1. abdulmotin52@gmail.com : ABDUL MOTIN : ABDUL MOTIN
  2. madaripurprotidin@gmail.com : ABID HASAN : ABID HASAN
  3. jmitsolution24@gmail.com : support :
বিরোধীদলে থেকে মানুষ হত্যা করে ক্ষমতায় যাবার চেষ্টা একমাত্র বিএনপি জামাত করে - মাদারীপুরে শাজাহান খান - Madaripur Protidin
শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ১০:২৪ অপরাহ্ন
শিরোনাম :
জাল দলিল করায় ৪ জনের  সাত বছরের সাজা: রাজৈরে ১৪ বছর পর আদালতের নির্দেশে জমি ফিরে পেলো  বাদী। রাজৈরে আওয়ামী লীগ থেকে অব্যাহতি নিলেন ইউপি চেয়ারম্যানসহ ১২ জন রাজৈরে ইউপি ও ১২জন মেম্বর আওয়ামীলীগ থেকে অব্যাহতি নিলেন ৭৫ জন যুবদের ১৫ দিনের প্রশিক্ষণ শেষে সনদ  প্রদান  মাদারীপুরে স্বেচ্ছাসেবী তরুণ সংগঠকদের কর্মশালায় দুর্নীতিবাজদের সামাজিকভাবে বয়কটের অঙ্গীকার মাদারীপুরে সনাক-ইয়েস-এসিজি’র অভিজ্ঞতা বিনিময় সভা রাজৈরে  বিশ্ব রক্তদান দিবসে  র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ “ বর্জ্য ব্যবস্থাপনায় শিশুশ্রমকে লাল কার্ড ” মাদারীপুরে ‘বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস’-২০২৬’ উদযাপিত ইউরোপে পাঠানোর ফাঁদে কোটি টাকা হাতিয়ে নেওয়া চক্রের ৩ সদস্য গ্রেফতার রাজৈরে “অভাবই নয়, সীমাহীন লোভই দুর্নীতির প্রধান কারন”শীর্ষক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত  সাংবাদিকরা সমাজের আয়না: খোন্দকার মাশুকুর রহমান মাশুক

বিরোধীদলে থেকে মানুষ হত্যা করে ক্ষমতায় যাবার চেষ্টা একমাত্র বিএনপি জামাত করে – মাদারীপুরে শাজাহান খান

  • প্রকাশিত : মঙ্গলবার, ২৭ ডিসেম্বর, ২০২২, ৬.০৪ পিএম
  • ৫৩২ জন পঠিত

মাদারীপুর  প্রতিনিধি।।বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও মাদারীপুর-২ আসনের সংসদ সদস্য শাজহান খান বলেন, প্রধানমন্ত্রী বলেছেন’ কেউ বাড়ী ও ঘর ছাড়া থাকবেন না, এই বাড়ী করতে গিয়ে যদি খাস জমি পাওয়া না যায়, তাহলে তাদের জন্য প্রয়োজনে জমি ক্রয় করে নতুন বাড়ী করে দিবেন। আমাদের শেখ হাসিনা আমাদের জন্য কত কিছু ভাবেন একবার ভেবে দেখুন। আর বিরোধীদলে যারা ছিলেন তারা কিন্তু বহু বছর সরকারে ছিলেন এবং তারা এগুলো করতে পারে নাই। কারণ তাদের দেশের প্রতি ভালবাসা নেই, দেশের প্রতি দেশপ্রেম ছিল না, জনগণের প্রতি যে কর্তব্যবোধ সেটা ছিল না।

তিনি আরো বলেন, তারা জনগণ ও দেশকে ভালবাসে না। কারণ হলো বিরোধীদলে থেকে মানুষ হত্যা করে ক্ষমতায় যাবার চেষ্টা’ সেটা একমাত্র বিএনপি-জামাত করেছিল। তারা ২০১২-১৫ সালে পেট্রোলবোমা দিয়ে মানুষ হত্যা করেছিল।’ মঙ্গলবার দুপুরে মাদারীপুর চরমুগরিয়া এসপিটিআই এর মেরিন শিক্ষানবীশদের সনদ ও পুরস্কার বিরতণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শাজাহান খান আরও বলেন, বঙ্গবন্ধুর জন্য দোয়া করবেন, শেখ হাসিনার জন্য দোয়া করবেন, আমাদের জন্য দোয়া করবেন, আল্লাহর রহমতে শেখ হাসিনা আবারও ক্ষমতায় আসবেন। তিনি ক্ষমতায় এসে আমাদের অসম্পুর্ণ কাজগুলো সম্পূর্ণ করবো। শুধু মাদারীপুর না সারা বাংলাদেশকে একটি স্মাট বাংলাদেশ গড়ে তুলবো ইনশাহআল্লাহ।

মেরিন শিক্ষানবীশদের সনদ ও পুরস্কার বিরতণ অনুষ্ঠানে মাদারীপুর এবং বরিশাল ডেক ও ইঞ্চিনকর্মী প্রশিক্ষণ কেন্দ্রের শীপ পার্সোনাল ট্রেনিং ইনস্টিটিউট (এসপিটিআই) অধ্যক্ষ ক্যাপ্টেন জি.এ.এম আলী রেজার সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন মাদারীপুর পৌরসভার মেয়র খালিদ হোসেন ইয়াদসহ জেলা, উপজেলা ও ইউনিয়নের নেতৃবৃন্দ।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

সর্বমোট ভিজিট করা হয়েছে

© All rights reserved © 2021

Design & Developed By : JM IT SOLUTION
error: Content is protected !!