1. abdulmotin52@gmail.com : ABDUL MOTIN : ABDUL MOTIN
  2. madaripurprotidin@gmail.com : ABID HASAN : ABID HASAN
  3. jmitsolution24@gmail.com : support :
মাদারীপুরে দখল হওয়া কুমার নদের এক একর জমি উদ্ধার - Madaripur Protidin
রবিবার, ০৭ জুন ২০২৬, ০৪:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
রাজৈর জামায়াতে ঈদ পুনমিলনী অনুষ্ঠান রাজৈর থেকে গাড়ী চুরি, শিবচর থেকে উদ্ধার রাজৈরের টেকেরহাট গরুর হাট পরিদর্শনে র‌্যাব-৮, চাঁদাবাজি ও জাল টাকা প্রতিরোধে কঠোর অবস্থান রাজধানীর রূপনগরে চালককে হত্যা করে অটো রিক্সা ছিনতাই; পাঁচ সদস্যকে গ্রেফতার ও অটো রিক্সা উদ্ধার মাদারীপুরে সনাকের দুর্নীতি বিরোধী মতবিনিময় সভা অনুষ্ঠিত সেবার মান উন্নয়নে পর্যায়ক্রমে সব উপজেলা ৫০শয্যা হাসপাতালকে  ১০০ শয্যা উন্নতি করা হবে।   হঠাৎ  রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী মাদারীপুরে প্রবেশপত্র না আসায় ২০ শিক্ষার্থীর এসএসসি পরীক্ষা দেয়া অনিশ্চিত মাদারীপুরে ৬টি স্বর্নের দোকানে দুর্ধর্ষ চুরি খালেদা জিয়া ও প্রধানমন্ত্রী তারেক রহমান কে নিয়ে কুরুচিপূর্ন মন্তব্য করায়  শিবচরে জাগপা মুখপাত্র রাশেদ প্রধানের ছবিতে যুবদলের জুতা নিক্ষেপ মাদারীপুরের যুবক মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত

মাদারীপুরে দখল হওয়া কুমার নদের এক একর জমি উদ্ধার

  • প্রকাশিত : বুধবার, ২৮ ডিসেম্বর, ২০২২, ৫.৩৩ পিএম
  • ৫৬৬ জন পঠিত

মাদারীপুর সংবাদদাতা।
মাদারীপুরে অবশেষে দখলমুক্ত হলো কুমার নদের এক একর জমি। বুধবার দুপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে দখল হওয়া নদের এই জমি পুনঃউদ্ধার করা হয়। এতেই ভেস্তে গেছে ইউপি চেয়ারম্যানের প্লট বিক্রির পরিকল্পনা। তবে, অভিযুক্ত চেয়ারম্যানের দাবি, ফুলের বাগান নির্মাণ করতেই এই জায়গাটি ভরাট করা হয়। এদিকে অভিযুক্ত চেয়ারম্যানের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহনের কথা জানিয়েছে প্রশাসন।

ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, ব্রিটিশ আমলে মাদারীপুর সদর উপজেলার মোস্তফাপুরের চতুরপাড়া মৌজায় কুমার নদের উপর একটি স্লুইচ গেট নির্মাণ করা হয়। কালের বির্বতনে পলি পড়ে বন্ধ হয়ে যায় সেটির কার্যক্রম। এতে গতিপথ পরিবর্তণ হয় নদের। একই সুযোগকে কাজে লাগায় স্থানীয় ইউপি চেয়ারম্যান। কুমার নদের এক একর জমির চারপাশে মাটি দিয়ে ভরাট হয়। পরিকল্পনা ছিল প্লট বিক্রির। বিষয়টি নজরে আসলে ইউনিয়নের তহশিলদাল লিখিত জানান প্রশাসনকে। পরে নদের দখল হওয়া জায়গা উদ্ধারে বুধবার দুপুরে ঘটনাস্থলে অভিযানে যান সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাঈনউদ্দিন। ঘটনার সতত্যা পেলে ভেকু মেশিন দিয়ে বাঁধ ভেঙ্গে দেয়া হয়। অভিযানে অংশ নেয় সদর উপজেলা ভুমি সহকারী কমিশনার সাইফুল ইসলাম, মোস্তফাপুর ইউনিয়ন ভুমি অফিসের তহশিলদারসহ অনেকেই।

মাদারীপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাঈনউদ্দিন জানান, সরকারের অনুমতি ছাড়া এই নদের জায়গা দখলে কারা জড়িত ছিল তাদের নাম তালিকাভুক্ত করার নির্দেশনা দেয়া হয়েছে ইউনিয়ন ভুমি কর্মকর্তা ও উপজেলা ভুমি সহকারী কমিশনারকে। এদিকে উদ্ধার হওয়া নদের জমিতে প্রাথমিক পর্যায়ে ফসল চাষাবাদের কথা ভাববে প্রশাসন। পাশাপাশি অভিযুক্ত ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
তবে ইউপি চেয়ারম্যান সোহরাব খানের দাবি, রাজনৈতিক প্রতিপক্ষের লোকজন গুজব রটিয়ে হেয় করা জন্য মিথ্যে অভিযযোগ তুলেছে। ভরাট করা জায়গাটিতে ফুলের বাগান নির্মাণ করার পরিকল্পনা ছিল।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

সর্বমোট ভিজিট করা হয়েছে

© All rights reserved © 2021

Design & Developed By : JM IT SOLUTION
error: Content is protected !!