1. abdulmotin52@gmail.com : ABDUL MOTIN : ABDUL MOTIN
  2. madaripurprotidin@gmail.com : ABID HASAN : ABID HASAN
  3. jmitsolution24@gmail.com : support :
তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে রাজৈর ও ভাংগা উপজেলার দুই ইউনিয়নবাসীদের মধ্যে সংঘর্ষ । অর্ধশতাধিক আহত । বাড়িঘরে অগ্নিসংযোগ । - Madaripur Protidin
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদারীপুরের কালকিনিতে ভারপ্রাপ্ত অধ্যক্ষের বিরুদ্ধে প্রতিষ্ঠানের গাছ কাটার অভিযোগ শেখ হাসিনাকে দেশে আসলেই গ্রেফতার হবেন – মাদারীপুরে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ মাদারীপুরে বিল থেকে বাকপ্রতিবন্ধী শ্রমিকের মরদেহ উদ্ধার মুকসুদপুরে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাঁদে পড়ে নিহত-৩, আহত-৩০  মাদারীপুরে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা খাতে সেবার মানোন্নয়ন এবং সেবাপ্রদানে স্বচ্ছতা ও জবাবদিহিতা বৃদ্ধির লক্ষ্যে গণশুনানি অনুষ্ঠিত সরকারের বিরোধীতা করলে জণগনের প্রতিরোধের মুখে পড়তে হবে- এনসিপি-জামায়াত ইসলামের উদ্দ্যেশে এমপি খোকন তালুকদার রাজৈরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ। আহত ১০জন রাজৈরে পানিতে পড়ে ৫ বছর বয়সী দুই জমজ বোনের মৃত্যু  লিবিয়ায় বন্দির পরে নিখোঁজ মাদারীপুরের তিন যুবকের সন্ধান চেয়ে সংবাদ সম্মেলন রাজৈরে সংসদ সদস্যকে সংবর্ধনা

তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে রাজৈর ও ভাংগা উপজেলার দুই ইউনিয়নবাসীদের মধ্যে সংঘর্ষ । অর্ধশতাধিক আহত । বাড়িঘরে অগ্নিসংযোগ ।

  • প্রকাশিত : শুক্রবার, ১৪ আগস্ট, ২০২০, ৪.৩৩ পিএম
  • ১০৭৯ জন পঠিত

তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে রাজৈর ও ভাংগা উপজেলার দুই ইউনিয়নবাসীদের মধ্যে সংঘর্ষ । অর্ধশতাধিক আহত । বাড়িঘরে অগ্নিসংযোগ ।
মাদারীপুর প্রতিনিধি।
দুই কিশোরের মধ্যে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মাদারীপুরের রাজৈর ও ফরিদপুরের ভাংগা উপজেলার দুই ইউনিয়নবাসীদের মধ্যে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে ৫ ঘন্টা ব্যাপি সংঘর্ষ হয় । এ সংঘর্ষে অর্ধশতাধিক ব্যক্তি আহত হয় । সংঘর্ষ চলাকালে দোকান ও বসতঘরসহ ৫টি ঘরে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে । আহতদের স্থানীয় ক্লিনিকে চিকিৎসা দেয়া হয়েছে । ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার সন্ধ্য ৭টা থেকে রাত ১১টা পর্যন্ত দুই উপজেলার সীমান্তবর্তী মরা কুমার নদ দ্বারা বিভক্ত ঘারুয়া ইউনিয়নের রাজেশ্বরদী গ্রাম ও পাইকপাড়া ইউনিয়নের বৈরাগীর বাজার এলাকায় ।
পুলিশ ও এলাকাবাসি জানায়, বৃহস্পতিবার সন্ধ্যা ৭টা থেকে রাত ১১টা পর্যন্ত রাজৈর ও ভাংগা দুই উপজেলার সীমান্তবর্তী মরা কুমার নদ দ্বারা বিভক্ত ঘারুয়া ইউনিয়নের রাজেশ্বরদী ও পাইকপাড়া ইউনিয়নের বৈরাগীর বাজার এলাকার ব্রীজের উপর কটুক্তি করে কথা বলাকে কেন্দ্র করে দুই এলাকার দুই কিশোর মেহেদী (২০) ও তহিদ (২০) এর মধ্যে কথা কাটাকাটি ও হাতাহাতি হয় । এ ঘটনা এলাকায় ছড়িয়ে পড়লে দুই ইউনিয়নের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষ লিপ্ত হয় । ৫ঘন্টা ব্যাপি সংঘর্ষ চলাকালে রাজেশ্বরদী এলাকার দেলোয়ার হাওলাদার ও সাদেক হাওলাদারের একটি দোকান, দুটি বসতঘর ও দুটি রান্নাঘরে অগ্নিসংযোগ করা হলে ৫টি ঘরই সম্পুন্ন ভস্মিভূত হয় । এ সংঘর্ষে উভয় পক্ষের অর্ধশতাধিক ব্যক্তি আহত হয় । আহতদের মধ্যে নওসাদ (২) রহিমা বেগম (২৫) মেরে বেগম (৪০) মফিজুর (১৪) কামাল (৪০) আফজাল (২৮), আলকাজ (৩৫) রাকিবুল (৩৫), আলী (৩৫), আউয়াকেসহ (৩০) অন্যান্যদের স্থানীয় ক্লিনিকে চিকিৎসা দেয়া হয়েছে । সংঘর্ষ চলাকালে অগ্নিসংযোগের ঘটনায় পরস্পর বিরোধী বক্তব্য দিয়েছে দুই চেয়ারম্যান ভাংগা উপজেলার ঘারুয়া ইউনিয়নের চেয়ারম্যান সফিউদ্দিন মোল্লা ও রাজৈর উপজেলার পাইকপাড়া ইউনিয়নের চেয়ারম্যান সাহাদাত হোসেন । তারা আরো জানান, এব্যাপারে আপোষ মিমাংসার কথা হয়েছে ।

দুই থানার পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে । রাজৈর থানার ওসি শেখ সাদী জানান, এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে । পরিস্থিতি এখন শান্ত রয়েছে । অভিযোগ পেলে আইনহত ব্যবস্থা নেওয়া হবে ।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

সর্বমোট ভিজিট করা হয়েছে

© All rights reserved © 2021

Design & Developed By : JM IT SOLUTION
error: Content is protected !!