1. abdulmotin52@gmail.com : ABDUL MOTIN : ABDUL MOTIN
  2. madaripurprotidin@gmail.com : ABID HASAN : ABID HASAN
  3. jmitsolution24@gmail.com : support :
মাদারীপুরে গ্যাস সংযোগ ও রেলস্টেশনের দাবীতে ‘গণদাবী’ কর্মসূচী - Madaripur Protidin
শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ০৯:১২ অপরাহ্ন
শিরোনাম :
জাল দলিল করায় ৪ জনের  সাত বছরের সাজা: রাজৈরে ১৪ বছর পর আদালতের নির্দেশে জমি ফিরে পেলো  বাদী। রাজৈরে আওয়ামী লীগ থেকে অব্যাহতি নিলেন ইউপি চেয়ারম্যানসহ ১২ জন রাজৈরে ইউপি ও ১২জন মেম্বর আওয়ামীলীগ থেকে অব্যাহতি নিলেন ৭৫ জন যুবদের ১৫ দিনের প্রশিক্ষণ শেষে সনদ  প্রদান  মাদারীপুরে স্বেচ্ছাসেবী তরুণ সংগঠকদের কর্মশালায় দুর্নীতিবাজদের সামাজিকভাবে বয়কটের অঙ্গীকার মাদারীপুরে সনাক-ইয়েস-এসিজি’র অভিজ্ঞতা বিনিময় সভা রাজৈরে  বিশ্ব রক্তদান দিবসে  র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ “ বর্জ্য ব্যবস্থাপনায় শিশুশ্রমকে লাল কার্ড ” মাদারীপুরে ‘বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস’-২০২৬’ উদযাপিত ইউরোপে পাঠানোর ফাঁদে কোটি টাকা হাতিয়ে নেওয়া চক্রের ৩ সদস্য গ্রেফতার রাজৈরে “অভাবই নয়, সীমাহীন লোভই দুর্নীতির প্রধান কারন”শীর্ষক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত  সাংবাদিকরা সমাজের আয়না: খোন্দকার মাশুকুর রহমান মাশুক

মাদারীপুরে গ্যাস সংযোগ ও রেলস্টেশনের দাবীতে ‘গণদাবী’ কর্মসূচী

  • প্রকাশিত : মঙ্গলবার, ২০ ডিসেম্বর, ২০২২, ৮.৪৩ এএম
  • ৫৯০ জন পঠিত

টেকেরহাট (মাদারীপুর) সংবাদদাতা ॥মাদারীপুরে পাইপ লাইনের মাধ্যমে গ্যাস সংযোগ স্থাপন ও রেলস্টেশনের দাবীতে মাদারীপুর রেলস্টেশন ও পাইলাইনের মাধ্যমে গ্যাস সংযোগ বাস্তবায়ন পরিষদের আয়োজনে রোববার দুপুরে ‘গণদাবী’ কর্মসূচি পালিত হয়েছে। কর্মসূচির মধ্যে ছিলো স্মারকলিপি পেশ ও সমাবেশ।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, দক্ষিণাঞ্চলের মানুষের স্বপ্নের পদ্মা সেতু চালু হওয়ার পর এখন রেলসংযোগ স্থাপনের কাজ চলমান। এরই প্রেক্ষিতে পায়রা বন্দর পর্যন্ত যে রেললাইন হবে সেখানে মাদারীপুর সদর উপজেলায় রেলস্টেশন নির্মাণ এবং পাইপলাইনের মাধ্যমে গ্যাস সংযোগ স্থাপনের ‘গণদাবী’ উত্থাপিত হয়েছে মাদারীপুরে।
গণদাবী’র অংশ হিসেবে দুপুরে মাদারীপুরে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে সমাজের বিভিন্ন স্তরের মানুষজন জড়ো হয়ে এক সংক্ষিপ্ত আলোচনার পর জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করা হয়েছে।

মাদারীপুরে রেলস্টেশন ও পাইলাইনের মাধ্যমে গ্যাস সংযোগ বাস্তবায়ন পরিষদের সভাপতি পাভেলুর রহমান শফিক খানের সভাপতিত্বে গণদাবী তুলে ধরে বক্তব্য দেন প্রফেসর মো. নুরুল হক মিয়া, মো. জয়নাল আবেদিন, শরীফ বাবু, সৈয়দ আকমল হোসেন, তারক রাহা, মোখলেছুর রহমান, মোহাম্মদ হেমায়েত হোসেন, নিরঞ্জন ঘোষ, আশীষ কুমার বৈদ্য, মো. ফারুক খান, শাহাদাত হোসেন লিটন, সাইফুর রহমান রুবেল খান, মনির হোসেন বিলাশ, জহিরুল ইসলাম খান প্রমুখ।

এসময় জনপ্রতিনিধি, রাজনীতিবিদ, শিক্ষক, আইনজীবী, সাংবাদিক, সাংস্কৃতিক ও সাংগঠনিক ব্যক্তিত্বসহ সমাজের বিভিন্ন স্তরের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।

মাদারীপুরে রেলস্টেশন ও পাইলাইনের মাধ্যমে গ্যাস সংযোগ বাস্তবায়ন পরিষদের সভাপতি পাভেলুর রহমান শফিক খান বলেন, মাদারীপুরসহ দক্ষিণাঞ্চলের বহুল প্রতিক্ষিত পদ্মাসেতু গত ২৫ জুন উদ্বোধন হয়েছে। এরপর থেকেই মাদারীপুরবাসীর দাবী পাইপ লাইনের মাধ্যমে মাদারীপুর জেলায় গ্যাস সংযোগ স্থাপনের। পদ্মাসেতু চালুর পর মাদারীপুরের উন্নয়ণে বিভিন্ন শ্রেণীর উদ্যোক্তাগণ শিল্প কারখানা স্থাপন করতে ইচ্ছুক হলেও গ্যাসের অভাবে শিল্প কারখানা স্থাপনে আগ্রহী হচ্ছেন না। তাই মাদারীপুরিসহ দক্ষিণাঞ্চলের সকলের ঘরে ঘরে পৌছে দেয়ার জন্য গ্যাস সংযোগ স্থাপন জরুরি।

সেই সাথে মাদারীপুর সদর উপজেলায় রেলস্টেশন নির্মাণের দাবী জানাই।
এসময় বক্তরা মাদারীপুর জেলার সর্বস্তরের জনগণ ক্ষুদ্র, মাঝারী ও বৃহৎ শিল্প কারখানা স্থাপনের জন্য পাইপ লাইনের মাধ্যমে মাদারীপুর জেলায় গ্যাস সংযোগ স্থাপন ও রেলস্টেশন দাবী তুলেছেন। তারা আরো জানান, সরকারের কাছে গণদাবী তুলে ধরার অংশ হিসেবে পরবর্তীতে মানববন্ধন কর্মসূচী, শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন স্তরের গণস্বাক্ষর সংগ্রহসহ বিভিন্ন কর্মসূচী পালন করা হবে।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

সর্বমোট ভিজিট করা হয়েছে

© All rights reserved © 2021

Design & Developed By : JM IT SOLUTION
error: Content is protected !!