1. abdulmotin52@gmail.com : ABDUL MOTIN : ABDUL MOTIN
  2. madaripurprotidin@gmail.com : ABID HASAN : ABID HASAN
  3. jmitsolution24@gmail.com : support :
মাদারীপুরে দু‘পক্ষের সংঘর্ষে নিহত-১, আহত-১০ - Madaripur Protidin
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২৫ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদারীপুরের কালকিনিতে ভারপ্রাপ্ত অধ্যক্ষের বিরুদ্ধে প্রতিষ্ঠানের গাছ কাটার অভিযোগ শেখ হাসিনাকে দেশে আসলেই গ্রেফতার হবেন – মাদারীপুরে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ মাদারীপুরে বিল থেকে বাকপ্রতিবন্ধী শ্রমিকের মরদেহ উদ্ধার মুকসুদপুরে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাঁদে পড়ে নিহত-৩, আহত-৩০  মাদারীপুরে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা খাতে সেবার মানোন্নয়ন এবং সেবাপ্রদানে স্বচ্ছতা ও জবাবদিহিতা বৃদ্ধির লক্ষ্যে গণশুনানি অনুষ্ঠিত সরকারের বিরোধীতা করলে জণগনের প্রতিরোধের মুখে পড়তে হবে- এনসিপি-জামায়াত ইসলামের উদ্দ্যেশে এমপি খোকন তালুকদার রাজৈরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ। আহত ১০জন রাজৈরে পানিতে পড়ে ৫ বছর বয়সী দুই জমজ বোনের মৃত্যু  লিবিয়ায় বন্দির পরে নিখোঁজ মাদারীপুরের তিন যুবকের সন্ধান চেয়ে সংবাদ সম্মেলন রাজৈরে সংসদ সদস্যকে সংবর্ধনা

মাদারীপুরে দু‘পক্ষের সংঘর্ষে নিহত-১, আহত-১০

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ১৩ আগস্ট, ২০২০, ৫.০৫ পিএম
  • ১০৬৫ জন পঠিত

মাদারীপুরে দু‘পক্ষের সংঘর্ষে নিহত-১, আহত-১০
মাদারীপুর প্রতিনিধি।।
মাদারীপুর সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নের গাছবাড়িয়া এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দু‘পক্ষের সংঘর্ষে বৃহস্পতিবার সকালে একজন নিহত ও কমপক্ষে ১০জন আহত হয়েছে। সংঘর্ষ চলাকালে প্রায় অর্ধশত ককটেল বিস্ফোরণ হয়। সংঘর্ষে উভয় পক্ষের বেশকিছু বাড়িঘর ভাংচুর ও লুটপাটের ঘটনা ঘটে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে স্থানীয় ইউনুস চৌদিকার ও লালমিয়া মাতুব্বরের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এই বিরোধের জের ধরে বৃহস্পতিবার(১৩-৮-২০) সকালে দুই পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষে জড়িয়ে পড়ে। উভয় পক্ষের দফায় দফায় ধাওয়া-পাল্টা ধাওয়ায় আশপাশের বিভিন্ন এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। সংঘর্ষ চলাকালে প্রায় অর্ধশত ককটেল বিস্ফোরিত হয়। এসময় উভয় পক্ষের বেশকিছু বাড়িঘরে ভাংচুর ও লুটপাট ঘটনা ঘটে। সংঘর্ষের সময় প্রতিপক্ষের লোকজন লুৎফর হাওলাদারকে (৪৫) কুপিয়ে জখম করে ফেলে রেখে যায় । এতে সে ঘটনা স্থলেই মারা যায়। নিহত লুৎফর হাওলাদার গাছবাড়িয়া এলাকার ইদ্রিস হাওলাদারের ছেলে। এ ঘটনায় কমপক্ষে ১০জন আহত হয়। আহতরা গ্রেফতারের ভয়ে হাসপাতালে ভর্তি না হয়ে পালিয়ে চিকিৎসা নিচ্ছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে। সংবাদ পেয়ে সদর থানার পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। সংঘর্ষের পর গ্রেফতার আতঙ্কে পুরো এলাকা পুরুষ শূণ্য হয়ে পড়েছে। এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
মাদারীপুর সদর থানার ওসি কামরুল ইসলাম মিঞা বলেন, ‘নিহতের ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে। লাশ পানির মধ্য থেকে উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

সর্বমোট ভিজিট করা হয়েছে

© All rights reserved © 2021

Design & Developed By : JM IT SOLUTION
error: Content is protected !!