1. abdulmotin52@gmail.com : ABDUL MOTIN : ABDUL MOTIN
  2. madaripurprotidin@gmail.com : ABID HASAN : ABID HASAN
  3. jmitsolution24@gmail.com : support :
মাদারীপুরে ভবন থেকে পড়ে নারীর মৃত্যু - Madaripur Protidin
শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ১১:৩২ অপরাহ্ন
শিরোনাম :
জাল দলিল করায় ৪ জনের  সাত বছরের সাজা: রাজৈরে ১৪ বছর পর আদালতের নির্দেশে জমি ফিরে পেলো  বাদী। রাজৈরে আওয়ামী লীগ থেকে অব্যাহতি নিলেন ইউপি চেয়ারম্যানসহ ১২ জন রাজৈরে ইউপি ও ১২জন মেম্বর আওয়ামীলীগ থেকে অব্যাহতি নিলেন ৭৫ জন যুবদের ১৫ দিনের প্রশিক্ষণ শেষে সনদ  প্রদান  মাদারীপুরে স্বেচ্ছাসেবী তরুণ সংগঠকদের কর্মশালায় দুর্নীতিবাজদের সামাজিকভাবে বয়কটের অঙ্গীকার মাদারীপুরে সনাক-ইয়েস-এসিজি’র অভিজ্ঞতা বিনিময় সভা রাজৈরে  বিশ্ব রক্তদান দিবসে  র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ “ বর্জ্য ব্যবস্থাপনায় শিশুশ্রমকে লাল কার্ড ” মাদারীপুরে ‘বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস’-২০২৬’ উদযাপিত ইউরোপে পাঠানোর ফাঁদে কোটি টাকা হাতিয়ে নেওয়া চক্রের ৩ সদস্য গ্রেফতার রাজৈরে “অভাবই নয়, সীমাহীন লোভই দুর্নীতির প্রধান কারন”শীর্ষক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত  সাংবাদিকরা সমাজের আয়না: খোন্দকার মাশুকুর রহমান মাশুক

মাদারীপুরে ভবন থেকে পড়ে নারীর মৃত্যু

  • প্রকাশিত : সোমবার, ৯ জানুয়ারী, ২০২৩, ১.৫৬ পিএম
  • ৫০২ জন পঠিত

টেকেরহাট (মাদারীপুর) সংবাদদাতা।
মাদারীপুরে ভবনের ছাদ থেকে পড়ে গিয়ে নূর সেতারা (৪৫) নামের এক মানসিক ভারসাম্যহীন নারীর মৃত্যু হয়েছে। রোববার সন্ধ্যায় মাদারীপুর পৌর এলাকার পুরান বাজারে এ ঘটনা ঘটে।

নিহত নূরসেতারা পুরান বাজার কাঠপট্টি এলাকার আক্কাস বয়াতী ও হাসিয়া বেগম দম্পত্তির মেয়ে।
স্বজনরা জানায়, নূর সেতারা তার বাবা মায়ের সাথে মাদারীপুর পৌর এলাকার পুরান বাজার কাঠপট্টি এলাকায় বসবাস করতো। সকালে নূর সেতারার মা হাসিয়া বেগম অন্যের বাসাবাড়িতে কাজ করতে বের হয়। এদিকে সন্ধ্যা হয়ে গেলে তার মা ফিরে না আসায় মাকে খুঁজতে বের হয় নূর সেতারা। এসময় হাটাহাটি করতে করতে শহরের বড় মসজিদ মার্কেটের ভবনে উঠলে অসাবধানতাবশত সে নিচে পড়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতাল নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

মাদারীপুর সদর হাসপাতালের মেডিকেল অফিসার ডা. জাহিন আরেফিন বলেন, ওই নারীকে নিয়ে আসার আগেই তার মৃত্যু হয়েছিলো। আমরা ইসিজি করে বিষয়টি নিশ্চিত করি।

এ বিষয়ে মাদারীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনোয়ার হোসেন চৌধুরী বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। প্রাথমিকভাবে জানতে পেরেছি ওই নারী মানসিক ভারসাম্যহীন ছিলেন

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

সর্বমোট ভিজিট করা হয়েছে

© All rights reserved © 2021

Design & Developed By : JM IT SOLUTION
error: Content is protected !!