1. abdulmotin52@gmail.com : ABDUL MOTIN : ABDUL MOTIN
  2. madaripurprotidin@gmail.com : ABID HASAN : ABID HASAN
  3. jmitsolution24@gmail.com : support :
মাদারীপুরে ড্রেজার ব্যবসার দ্বন্দের জেরে কাঁচামাল ব্যবসায়ীকে কুপিয়ে জখম, আটক এক - Madaripur Protidin
রবিবার, ০৭ জুন ২০২৬, ০৪:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
রাজৈর জামায়াতে ঈদ পুনমিলনী অনুষ্ঠান রাজৈর থেকে গাড়ী চুরি, শিবচর থেকে উদ্ধার রাজৈরের টেকেরহাট গরুর হাট পরিদর্শনে র‌্যাব-৮, চাঁদাবাজি ও জাল টাকা প্রতিরোধে কঠোর অবস্থান রাজধানীর রূপনগরে চালককে হত্যা করে অটো রিক্সা ছিনতাই; পাঁচ সদস্যকে গ্রেফতার ও অটো রিক্সা উদ্ধার মাদারীপুরে সনাকের দুর্নীতি বিরোধী মতবিনিময় সভা অনুষ্ঠিত সেবার মান উন্নয়নে পর্যায়ক্রমে সব উপজেলা ৫০শয্যা হাসপাতালকে  ১০০ শয্যা উন্নতি করা হবে।   হঠাৎ  রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী মাদারীপুরে প্রবেশপত্র না আসায় ২০ শিক্ষার্থীর এসএসসি পরীক্ষা দেয়া অনিশ্চিত মাদারীপুরে ৬টি স্বর্নের দোকানে দুর্ধর্ষ চুরি খালেদা জিয়া ও প্রধানমন্ত্রী তারেক রহমান কে নিয়ে কুরুচিপূর্ন মন্তব্য করায়  শিবচরে জাগপা মুখপাত্র রাশেদ প্রধানের ছবিতে যুবদলের জুতা নিক্ষেপ মাদারীপুরের যুবক মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত

মাদারীপুরে ড্রেজার ব্যবসার দ্বন্দের জেরে কাঁচামাল ব্যবসায়ীকে কুপিয়ে জখম, আটক এক

  • প্রকাশিত : রবিবার, ২৫ ডিসেম্বর, ২০২২, ৪.৫৫ পিএম
  • ৫৭৫ জন পঠিত

টেকেরহাট (মাদারীপুর) সংবাদদাতা:
মাদারীপুরে ড্রেজার ব্যবসার দ্বন্দের জেরে এক কাঁচামাল ব্যবসায়ীকে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে। আশঙ্কজনক অবস্থায় তাকে পাঠানো হয়েছে রাজধানীর পঙ্গু হাসপাতালে। এই ঘটনায় পারেভজ খাঁ নামে একজনকে আটক করেছে পুলিশ।

রোববার সকাল ৮টার দিকে শহরের দরগাশরীফ এলাকায় এ ঘটনা ঘটে। আহত জামাল হাওলাদার (৫৫) সদর উপজেলার মহিষেরচর গ্রামের মোসলেম হাওলাদারের ছেলে ও চৌরাস্তা এলাকার কাঁচামাল ব্যবসায়ী। এদিকে অভিযুক্ত পারেভজ খাঁ ও শাওন খাঁ শহরের রকেটবিড়ি এলাকার আনু খাঁ’র ছেলে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, শহরের আড়িয়াল খাঁ নদে দীর্ঘদিন ধরে অবৈধভাবে বালু উত্তোলন করে আসছে পারভেজ খাঁ ও তার ছোটভাই শাওন খাঁ। শনিবার রাতে কে বা কাহারা তাদের ড্রেজারের কয়েকটি পাইপ ভেঙ্গে ফেলে। এরই জেরে সকালে শহরের চৌরাস্তা থেকে পুরানবাজারে ভ্যানযোগে মালামাল আনতে যাবার সময় দরগাশরীফ এলাকায় পারভেজ ও শাওনের লোকজন কাঁচামাল ব্যবসায়ী জামাল হাওলাদারের উপর অতর্কিত হামলা চালিয়ে কুপিয়ে জখম করে। এসময় ব্যবসায়ীর ডাক-চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসলে পালিয়ে যায় দুর্বৃত্তরা। পরে গুরুতর অবস্থায় জামালকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে ভর্তি করেন স্থানীয়রা। অবস্থার অবনতি হলে আশঙ্কাজনক অবস্থায় পাঠানো হয়ে রাজধানীর পঙ্গু হাসপাতালে। এদিকে খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শণ করেছে সদর মডেল থানা পুলিশ। আটক করা হয় একজনকে। পূর্ব পরিকল্পিতভাবে এই হামলা চালানো হয়েছে বলে দাবী করে এই ঘটনার বিচার দাবী করেছেন স্বজনরা।

আহত জামালের স্ত্রী ইয়াসমিন বেগম জানান, পূর্ব পরিকল্পিতভাবে এই হামলা চালানো হয়। এই ঘটনার বিচার দাবী করছি।

মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনোয়ার হোসেন চৌধুরী জানান, দীর্ঘদিন ধরে আড়িয়াল খাঁ নদ থেকে অবৈধ বালু উত্তোলন করে আসছে পারভেজ ও শাওন। তাদের ড্রেজারের পাইপ ভেঙ্গে ফেলার জেরেই রোববার সকালে হামলার ঘটনা ঘটে। এই ঘটনায় একজনকে আটক করা হয়েছে, অভিযোগ দিলে মামলা রেকর্ড করে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

সর্বমোট ভিজিট করা হয়েছে

© All rights reserved © 2021

Design & Developed By : JM IT SOLUTION
error: Content is protected !!