1. abdulmotin52@gmail.com : ABDUL MOTIN : ABDUL MOTIN
  2. madaripurprotidin@gmail.com : ABID HASAN : ABID HASAN
  3. jmitsolution24@gmail.com : support :
মাদারীপুরে ভুল চিকিৎসায় গৃহবধুর মৃত্যুর অভিযোগ - Madaripur Protidin
শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ০৯:১২ অপরাহ্ন
শিরোনাম :
জাল দলিল করায় ৪ জনের  সাত বছরের সাজা: রাজৈরে ১৪ বছর পর আদালতের নির্দেশে জমি ফিরে পেলো  বাদী। রাজৈরে আওয়ামী লীগ থেকে অব্যাহতি নিলেন ইউপি চেয়ারম্যানসহ ১২ জন রাজৈরে ইউপি ও ১২জন মেম্বর আওয়ামীলীগ থেকে অব্যাহতি নিলেন ৭৫ জন যুবদের ১৫ দিনের প্রশিক্ষণ শেষে সনদ  প্রদান  মাদারীপুরে স্বেচ্ছাসেবী তরুণ সংগঠকদের কর্মশালায় দুর্নীতিবাজদের সামাজিকভাবে বয়কটের অঙ্গীকার মাদারীপুরে সনাক-ইয়েস-এসিজি’র অভিজ্ঞতা বিনিময় সভা রাজৈরে  বিশ্ব রক্তদান দিবসে  র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ “ বর্জ্য ব্যবস্থাপনায় শিশুশ্রমকে লাল কার্ড ” মাদারীপুরে ‘বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস’-২০২৬’ উদযাপিত ইউরোপে পাঠানোর ফাঁদে কোটি টাকা হাতিয়ে নেওয়া চক্রের ৩ সদস্য গ্রেফতার রাজৈরে “অভাবই নয়, সীমাহীন লোভই দুর্নীতির প্রধান কারন”শীর্ষক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত  সাংবাদিকরা সমাজের আয়না: খোন্দকার মাশুকুর রহমান মাশুক

মাদারীপুরে ভুল চিকিৎসায় গৃহবধুর মৃত্যুর অভিযোগ

  • প্রকাশিত : শনিবার, ২৪ ডিসেম্বর, ২০২২, ১০.১৭ এএম
  • ৬০৩ জন পঠিত

মাদারীপুর সংবাদদাতা।:
মাদারীপুর জেলা সদরের বেসরকারি কে.আই হাসপাতালে ভুল চিকিৎসায় তিন কন্যা সন্তানের জননীর মৃত্যুর অভিযোগ উঠেছে। নিহত লাকী শিবচর পৌরসভার খানকান্দি এলাকার ইলেকট্রিশিয়ান সৈয়দ শামীমের স্ত্রী ও শহরের চৌরাস্তা এলাকার বাদশা বেপারীর মেয়ে। এই ঘটনায় বিচারে দাবীতে বিক্ষোভ করেছেন স্বজনরা। ভাংচুর করা হয় হাসপাতাল। ঘটনার পর পলাতক অভিযুক্ত চিকিৎসক ও হাসপাতাল কর্তৃপক্ষ।

পুলিশ ও এলাকাবাসি জানায়, শুক্রবার বেলা ১২টার দিকে অসুস্থ অবস্থায় মাদারীপুর শহরের পানিছত্র এলাকার বেসরকারি কে.আই হাসপাতালে ভর্তি হন তিন কণ্যা সন্তানের জননী লাকী আক্তার (৩০)। বিকালে টনসেল অপারেশনের জন্য তাকে নেয়া হয় হাসপাতালের দোতলার অপারেশন থিয়েটারে। সেখানে মিজানুর রহমান নামে এক চিকিৎসক তার সহযোগিদের নিয়ে অপারেশন শুরু করেন। পরে সন্ধ্যা হয়ে গেলেও অপারেশন থিয়েটার থেকে লাকী আক্তারকে বের না করায় সন্দেহ হয় স্বজনদের । এরপর তারা ভেতরে ঢুকে দেখতে পান লাকী আক্তার অপারেশন টেবিলেই মৃত্যু অবস্থায় পড়ে আছেন। কিন্তু বিষয়টি গোপন করে রাত ৭টার দিকে উন্নত চিকিৎসার জন্য রাজধানী ঢাকায় এ্যাম্বুলেন্সের মাধ্যমে প্রেরনের চেষ্টা করলে ধরা পড়ে মারা যাওয়ার ঘটনা।

লাকীর মৃত্যুর খবর এলাকায় ছড়িয়ে পড়লে হাসপাতাল ভাংচুর করে উত্তেজিত জনতা। বিচার দাবীতে বিক্ষোভ করেন স্বজনরা। এদিকে এলাকাবাসী জানান, এই হাসপাতালে ভুল চিকিৎসায় প্রায়ই ঘটে মৃত্যুর ঘটনা। এদিকে স্বজন হারানোর বিচার দাবীতে হাসপাতালের সামনে বিক্ষোভ। পরিস্থিতি নিয়ন্ত্রনে থানা পুলিশের পাশাপাশি যোগ দেয় জেলার গোয়েন্দা পুলিশ।
নিহত লাকীর স্বামী সৈয়দ শামীম বলেন, অপারেশনের ৪ ঘন্টা পরে বলে ঢাকায় নিতে হবে। এ কথা বলার আগেই মারা যায় লাকী। আমি ডাক্তার ও হাসপাতালের মালিকদের বিচার চাই। কেন আমার তিনটি মেয়েকে মায়ের আদর থেকে বঞ্চিত করলো।
মাদারীপুর সদর মডেল থানার ওসি মনোয়ার হোসেন চৌধুরী বলেন, এ ব্যাপারে অভিযোগ পেলে নেয়া হবে আইনগত ব্যবস্থা। পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। ঘটনাস্থলে মোতায়েন রয়েছে অতিরিক্ত পুলিশ।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

সর্বমোট ভিজিট করা হয়েছে

© All rights reserved © 2021

Design & Developed By : JM IT SOLUTION
error: Content is protected !!