1. abdulmotin52@gmail.com : ABDUL MOTIN : ABDUL MOTIN
  2. madaripurprotidin@gmail.com : ABID HASAN : ABID HASAN
  3. jmitsolution24@gmail.com : support :
মাদারীপুরে সংঘর্ষ ॥ ৩০টি ঘর ও দোকান ভাংচুর-লুটপাট ॥ আহত-৮ ॥ আটক-২ - Madaripur Protidin
সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৪:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে আলমগীর হত্যা:  ভুক্তভোগী পরিবারের মানববন্ধন ও   বিক্ষোভ মাদারীপুরে উদ্যাপিত হলো আন্তর্জাতিক নারী দিবস-২০২৬ কালকিনিতে চারটি ক্লিনিক-ডায়াগনস্টিক সেন্টারে অভিযান মাদারীপুরের শিবচরে ৬৫০ টাকা দরে গরুর মাংশ বিক্রি মাদারীপুরে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যার পর ৪০ বসতঘরে আগুন, ভাংচুর লুটপাট । ডিআইজির ঘটনাস্থল পরিদর্শন। মাদারীপুরের শিবচর হাসপাতালে আগুন আতংক : ৬তলা থেকে প্রান বাচাতে আহত-৫ রাজৈরে নিরাপদ খাদ্য অধিদপ্তরের অভিযান। ৬ দোকানীর বিরুদ্ধে মামলা। দুই দোকানীকে দুইলক্ষ টাকা জরিমানা। এক অভিযোগকারিকে ২৫ হাজার তাৎক্ষনিকভাবে বুঝিয়ে দেয়া হয়। ঢাকা-বরিশাল মহাসড়কের রাজৈরে দাড়িয়ে থাকা ট্রাকে সজোরে ধাক্কা। হেলপার নিহত ও দুই চালক আহত। ইরানের ওপর মার্কিন-ইসরায়েলের হামলা প্রতিবাদে মাদারীপুরে উদীচীর মানববন্ধন

মাদারীপুরে সংঘর্ষ ॥ ৩০টি ঘর ও দোকান ভাংচুর-লুটপাট ॥ আহত-৮ ॥ আটক-২

  • প্রকাশিত : বুধবার, ১২ আগস্ট, ২০২০, ৫.১৯ পিএম
  • ৯১৯ জন পঠিত

মাদারীপুরে সংঘর্ষ ॥ ৩০টি ঘর ও দোকান ভাংচুর-লুটপাট ॥ আহত-৮ ॥ আটক-২
মাদারীপুর প্রতিনিধি ॥

মাদারীপুর পৌরসভার পাকদী এলাকায় অতি তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মঙ্গলবার রাতে দুই পক্ষের মধ্যে সংর্ঘষের ঘটনা ঘটে। এ সময় পাকদী এলাকার ২৫/৩০টি ঘরবাড়ি ও দোকানপাট ভাংচুর ও লুটপাট হয়। এই সংঘর্ষের ঘটনায় ৮ জন আহত হয়েছে। পুলিশ ২ জনকে আটক করেছে।
পুলিশ, আহত, এলাকাবাসী ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, রাত ৯টার দিকে মাদারীপুরের পাকদী এলাকার তুষার সরদারের সাথে পাশের থানতলী এলাকার মিঠুন খলিফার সিনিয়র-জুনিয়র নিয়ে কথা কাটাকাটি হয়। পরে দুজনের মধ্যে ধস্তাধস্তির ঘটনা ঘটে। এই ঘটনাকে কেন্দ্র করে মঙ্গলবার রাতে দুই পক্ষের মধ্যে ব্যাপক সংর্ঘষের ঘটনা ঘটে।
এতে কমপক্ষে ৮জন আহত হয়। তাদের উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ সময় অর্ধশত ঘরবাড়ি ও দোকানপাট ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে। খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। ঘটনাস্থল থেকে দুইজনকে আটক করা হয়েছে।
সংবাদকর্মী সাইফুল ইসলাম জানান, আমি সাংবাদিকগতার পাশাপাশি একটি নতুন ঔষুধের ফার্মেসী দিয়ে ব্যবসা শুরু করেছি। সেই দোকানটিও কুপিয়ে ভাংচুর করেছে। আমার দোকানের মালামাল নস্টসহ লুট করে নিয়ে গেছে। আমি এই ঘটনার দ্রুত তদন্ত ও অপরাধীর বিচারসহ ক্ষতিপূরণ দাবী করছি।
মাদারীপুর সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. কামরুল ইসলাম মিঞা জানান, তুচ্ছ ঘটনা নিয়ে সংঘর্ষের সূত্রপাত হয়। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। এ ঘটনার সাথে জড়িতদের ধরতে পুলিশ কাজ করছে। এছাড়া জিজ্ঞাসাবাদের জন্য দুইজনকে আটক করে থানায় নিয়ে আসা হয়েছে।
মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. বদরুল আলম মোল্লা ঘটনাস্থল পরিদর্শন করে অপরাধীদের শাস্তির ব্যবস্থার আশ^াস দেন

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

সর্বমোট ভিজিট করা হয়েছে

© All rights reserved © 2021

Design & Developed By : JM IT SOLUTION
error: Content is protected !!