1. abdulmotin52@gmail.com : ABDUL MOTIN : ABDUL MOTIN
  2. madaripurprotidin@gmail.com : ABID HASAN : ABID HASAN
  3. jmitsolution24@gmail.com : support :
ঢাকার আশুলিয়া থেকে আন্তঃজেলা ডাকাত দলের মূলহোতাসহ ১৪ সদস্য গ্রেফতার - Madaripur Protidin
শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ১০:২৪ অপরাহ্ন
শিরোনাম :
জাল দলিল করায় ৪ জনের  সাত বছরের সাজা: রাজৈরে ১৪ বছর পর আদালতের নির্দেশে জমি ফিরে পেলো  বাদী। রাজৈরে আওয়ামী লীগ থেকে অব্যাহতি নিলেন ইউপি চেয়ারম্যানসহ ১২ জন রাজৈরে ইউপি ও ১২জন মেম্বর আওয়ামীলীগ থেকে অব্যাহতি নিলেন ৭৫ জন যুবদের ১৫ দিনের প্রশিক্ষণ শেষে সনদ  প্রদান  মাদারীপুরে স্বেচ্ছাসেবী তরুণ সংগঠকদের কর্মশালায় দুর্নীতিবাজদের সামাজিকভাবে বয়কটের অঙ্গীকার মাদারীপুরে সনাক-ইয়েস-এসিজি’র অভিজ্ঞতা বিনিময় সভা রাজৈরে  বিশ্ব রক্তদান দিবসে  র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ “ বর্জ্য ব্যবস্থাপনায় শিশুশ্রমকে লাল কার্ড ” মাদারীপুরে ‘বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস’-২০২৬’ উদযাপিত ইউরোপে পাঠানোর ফাঁদে কোটি টাকা হাতিয়ে নেওয়া চক্রের ৩ সদস্য গ্রেফতার রাজৈরে “অভাবই নয়, সীমাহীন লোভই দুর্নীতির প্রধান কারন”শীর্ষক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত  সাংবাদিকরা সমাজের আয়না: খোন্দকার মাশুকুর রহমান মাশুক

ঢাকার আশুলিয়া থেকে আন্তঃজেলা ডাকাত দলের মূলহোতাসহ ১৪ সদস্য গ্রেফতার

  • প্রকাশিত : রবিবার, ১ জানুয়ারী, ২০২৩, ৭.৪০ পিএম
  • ৫৪১ জন পঠিত

অফিস রিপোর্ট ঢাকা জেলার আশুলিয়া থানাধীন এলাকা হতে সংঘবদ্ধ আন্তঃজেলা ডাকাত দলের মূলহোতাসহ ১৪ সদস্য’কে গ্রেফতার করেছে র‌্যাব।

র‌্যাব-৪ সন্ত্রাস-জঙ্গিবাদ নির্মূল ও মাদকবিরোধী অভিযানের পাশাপাশি খুন, চাঁদাবাজি, ডাকাতি, ছিনতাই ও চোর চক্রের সাথে জড়িত বিভিন্ন সংঘবদ্ধ ও সক্রিয় সন্ত্রাসী বাহিনীর সদস্যদের গ্রেফতার করে সাধারণ জনগণের শান্তিপূর্ণ পরিবেশ বিনির্মাণের লক্ষ্যে র‌্যাবের জোরালো তৎপরতা অব্যাহত আছে। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারা যায় যে, সংঘবদ্ধ ডাকাত চক্রটি ঢাকা-আরিচা মহাসড়কসহ দেশের বিভিন্ন জেলায় মহাসড়কে ডাকাতির মাধ্যমে বিভিন্ন অপরাধ কার্যক্রম পরিচালিত করে আসছে।

প্রাপ্ত তথ্যের ভিত্তিতে র‌্যাব উক্ত চক্রটি’কে আইনের আওতায় নিয়ে আসার জন্য ছায়া তদন্ত শুরু করে যার প্রেক্ষিতে  ১ জানুয়ারি ভোরে র‌্যাব ফোর্সেস সদর দপ্তরের গোয়েন্দা শাখার সহযোগীতায় র‌্যাব-৪ ও র‌্যাব-১১ এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিক্তিতে ঢাকা জেলার আশুলিয়া থানাধীন নবীনগর এলাকায় অভিযান পরিচালনা করে ২ টি পিকআপ, ১ টি রামদা, ১টি হাসুয়া, ১টি কুড়াল, ১টি চাপাতি, ১টি হাতুড়ী, ১৩টি মোবাইল, নগদ- ৩৮,২০০/- টাকা সংঘবদ্ধ ডাকাত দলের মূলহোতাসহ ১৪ জন সক্রিয় সদস্য’কে গ্রেফতার করা হয়ঃ

ক। আলমগীর (২৩), জেলা-ঢাকা।
খ। কবির হোসেন (৩৫), জেলা-নারায়নগঞ্জ।
গ। রিপন (২৪), জেলা-নারায়নগঞ্জ।
ঘ। রবিউল আউয়াল (৩৪), জেলা-নারায়নগঞ্জ
ঙ। মোঃ জুয়েল (২১), জেলা-নারায়নগঞ্জ।
চ। সুমন (৩৪), জেলা-নারায়নগঞ্জ।
ছ। মোঃ রাজু (২৬), জেলা-ঢাকা।
জ। আইয়ুব শেখ (৪৫), জেলা-মানিকগঞ্জ।
ঝ। জুবায়ের (২৫), জেলা-নারায়নগঞ্জ।
ঞ। জাকির (৩৫), জেলা-নারায়নগঞ্জ,
ট। সোহেল (৪৩), জেলা-নারায়নগঞ্জ।
ঠ। রাজন (২৪), জেলা-বরিশাল।
ড। বিল্লাল হোসেন (৩৮), জেলা-নারায়নগঞ্জ,
ঢ। মোঃ আব্দুল মালেক শিকদার (৬৮), জেলা-ঢাকা।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামীরা জানায় যে,তারা পরস্পর যোগসাজশে দীর্ঘদিন ধরে নারায়ণগঞ্জ জেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কসহ মানিকগঞ্জের ঢাকা-আরিচা মহাসড়ক এলাকায় ডাকাতির সাথে সরাসরি জড়িত মর্মে স্বীকারোক্তি প্রদান করেছে। গ্রেফতারকৃত আসামী রিপনের বিরুদ্ধে ৩টি ডাকাতি মামলা, কবিরের নামে ৪টি ডাকাতি মামলাসহ আলমগীরের নামে ৭টি, রবিউলের নামে ৩টি ও অন্যান্যদের নামে ডাকাতি,মাদক, চুরির মামলায় রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

সর্বমোট ভিজিট করা হয়েছে

© All rights reserved © 2021

Design & Developed By : JM IT SOLUTION
error: Content is protected !!