1. abdulmotin52@gmail.com : ABDUL MOTIN : ABDUL MOTIN
  2. madaripurprotidin@gmail.com : ABID HASAN : ABID HASAN
  3. jmitsolution24@gmail.com : support :
মাদারীপুরে সংঘর্ষে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে ভ্যানচালক নিহত আহত ৫জন - Madaripur Protidin
রবিবার, ০৭ জুন ২০২৬, ০৪:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
রাজৈর জামায়াতে ঈদ পুনমিলনী অনুষ্ঠান রাজৈর থেকে গাড়ী চুরি, শিবচর থেকে উদ্ধার রাজৈরের টেকেরহাট গরুর হাট পরিদর্শনে র‌্যাব-৮, চাঁদাবাজি ও জাল টাকা প্রতিরোধে কঠোর অবস্থান রাজধানীর রূপনগরে চালককে হত্যা করে অটো রিক্সা ছিনতাই; পাঁচ সদস্যকে গ্রেফতার ও অটো রিক্সা উদ্ধার মাদারীপুরে সনাকের দুর্নীতি বিরোধী মতবিনিময় সভা অনুষ্ঠিত সেবার মান উন্নয়নে পর্যায়ক্রমে সব উপজেলা ৫০শয্যা হাসপাতালকে  ১০০ শয্যা উন্নতি করা হবে।   হঠাৎ  রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী মাদারীপুরে প্রবেশপত্র না আসায় ২০ শিক্ষার্থীর এসএসসি পরীক্ষা দেয়া অনিশ্চিত মাদারীপুরে ৬টি স্বর্নের দোকানে দুর্ধর্ষ চুরি খালেদা জিয়া ও প্রধানমন্ত্রী তারেক রহমান কে নিয়ে কুরুচিপূর্ন মন্তব্য করায়  শিবচরে জাগপা মুখপাত্র রাশেদ প্রধানের ছবিতে যুবদলের জুতা নিক্ষেপ মাদারীপুরের যুবক মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত

মাদারীপুরে সংঘর্ষে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে ভ্যানচালক নিহত আহত ৫জন

  • প্রকাশিত : শনিবার, ৭ জানুয়ারী, ২০২৩, ৫.২৯ পিএম
  • ৪৯৪ জন পঠিত

টেকেরহাট (মাদারীপুর) সংবাদদাতা॥:
মাদারীপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুইপক্ষের সংঘর্ষে কামাল মাদবর (৫০) নামে এক ভ্যানচালক নিহত হয়েছে। এই ঘটনায় আহত হয়েছে আরো ৫ জন। শনিবার দুপুরে সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নের গাছবাড়িয়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত কামাল মাদবর একই এলাকার সলেমান মাদবরের ছেলে।

পুলিশ ও স্বজনরা জানায়, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে মাদারীপুর সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোজলেম আকন ও বর্তমান চেয়ারম্যান মাহফুজুর রহমান লাভলু তালুকদারের বিরোধ চলে আসছিল। এরই জেরে শনিবার দুপুরে সাবেক ইউপি চেয়ারম্যান মোজলেম আকনের সমর্থক সোহবার বেপারী ও বর্তমান ইউপি চেয়ারম্যান লাভলু তালুকদারের সমর্থক সৈয়দ শাইখের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায়। এ সময় ৫ জন আহত হয়। রাস্তা দিয়ে যাত্রী নিয়ে যাবার সময় কুপিয়ে হত্যা করা হয় ভ্যানচালক কামাল মাদবরকে (৫০)। এ সময় বেশ কয়েকটি হাতবোমা বিস্ফোরনের ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে ।
নিহতের চাচাতো ভাই রাজ্জাক মাদবর বলেন, আমার ভাইয়ের হত্যার বিচার চাই। মোজলেম আকনের লোকজন এই ঘটনার জন্য দায়ী। নির্মমভাবে কুপিয়ে হত্যা করেছে আমার ভাইকে। হাসপাতালেও নিতে দেয়নি।
মাদারীপুর জেলা সদর হাসপাতালের জরুরী বিভাগের মেডিকেল অফিসার ডা. রুবাইয়াত ইবনে হাবিব জানান, নিহতের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। কামালকে হাসপাতালে নিয়ে আসার অনেক আগেই তার মৃত্যু হয়।

মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. মনিরুজ্জামান ফকির বলেন, গাছবাড়িয়া এলাকায় এই সংঘর্ষের ঘটনা দীর্ঘদিনের। একাধিক হত্যা ও মামলা হয়েছে। কিন্তু সংঘর্ষ চলছেই। কামাল মাদবর হত্যার ঘটনায় নেয়া হবে আইনগত ব্যবস্থা। এরইমধ্যে জিজ্ঞাসাবাদের জন্য একজনকে আটক করা হয়েছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

প্রসঙ্গত, নিহত কামাল বতর্মান চেয়ারম্যান লাভুল তালুকদারের সমর্থক। তার সংসারে স্ত্রী, ১০ বছরের এক ছেলে ও ১২ বছরের এক মেয়ে রয়েছে।##

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

সর্বমোট ভিজিট করা হয়েছে

© All rights reserved © 2021

Design & Developed By : JM IT SOLUTION
error: Content is protected !!