1. abdulmotin52@gmail.com : ABDUL MOTIN : ABDUL MOTIN
  2. madaripurprotidin@gmail.com : ABID HASAN : ABID HASAN
  3. jmitsolution24@gmail.com : support :
রাজৈরে ছাত্রলীগের দুই গ্র“পের পৃথক ভাবে প্রতিষ্ঠা বার্ষিকী পালিত - Madaripur Protidin
শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ১০:২৪ অপরাহ্ন
শিরোনাম :
জাল দলিল করায় ৪ জনের  সাত বছরের সাজা: রাজৈরে ১৪ বছর পর আদালতের নির্দেশে জমি ফিরে পেলো  বাদী। রাজৈরে আওয়ামী লীগ থেকে অব্যাহতি নিলেন ইউপি চেয়ারম্যানসহ ১২ জন রাজৈরে ইউপি ও ১২জন মেম্বর আওয়ামীলীগ থেকে অব্যাহতি নিলেন ৭৫ জন যুবদের ১৫ দিনের প্রশিক্ষণ শেষে সনদ  প্রদান  মাদারীপুরে স্বেচ্ছাসেবী তরুণ সংগঠকদের কর্মশালায় দুর্নীতিবাজদের সামাজিকভাবে বয়কটের অঙ্গীকার মাদারীপুরে সনাক-ইয়েস-এসিজি’র অভিজ্ঞতা বিনিময় সভা রাজৈরে  বিশ্ব রক্তদান দিবসে  র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ “ বর্জ্য ব্যবস্থাপনায় শিশুশ্রমকে লাল কার্ড ” মাদারীপুরে ‘বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস’-২০২৬’ উদযাপিত ইউরোপে পাঠানোর ফাঁদে কোটি টাকা হাতিয়ে নেওয়া চক্রের ৩ সদস্য গ্রেফতার রাজৈরে “অভাবই নয়, সীমাহীন লোভই দুর্নীতির প্রধান কারন”শীর্ষক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত  সাংবাদিকরা সমাজের আয়না: খোন্দকার মাশুকুর রহমান মাশুক

রাজৈরে ছাত্রলীগের দুই গ্র“পের পৃথক ভাবে প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

  • প্রকাশিত : বুধবার, ৪ জানুয়ারী, ২০২৩, ৫.০৯ পিএম
  • ৫৩০ জন পঠিত

রাজৈরে ছাত্রলীগের দুই গ্র“পের পৃথক ভাবে প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
টেকেরহাট (মাদারীপুর)সংবাদদাতা।
বিভিন্ন কর্মসূচির মধ্যে দিয়ে মাদারীপুরের রাজৈরে ছাত্রলীগের দুই গ্র“প পৃথক ভাবে ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালন করেছে । জেলা আওয়ামীলীগের সভাপতি শাহাবুদ্দিন আহম্মেদ মোল্লা গ্র“প ও আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য ও মাদারীপুর -২ আসনের এমপি শাজাহান খান গ্র“পের অনুসারীরা পৃথক ভাবে এ প্রতিষ্ঠাবার্ষিকী পালন করে । বুধবার সকাল ১১টার সময় জেলা আওয়ামীলীগের সভাপতি শাহাবুদ্দিন আহম্মেদ মোল্লা গ্র“পের ছাত্রলীগের সভাপতি জাহিদ হাসান মুকিমের নেতৃত্বে একটি শোভাযাত্রা বের হয় । শোভাযাত্রাটি উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে আওয়ামীলীগ অফিসের সামনে এসে শেষ হয় । পরে উপজেলার ছাত্রলীগের সভাপতি জাহিদ হাসান মুকিমের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি সেকান্দার আলী শেখ, ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক জমিরউদ্দিন খান, যুগ্ম সাধারন সম্পাদক সিদ্দিকুর রহমান আবুবক্কর, সাবেক উপজেলা ছাত্রলীগের সভাপতি মোস্তফা মনির সুজন জেলা যুবলীগের উপ-দপ্তর সম্পাদক কাজী আনোয়ার হোসেন প্রমুখ ।

এদিকে বিকালে আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য ও মাদারীপুর -২ আসনের এমপি শাজাহান খান গ্র“পের অনুসারী উপজেলা ছাত্রলীগের সভাপতি হাসিবুল হাসান পিয়ালের নেতৃত্বে একটি শোভাযাত্রা বের হয় । শোভাযাত্রাটি উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে আওয়ামলীগ অফিসের সামনে এসে শেষ হয় । পরে উপজেলা ছাত্রলীগের সভাপতি হাসিবুল হাসান পিয়ালের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান রেজাউল করিম শাহিন চৌধুরী, এমপি শাজাহান খানের পুত্র যুবলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য আসিবুর রহমান খান, জেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক তানভীর মাহমুদ, উপজেলা আওয়ামরীগের আহবায়ক শাহাবুদ্দিন সাহা, স্থানীয় সংসদ প্রতিনিধি আ.ফ.ম ফুয়াদ, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক ফরিদা হাসান পল্লবী প্রমুখ ।

উল্লেখ্য আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য ও মাদারীপুর -২ আসনের এমপি শাজাহান খান গ্র“প ও জেলা আওয়ামীলীগের সভাপতি শাহাবুদ্দিন আহম্মেদ মোল্লা গ্র“পের জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায় আওয়ামীলীগ ও তার অঙ্গসংগঠনের পৃথক কমিটি রয়েছে ।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

সর্বমোট ভিজিট করা হয়েছে

© All rights reserved © 2021

Design & Developed By : JM IT SOLUTION
error: Content is protected !!