1. abdulmotin52@gmail.com : ABDUL MOTIN : ABDUL MOTIN
  2. madaripurprotidin@gmail.com : ABID HASAN : ABID HASAN
  3. jmitsolution24@gmail.com : support :
কালকিনিতে যুবলীগ নেতার চোঁখ উৎপাটন মামলার আসামী গ্রেফতার - Madaripur Protidin
শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ০৯:১০ অপরাহ্ন
শিরোনাম :
জাল দলিল করায় ৪ জনের  সাত বছরের সাজা: রাজৈরে ১৪ বছর পর আদালতের নির্দেশে জমি ফিরে পেলো  বাদী। রাজৈরে আওয়ামী লীগ থেকে অব্যাহতি নিলেন ইউপি চেয়ারম্যানসহ ১২ জন রাজৈরে ইউপি ও ১২জন মেম্বর আওয়ামীলীগ থেকে অব্যাহতি নিলেন ৭৫ জন যুবদের ১৫ দিনের প্রশিক্ষণ শেষে সনদ  প্রদান  মাদারীপুরে স্বেচ্ছাসেবী তরুণ সংগঠকদের কর্মশালায় দুর্নীতিবাজদের সামাজিকভাবে বয়কটের অঙ্গীকার মাদারীপুরে সনাক-ইয়েস-এসিজি’র অভিজ্ঞতা বিনিময় সভা রাজৈরে  বিশ্ব রক্তদান দিবসে  র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ “ বর্জ্য ব্যবস্থাপনায় শিশুশ্রমকে লাল কার্ড ” মাদারীপুরে ‘বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস’-২০২৬’ উদযাপিত ইউরোপে পাঠানোর ফাঁদে কোটি টাকা হাতিয়ে নেওয়া চক্রের ৩ সদস্য গ্রেফতার রাজৈরে “অভাবই নয়, সীমাহীন লোভই দুর্নীতির প্রধান কারন”শীর্ষক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত  সাংবাদিকরা সমাজের আয়না: খোন্দকার মাশুকুর রহমান মাশুক

কালকিনিতে যুবলীগ নেতার চোঁখ উৎপাটন মামলার আসামী গ্রেফতার

  • প্রকাশিত : বুধবার, ২১ ডিসেম্বর, ২০২২, ৪.২৪ পিএম
  • ৫৭৯ জন পঠিত

মো. জাফরুল হাসান, কালকিনি
মাদারীপুরের কালকিনিতে যুবলীগ নেতার চোঁখ উৎপাটন মামলার প্রধান আসামী মো. সাহাদাত ফকির-(৩২)কে গ্রেফতার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেষ্টিগেশন (পিবিআই)। আজ মঙ্গলবার সকালে উপজেলার কয়ারিয়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামী উপজেলার রমজানপুর ইউনিয়নের দক্ষিন রমজানপুর গ্রামের শাজাহান ফকিরের ছেলে।

মামলা ও পুলিশ সুত্রে জানা গেছে, উপজেলার সাহেবরামপুর ইউনিয়নের সাথে প্রায় আড়াই বছর পূর্বে কয়ারিয়া ইউনিয়নের ফুটবল খোলা নিয়ে দুই গ্রুপের দ্বন্দ্ব সৃষ্টি হয়। এর জের ধরে খেলা চলাকালীন সময় সাহাবদ্দিন আকনের নেতৃত্বে সাহাদাত ফকির বেশ কিছু লোকজন নিয়ে সাহেবরামপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি মো. ফেরদৌস আলম সরদারের ডান চোখ উপড়ে ফেলে। পরে এই ঘটনায় যুবলীগ নেতা ফেরদৌস আলম সরদারের পিতা মোহাম্মদ সরদার বাদী হয়ে গত ২০ সালের ৪ নভেম্বর সাহাবদ্দিন আকন ও সাহাদাত ফকিরসহ ১৩জনকে আসামী করে কালকিনি থানায় একটি মামলা দায়ের করেন।

পরে মামলাটি তদন্তের জন্য পিবিআইতে প্রেরন করা হলে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ ব্যুরো অব ইনভেষ্টিগেশন (পিবিআই) গোপালগঞ্জ শাখার এসআই হাসান শিকদারের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স নিয়ে উপজেলার কয়ারিয়া ও রমজানপুর এলাকায় অভিযান চালায়। এসময় ঘন্টাব্যাপী অভিযান চালিয়ে কয়ারিয়া ইউনিয়নের লঞ্চঘাট এলাকা থেকে সাহাদাত ফকিরকে গ্রেফতার করেন।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

সর্বমোট ভিজিট করা হয়েছে

© All rights reserved © 2021

Design & Developed By : JM IT SOLUTION
error: Content is protected !!