদ করলে জানায়, ‘পারিবারিক কলহের জেরে পূর্ণিমাকে তালাকের হুমকি দেন তার স্বামী। একটি মামলায় স্বামী মানিক বৈদ্যকে জেলহাজতে পাঠানো হলে নাশকতার পরিকল্পনা করেন পূর্ণিমা। প্রথমে বড় ছেলে মোবাইল চার্জারের কড দিয়ে গলা পেচিয়ে স্বাসরোধ করে হত্যা করেন তিনি। আর ছোট ছেলেকে ঘরে রেখেই আগুন লাগিয়ে বাইরে থেকে দরজা বন্ধ করে দিয়ে চলে যান পূর্ণিমা।’

এ ঘটনায় থানায় শিশুদের চাচি রতœা রানী বাদী হয়ে মামলা করেছেন। মা পূর্ণিমার বিরুদ্ধে নাশকতার অভিযোগ আনা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

সর্বমোট ভিজিট করা হয়েছে

© All rights reserved © 2021

Design & Developed By : JM IT SOLUTION
error: Content is protected !!