1. abdulmotin52@gmail.com : ABDUL MOTIN : ABDUL MOTIN
  2. madaripurprotidin@gmail.com : ABID HASAN : ABID HASAN
  3. jmitsolution24@gmail.com : support :
আ’লীগের নেতা-কর্মীর অবৈধ কালো টাকা বাজেয়াপ্ত করবে বিএনপি: মাদারীপুরে-খন্দকার মাশুকুর রহমান - Madaripur Protidin
শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ১১:৩২ অপরাহ্ন
শিরোনাম :
জাল দলিল করায় ৪ জনের  সাত বছরের সাজা: রাজৈরে ১৪ বছর পর আদালতের নির্দেশে জমি ফিরে পেলো  বাদী। রাজৈরে আওয়ামী লীগ থেকে অব্যাহতি নিলেন ইউপি চেয়ারম্যানসহ ১২ জন রাজৈরে ইউপি ও ১২জন মেম্বর আওয়ামীলীগ থেকে অব্যাহতি নিলেন ৭৫ জন যুবদের ১৫ দিনের প্রশিক্ষণ শেষে সনদ  প্রদান  মাদারীপুরে স্বেচ্ছাসেবী তরুণ সংগঠকদের কর্মশালায় দুর্নীতিবাজদের সামাজিকভাবে বয়কটের অঙ্গীকার মাদারীপুরে সনাক-ইয়েস-এসিজি’র অভিজ্ঞতা বিনিময় সভা রাজৈরে  বিশ্ব রক্তদান দিবসে  র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ “ বর্জ্য ব্যবস্থাপনায় শিশুশ্রমকে লাল কার্ড ” মাদারীপুরে ‘বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস’-২০২৬’ উদযাপিত ইউরোপে পাঠানোর ফাঁদে কোটি টাকা হাতিয়ে নেওয়া চক্রের ৩ সদস্য গ্রেফতার রাজৈরে “অভাবই নয়, সীমাহীন লোভই দুর্নীতির প্রধান কারন”শীর্ষক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত  সাংবাদিকরা সমাজের আয়না: খোন্দকার মাশুকুর রহমান মাশুক

আ’লীগের নেতা-কর্মীর অবৈধ কালো টাকা বাজেয়াপ্ত করবে বিএনপি: মাদারীপুরে-খন্দকার মাশুকুর রহমান

  • প্রকাশিত : মঙ্গলবার, ১০ জানুয়ারী, ২০২৩, ৭.০৫ পিএম
  • ৫২২ জন পঠিত

মাদারীপুর সংবাদদাতা।:
আওয়ামীলীগ র্দীঘ দিন ক্ষমতায় থেকে তাদের নেতা-কর্মীরা যে বিপুল পরিমাণ অবৈধ
কালো টাকার পাহাড় তৈরি করেছেন, বিএনপি ক্ষমতায় গেলে সকল টাকা উদ্ধার করে
রাষ্ট্রীয়ভাবে বাজেয়াপ্ত করা হবে। এমনটাই দাবী করেছেন বিএনপির কেন্দ্রীয় কমিটির
সহ-সাংগঠনিক সম্পাদক খন্দকার মাশুকুর রহমান মাশুক। তিনি মঙ্গলবার বিকেল ৫টায়
মাদারীপুর পৌর কমিউনিটি সেন্টারে জেলা বিএনপি আয়োজিত সুধী সমাবেশে
একথা বলেন।

খন্দকার মাশুকুর রহমান মাশুক বলেন, ‘আওয়ামীলীগের নেতাদের কোটি কোটি টাকা
সুইচ ব্যাংকে জমা পড়ে আছে। এসব অবৈধ টাকা প্রয়োজনে আইন পরিবর্তন করে
দেশে ফিরিয়ে আনা হবে। কোন ভাবেই সেই টাকা বিদেশে রাখা হবে না। যারা
অবৈধভাবে পাহাড়ের মতো সম্পত্তি গড়ে তুলেছেন, তাদের টাকাও বাজেয়াপ্ত করা হবে।
কাউকে ছাড় দিবে না বিএনপি।’

তিনি ১১ তারিখের বিএনপির গণঅবস্থান কর্মসূচি নিয়ে বলেন, ‘বিগত বিভাগীয়
গণ সমাবেশে লাখ লাখ নেতা-কর্মীরা যেভাবে হামলা-মামলার ভয় উপেক্ষা করে সফল করেছে। তেমনি এবারের গণ অবস্থান কর্মসূচিও সফল করবে। আওয়ামীলীগ ফিরিয়ে রাখতে পারবে না। তাই তৃণমূলের সকলেই ফরিদপুর বিভাগীয় সমাবেশে যোগ দিবেন।’

বিএনপি ঘোষিত আন্দোলনের ১০ দফা ও রাষ্ট্র মেরামতের রূপরেখা সংক্রান্ত সুধী সমাবেশে
প্রধান বক্তা ছিলেন কেন্দ্রীয় কমিটির কার্য-নির্বাহী সদস্য কাজী হুমায়ন কবির। জেলা
বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক সোহরাব হোসেন হাওলাদারের সভাপতিত্বে যুগ্ম
আহবায়ক এ্যাড. জামিনুর রহমান মিঠু সভা পরিচালনা করেন। এসময় বিভিন্ন
ইউনিটের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

সর্বমোট ভিজিট করা হয়েছে

© All rights reserved © 2021

Design & Developed By : JM IT SOLUTION
error: Content is protected !!