1. abdulmotin52@gmail.com : ABDUL MOTIN : ABDUL MOTIN
  2. madaripurprotidin@gmail.com : ABID HASAN : ABID HASAN
  3. jmitsolution24@gmail.com : support :
  শরীতয়পুরের সখিপুর থেকে বিপুল পরিমান গাঁজাসহ দুই   মাদক ব্যবসায়ী গ্রেফতার - Madaripur Protidin
শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ০৯:১১ অপরাহ্ন
শিরোনাম :
জাল দলিল করায় ৪ জনের  সাত বছরের সাজা: রাজৈরে ১৪ বছর পর আদালতের নির্দেশে জমি ফিরে পেলো  বাদী। রাজৈরে আওয়ামী লীগ থেকে অব্যাহতি নিলেন ইউপি চেয়ারম্যানসহ ১২ জন রাজৈরে ইউপি ও ১২জন মেম্বর আওয়ামীলীগ থেকে অব্যাহতি নিলেন ৭৫ জন যুবদের ১৫ দিনের প্রশিক্ষণ শেষে সনদ  প্রদান  মাদারীপুরে স্বেচ্ছাসেবী তরুণ সংগঠকদের কর্মশালায় দুর্নীতিবাজদের সামাজিকভাবে বয়কটের অঙ্গীকার মাদারীপুরে সনাক-ইয়েস-এসিজি’র অভিজ্ঞতা বিনিময় সভা রাজৈরে  বিশ্ব রক্তদান দিবসে  র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ “ বর্জ্য ব্যবস্থাপনায় শিশুশ্রমকে লাল কার্ড ” মাদারীপুরে ‘বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস’-২০২৬’ উদযাপিত ইউরোপে পাঠানোর ফাঁদে কোটি টাকা হাতিয়ে নেওয়া চক্রের ৩ সদস্য গ্রেফতার রাজৈরে “অভাবই নয়, সীমাহীন লোভই দুর্নীতির প্রধান কারন”শীর্ষক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত  সাংবাদিকরা সমাজের আয়না: খোন্দকার মাশুকুর রহমান মাশুক

  শরীতয়পুরের সখিপুর থেকে বিপুল পরিমান গাঁজাসহ দুই   মাদক ব্যবসায়ী গ্রেফতার

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ১৫ ডিসেম্বর, ২০২২, ৪.৫৯ পিএম
  • ৫৭৬ জন পঠিত

অফিস রিপোর্টঃ    র‌্যা ব-৮, সিপিসি-৩, মাদারীপুর ক্যাম্প বিশেষ অভিযানে শরীতয়পুর জেলার সখিপুর হতে বিপুল পরিমান গাঁজাসহ(১০.৫০ কেজি) দুইজন আন্তজেলা মাদক ব্যবসায়ী গ্রেফতার

র‌্যাব-৮, সিপিসি-৩, মাদারীপুর ক্যাম্পের একটি বিশেষ আভিযানিক দল কোম্পানী কমান্ডার লেঃ কমান্ডার কে এম শাইখ আকতার এর নেতৃত্বে  ১৫ ডিসেম্বর  রাতে  শরীয়তপুর জেলার সখিপুর থানাধীন  বাহাদুর মুন্সিকান্দি সাকিনাস্থ এলাকায় নিয়মিত টহল ডিউটি করাকালে অভিযান পরিচালনা করে আসামী  শহিদউল্যা @ শহিদ সরদার(৪০), পিতা-মৃত হামিদ সরদার, মাতাÑশরিয়তুন নেছা,  ও  মোঃ নাজমুল তালুকদার(৩২), পিতা-মৃত নূর মোহাম্মাদ, মাতা-নূর বানু বেগম, উভয় সাং-বাহাদুর মুন্সিকান্দি, থানা-সখিপুর, জেলা-শরিয়তপুরদ্বয়দেরকে গাঁজাসহ হাতে নাতে আটক করে। এসময় আটককৃত আসামীদের নিকট হতে নেশা জাতীয় মাদক ১০ (দশ) কেজি ৫০০ (পাঁচশত) গ্রাম গাঁজা ও মাদক ক্রয় বিক্রয় কাজে ব্যবহৃত ০২টি মোবাইল এবং ০২টি সীমকার্ড উদ্ধার করা হয়।

আটককৃত আসামীদেরকে জিজ্ঞাসাবাদে জানা যায় যে, ধৃত আসামীগণ পেশাদার মাদক ব্যবসায়ী এবং তারা দীর্ঘদিন শরীয়তপুর জেলার সখিপুর থানাসহ বিভিন্ন এলাকায় গাঁজাসহ বিভিন্ন ধরনের অবৈধ মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় কার্যক্রম চালিয়ে আসছে। পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ধৃত আসামীদ্বয়কে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয় এবং মাদক আইনে মামলা দায়ের করা হয়।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

সর্বমোট ভিজিট করা হয়েছে

© All rights reserved © 2021

Design & Developed By : JM IT SOLUTION
error: Content is protected !!