1. abdulmotin52@gmail.com : ABDUL MOTIN : ABDUL MOTIN
  2. madaripurprotidin@gmail.com : ABID HASAN : ABID HASAN
  3. jmitsolution24@gmail.com : support :
মাদারীপুরে অবৈধ ইটভাটায় উচ্ছেদ অভিযানে মালিক পক্ষের হামলা: পরিবেশ অধিদপ্তরের ডিডিসহ আহত ৬, গাড়ি ভাংচুর - Madaripur Protidin
শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ০৯:১০ অপরাহ্ন
শিরোনাম :
জাল দলিল করায় ৪ জনের  সাত বছরের সাজা: রাজৈরে ১৪ বছর পর আদালতের নির্দেশে জমি ফিরে পেলো  বাদী। রাজৈরে আওয়ামী লীগ থেকে অব্যাহতি নিলেন ইউপি চেয়ারম্যানসহ ১২ জন রাজৈরে ইউপি ও ১২জন মেম্বর আওয়ামীলীগ থেকে অব্যাহতি নিলেন ৭৫ জন যুবদের ১৫ দিনের প্রশিক্ষণ শেষে সনদ  প্রদান  মাদারীপুরে স্বেচ্ছাসেবী তরুণ সংগঠকদের কর্মশালায় দুর্নীতিবাজদের সামাজিকভাবে বয়কটের অঙ্গীকার মাদারীপুরে সনাক-ইয়েস-এসিজি’র অভিজ্ঞতা বিনিময় সভা রাজৈরে  বিশ্ব রক্তদান দিবসে  র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ “ বর্জ্য ব্যবস্থাপনায় শিশুশ্রমকে লাল কার্ড ” মাদারীপুরে ‘বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস’-২০২৬’ উদযাপিত ইউরোপে পাঠানোর ফাঁদে কোটি টাকা হাতিয়ে নেওয়া চক্রের ৩ সদস্য গ্রেফতার রাজৈরে “অভাবই নয়, সীমাহীন লোভই দুর্নীতির প্রধান কারন”শীর্ষক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত  সাংবাদিকরা সমাজের আয়না: খোন্দকার মাশুকুর রহমান মাশুক

মাদারীপুরে অবৈধ ইটভাটায় উচ্ছেদ অভিযানে মালিক পক্ষের হামলা: পরিবেশ অধিদপ্তরের ডিডিসহ আহত ৬, গাড়ি ভাংচুর

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ২২ ডিসেম্বর, ২০২২, ৬.৪১ পিএম
  • ৫৭৫ জন পঠিত

মাদারীপুর প্রতিনিধি।
মাদারীপুর সদর উপজেলার পাঁচখোলায় কয়েকটি ইটভাটায় উচ্ছেদ অভিযানকালে ভ্রাম্যমান আদালতের উপর হামলা করেছে মালিকপক্ষ। এতে পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালকসহ অন্তত ৬ জন আহত হয়েছেন। এসময় বিক্ষুদ্ধরা একটি গাড়ি ভাংচুর করে। পরে অতিরিক্ত পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে ৬টি ইটভাটায়
সাড়ে ১৬ লাখ টাকা জরিমানা আদায় করা হয়। বৃহস্পতিবার দুপুর ১টা থেকে বিকেল ৩টা পর্যন্ত উচ্ছেদ অভিযান চলে।

হামলায় আহতরা হলেন পরিবেশ অধিপপ্তর ফরিদপুর কার্যালয়ের উপপরিচালক (ডিডি) মো. সাইফুল ইসলাম, কম্পিউটার অপারেটর কাজী আবু আবদুল্লাহ, মাদারীপুর ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা মাহতাব উদ্দিন, সদস্য মনিরুজ্জামন, জাহিদুল ইসলাম, এসকেবেটর মেশিনের চালক মো. রায়হান। ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট নওরীন হক জানায়, ঢাকার পরিবেশ অধিদপ্তর নির্দেশে বেলা ১টার দিকে মাদারীপুর সদর উপজেলার পাঁচখোলায় জেএসবি নামে একটি ইটভাটায় উচ্ছেদ অভিযান চালানো হয়। এসময় ইটভাটাটি ভেঙ্গে ফেলতে গেলে প্রায় শতাধিক শ্রমিকরা ভ্রাম্যমান আদালতের উপর হামলা চালায়।

হামলায় পরিবেশ অধিদপ্তরের ফরিদপুর আঞ্চলিক কার্যালয়ের উপ-পরিচালক সাইফুল ইসলামের মাথায় ইটের আঘাত লাগে। এসময় আরো আহত হয় আরো ৫ জন। পরে জেলা পুলিশ থেকে একদল সদস্য গিয়ে তাদের উদ্ধার করে। এরপর পাঁচখোলা এলাকার জেএসবি ব্রিকস-৩, এআরজি ব্রিকস, খান ব্রিকস-৩, এএসবি ব্রিবস, জেএসবি ব্রিকস-২, আনোয়ান খান ব্রিকসে অভিযান চালিয়ে

প্রত্যেককে আড়াই লাখ টাকা ও আমেনা ব্রিকসে দেড় লাখ টাকা জরিমানা করে মোট সাড়ে ১৬ লাখ টাকা আর্থিক জরিমানা করেন পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তারা। নির্বাহী ম্যাজিস্ট্রেট নওরীন হক আরো বলেন, ‘হামলায় পরিবেশ অধিদপ্তরের ডিডিসহ ৬ জন আহত হয়েছেন। আহতরা চিকিৎসা নিয়েছেন। আমরা এ বিষয় আইনগত ব্যবস্থা নেব। বিশেষ করে যারা নেতৃত্বে আমাদের উপর হামলা করা হয়েছে।

এছাড়া মাদারীপুর জেলা প্রশাসকের নির্দেশে অন্যদের বিরুদ্ধেও ব্যবস্থা নেয়া হবে। মাদারীপুর ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা মাহতাব উদ্দিন বলেন, ‘আমরা জেলা প্রশাসকের নির্দেশে অভিযানে এসে হামলার শিকার হয়েছি। আমিসহ আমাদের আরো ৩ জন আহত হয়। আমরা বিষয়টি উর্ধ্বতন মহলে কথা বলে ব্যবস্থা নিবো।’

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

সর্বমোট ভিজিট করা হয়েছে

© All rights reserved © 2021

Design & Developed By : JM IT SOLUTION
error: Content is protected !!