1. abdulmotin52@gmail.com : ABDUL MOTIN : ABDUL MOTIN
  2. madaripurprotidin@gmail.com : ABID HASAN : ABID HASAN
  3. jmitsolution24@gmail.com : support :
মাদারীপুরে সাবেক ইউপি চেয়ারম্যানের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ - Madaripur Protidin
বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১০:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
জাল দলিল করায় ৪ জনের  সাত বছরের সাজা: রাজৈরে ১৪ বছর পর আদালতের নির্দেশে জমি ফিরে পেলো  বাদী। রাজৈরে আওয়ামী লীগ থেকে অব্যাহতি নিলেন ইউপি চেয়ারম্যানসহ ১২ জন রাজৈরে ইউপি ও ১২জন মেম্বর আওয়ামীলীগ থেকে অব্যাহতি নিলেন ৭৫ জন যুবদের ১৫ দিনের প্রশিক্ষণ শেষে সনদ  প্রদান  মাদারীপুরে স্বেচ্ছাসেবী তরুণ সংগঠকদের কর্মশালায় দুর্নীতিবাজদের সামাজিকভাবে বয়কটের অঙ্গীকার মাদারীপুরে সনাক-ইয়েস-এসিজি’র অভিজ্ঞতা বিনিময় সভা রাজৈরে  বিশ্ব রক্তদান দিবসে  র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ “ বর্জ্য ব্যবস্থাপনায় শিশুশ্রমকে লাল কার্ড ” মাদারীপুরে ‘বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস’-২০২৬’ উদযাপিত ইউরোপে পাঠানোর ফাঁদে কোটি টাকা হাতিয়ে নেওয়া চক্রের ৩ সদস্য গ্রেফতার রাজৈরে “অভাবই নয়, সীমাহীন লোভই দুর্নীতির প্রধান কারন”শীর্ষক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত  সাংবাদিকরা সমাজের আয়না: খোন্দকার মাশুকুর রহমান মাশুক

মাদারীপুরে সাবেক ইউপি চেয়ারম্যানের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ

  • প্রকাশিত : শুক্রবার, ১৪ আগস্ট, ২০২০, ৪.৩৬ পিএম
  • ১০৭৮ জন পঠিত

মাদারীপুরে সাবেক ইউপি চেয়ারম্যানের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ
মাদারীপুর প্রতিনিধি
মাদারীপুর সদর উপজেলার ছিলারচর ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান আজিবর রহমান বালীর ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন এলাকাবাসী। শুক্রবার বেলা ১১টায় ছিলারচর বালিকান্দী এলাকায় আঞ্চলিক সড়কের দুইপাশে দাঁড়িয়ে তারা এ মানববন্ধন কর্মসূচি পালন করেন। ঘন্টাব্যাপী চলা মানববন্ধনে ব্যানার-ফেস্টুন হাতে নিয়ে এলাকার অন্তত দুই সহ¯্রাধিক মানুষ অংশ নেন।
মানববন্ধন শেষে তারা শিবচর-মাদারীপুর আঞ্চলিক সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করে। পরে শেখ ফজিলাতুন্নেছা মুজিব উচ্চ বিদ্যালয়ের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি ছিলারচর বাজারে গিয়ে শেষ হয়। বিক্ষোভ মিছিল শেষে বক্তারা বলেন, সন্ত্রাসীরা সাবেক চেয়ারম্যান আজিবর বালিকে হত্যার উদ্দেশ্য কুপিয়ে জখম করেছে। তিনি এখন মৃত্যু সাথে পাঞ্জা লড়ে যাচ্ছে। তার অবস্থা ভালো নয়। যারা তার এই অবস্থার জন্য দায়ী সেই সকল সন্ত্রাসীদের অবিলম্বে গ্রেফতার করে শাস্তির দাবি জানাই।
মানববন্ধনে বক্তব্য রাখেন, ছিলারচর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হারুণ অর-রশীদ, ছিলারচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইফুল আলম সরদার, জেলা যুবলীগের যুগ্ন সাধারণ সম্পাদক ইউসুব খান, ছিলারচর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুজাম আকন, জয়নগর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আমিনুল ইসলাম, সদর উপজেলা যুবলীগের আহ্বায়ক রিপন কাজী প্রমুখ।
গত রোববার সন্ধ্যায় শরীয়তপুরের জয়নগর থেকে নিজ বাড়ি ছিলারচরে ফেরার পথে রায়পুর এলাকায় দুর্বৃত্তদের হামলার শিকার হন ছিলারচর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি আজিবর রহমান বালী (৬৫)। গুরুতর অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতালে ভর্তি করে। অবস্থার অবনতি হলে ঢাকার জাতীয় পঙ্গু হাসপাতালে পাঠানো হয়। বর্তমানে তিনি ঢাকার জাতীয় পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
এ সম্পর্কে মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) বদরুল আলম মোল্লা বলেন, ‘মানববন্ধন ও বিক্ষোভের খবর আমরা শুনেছি। এ হামলার ঘটনায় থানায় এখনো মামলা হয়নি। তাই আমরা আসামি ধরার বিষয় কাজ শুরু করতে পারি নাই। তারা থানায় মামলা করলে আমরা আইনি পদক্ষেপ গ্রহণ করবো।’

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

সর্বমোট ভিজিট করা হয়েছে

© All rights reserved © 2021

Design & Developed By : JM IT SOLUTION
error: Content is protected !!