1. abdulmotin52@gmail.com : ABDUL MOTIN : ABDUL MOTIN
  2. madaripurprotidin@gmail.com : ABID HASAN : ABID HASAN
  3. jmitsolution24@gmail.com : support :
প্রতিপক্ষকে ফাঁসানোর জন্য হত্যাকান্ডের ঘটনায় রহস্য উদঘাটন। পরিকল্পনাকারীসহ দুই আসামীকে রাজধানীর মিরপুর ও ফকিরাপুল থেকে গ্রেফতার - Madaripur Protidin
শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ১১:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
জাল দলিল করায় ৪ জনের  সাত বছরের সাজা: রাজৈরে ১৪ বছর পর আদালতের নির্দেশে জমি ফিরে পেলো  বাদী। রাজৈরে আওয়ামী লীগ থেকে অব্যাহতি নিলেন ইউপি চেয়ারম্যানসহ ১২ জন রাজৈরে ইউপি ও ১২জন মেম্বর আওয়ামীলীগ থেকে অব্যাহতি নিলেন ৭৫ জন যুবদের ১৫ দিনের প্রশিক্ষণ শেষে সনদ  প্রদান  মাদারীপুরে স্বেচ্ছাসেবী তরুণ সংগঠকদের কর্মশালায় দুর্নীতিবাজদের সামাজিকভাবে বয়কটের অঙ্গীকার মাদারীপুরে সনাক-ইয়েস-এসিজি’র অভিজ্ঞতা বিনিময় সভা রাজৈরে  বিশ্ব রক্তদান দিবসে  র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ “ বর্জ্য ব্যবস্থাপনায় শিশুশ্রমকে লাল কার্ড ” মাদারীপুরে ‘বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস’-২০২৬’ উদযাপিত ইউরোপে পাঠানোর ফাঁদে কোটি টাকা হাতিয়ে নেওয়া চক্রের ৩ সদস্য গ্রেফতার রাজৈরে “অভাবই নয়, সীমাহীন লোভই দুর্নীতির প্রধান কারন”শীর্ষক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত  সাংবাদিকরা সমাজের আয়না: খোন্দকার মাশুকুর রহমান মাশুক

প্রতিপক্ষকে ফাঁসানোর জন্য হত্যাকান্ডের ঘটনায় রহস্য উদঘাটন। পরিকল্পনাকারীসহ দুই আসামীকে রাজধানীর মিরপুর ও ফকিরাপুল থেকে গ্রেফতার

  • প্রকাশিত : বুধবার, ১১ জানুয়ারী, ২০২৩, ৩.৩৫ পিএম
  • ৫৩১ জন পঠিত

অফিস রিপোটঃ জমি দখলকে কেন্দ্র করে প্রতিপক্ষকে ফাঁসানোর জন্য নিরীহ বকুল বেগম হত্যাকান্ডের ঘটনায় রহস্য উদঘাটনসহ পরিকল্পনাকারী ও প্রধান আসামী সেলিম এবং তার সহযোগী রফিক’কে রাজধানীর মিরপুর ও ফকিরাপুল থেকে গ্রেফতার করেছে র‌্যাব-৪।

র‌্যাব জানায়, র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন, র‌্যাব এলিট ফোর্স হিসেবে আত্মপ্রকাশের সূচনালগ্ন থেকেই বিভিন্ন ধরনের অপরাধ নির্মূলের লক্ষ্যে অত্যন্ত আন্তরিকতা ও নিষ্ঠার সাথে কাজ করে আসছে। সন্ত্রাস-জঙ্গিবাদ নির্মূল ও মাদকবিরোধী অভিযানের পাশাপাশি খুন, চাঁদাবাজি, চুরি, ডাকাতি ও ছিনতাই চক্রের সাথে জড়িত বিভিন্ন সংঘবদ্ধ ও সক্রিয় সন্ত্রাসী বাহিনীর সদস্যদের গ্রেফতার করে সাধারণ জনগণের শান্তিপূর্ণ পরিবেশ বিনির্মাণের লক্ষ্যে জোড়ালো তৎপরতা অব্যাহত আছে।

এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৪ এর একটি আভিযানিক দল অদ্য ১০ জানুয়ারি রাজধানীর মিরপুর এবং ফকিরাপুল এলাকায় অভিযান পরিচালনা করে ভোলা জেলার দুলারহাট থানার চাঞ্চল্যকর বকুল বেগম হত্যার মামলার পরিকল্পনাকারী আসামী মোঃ সেলিম (৪২), জেলা-ভোলা এবং সহযোগী আসামী মোঃ রফিক (৪০), জেলা-ভোলাদ্বয়’কে গ্রেফতার করতে সমর্থ হয়।

জিজ্ঞাসাবাদ ও ঘটনার বিবরণে জানা যায়, ভোলা জেলার দুলারহাট থানাধীন শিকদার চরের জমির মালিকানা নিয়ে দুইটি গ্রুপের মধ্যে দীর্ঘদিন ধরে দ্বন্দ চলমান ছিল। যার একটি সেলিম গ্রুপ এবং অপরটি আসলাম গ্রুপ। ভিকটিম বকুল বেগম এর স্বামী বাচ্চু এই স্থানীয় সেলিম গ্রুপের অনুসারী। পূর্ব পরিকল্পনামত প্রতিপক্ষ আসলাম গ্রুপকে ফাঁসানোর জন্য সেলিম গ্রুপের অনুসারী বাচ্চুর স্ত্রী বকুল বেগমকে হত্যা করার সিদ্ধান্ত নেয়।

ঘটনার দিন ২৯ নভেম্বর ২০২২ তারিখে বিকালের দিকে সেলিম পরবর্তী দিন ভোলা সদর কোর্টে মামলার হাজিরা দেওয়ার কথা বলে ভিকটিমের স্বামী বাচ্চুকে ভোলা সদরে পাঠিয়ে দেয় এবং সেই সুযোগে বকুল বেগমকে হত্যার জন্য অন্যান্য সদস্যদের একত্রিত করে। ২৯ নভেম্বর ২০২২ তারিখ দিবাগত রাতে শিকদার চরে বকুল বেগমের বাসায় যায়। হত্যার সাথে সহযোগী রফিক বাইরে পাহারা দেয় এবং অন্যান্য আসামীরা ধারালো অস্ত্রশস্ত্র নিয়ে বসত ঘরের দরজা খুলে ভিতরে প্রবেশ করে ভিকটিম বকুল বেগমকে এলোপাথারীভাবে কুপিয়ে গুরুতর জখম করে হত্যা করে। উক্ত ঘটনায় প্রতিবেশী অলিল চৌকিদার বাদী হয়ে ভোলা জেলার দুলারহাট থানায় অজ্ঞাতনামা আসামীদের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করে।

গোয়েন্দা তথ্যে ভিত্তিতে মাধ্যমে আসামীদের অবস্থান সনাক্ত করে র‌্যাব-৪ এর একটি আভিযানিক দল রাজধানীর মিরপুর ও ফকিরাপুল এলাকায় অভিযান পরিচালনা করে মূল পরিকল্পনাকারী আসামী সেলিম ও সহযোগী আসামী রফিক’কে গ্রেফতার করতে সমর্থ হয়। র‌্যাবের জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামীরা চাঞ্চল্যকর বকুল বেগম হত্যা মামলার সাথে সরাসরি জড়িত বলে স্বীকারোক্তি প্রদান করেছে।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

সর্বমোট ভিজিট করা হয়েছে

© All rights reserved © 2021

Design & Developed By : JM IT SOLUTION
error: Content is protected !!