1. abdulmotin52@gmail.com : ABDUL MOTIN : ABDUL MOTIN
  2. madaripurprotidin@gmail.com : ABID HASAN : ABID HASAN
  3. jmitsolution24@gmail.com : support :
ঢাকার আশুলিয়া পেশাদার খুনি ও কুখ্যাত ডাকাত দলের নেতা হযরত আলী (৩৮) গ্রেফতার - Madaripur Protidin
শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ১১:৩২ অপরাহ্ন
শিরোনাম :
জাল দলিল করায় ৪ জনের  সাত বছরের সাজা: রাজৈরে ১৪ বছর পর আদালতের নির্দেশে জমি ফিরে পেলো  বাদী। রাজৈরে আওয়ামী লীগ থেকে অব্যাহতি নিলেন ইউপি চেয়ারম্যানসহ ১২ জন রাজৈরে ইউপি ও ১২জন মেম্বর আওয়ামীলীগ থেকে অব্যাহতি নিলেন ৭৫ জন যুবদের ১৫ দিনের প্রশিক্ষণ শেষে সনদ  প্রদান  মাদারীপুরে স্বেচ্ছাসেবী তরুণ সংগঠকদের কর্মশালায় দুর্নীতিবাজদের সামাজিকভাবে বয়কটের অঙ্গীকার মাদারীপুরে সনাক-ইয়েস-এসিজি’র অভিজ্ঞতা বিনিময় সভা রাজৈরে  বিশ্ব রক্তদান দিবসে  র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ “ বর্জ্য ব্যবস্থাপনায় শিশুশ্রমকে লাল কার্ড ” মাদারীপুরে ‘বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস’-২০২৬’ উদযাপিত ইউরোপে পাঠানোর ফাঁদে কোটি টাকা হাতিয়ে নেওয়া চক্রের ৩ সদস্য গ্রেফতার রাজৈরে “অভাবই নয়, সীমাহীন লোভই দুর্নীতির প্রধান কারন”শীর্ষক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত  সাংবাদিকরা সমাজের আয়না: খোন্দকার মাশুকুর রহমান মাশুক

ঢাকার আশুলিয়া পেশাদার খুনি ও কুখ্যাত ডাকাত দলের নেতা হযরত আলী (৩৮) গ্রেফতার

  • প্রকাশিত : শনিবার, ১৪ জানুয়ারী, ২০২৩, ১০.৫৫ এএম
  • ৫০৫ জন পঠিত

ঢাকা জেলার আশুলিয়া থানাধীন বাসাইদ এলাকা হতে পেশাদার খুনি ও কুখ্যাত ডাকাত দলের নেতা হযরত আলী (৩৮)’কে গ্রেফতার করেছে র‌্যাব-৪।

র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন, র‌্যাব এলিট ফোর্স হিসেবে আত্মপ্রকাশের সূচনালগ্ন থেকেই বিভিন্ন ধরনের অপরাধ নির্মূলের লক্ষ্যে অত্যন্ত আন্তরিকতা ও নিষ্ঠার সাথে কাজ করে আসছে। সন্ত্রাস-জঙ্গিবাদ নির্মূল ও মাদকবিরোধী অভিযানের পাশাপাশি খুন, চাঁদাবাজি, চুরি, ডাকাতি ও ছিনতাই চক্রের সাথে জড়িত বিভিন্ন সংঘবদ্ধ ও সক্রিয় সন্ত্রাসী বাহিনীর সদস্যদের গ্রেফতার করে সাধারণ জনগণের শান্তিপূর্ণ পরিবেশ বিনির্মাণের লক্ষ্যে জোড়ালো তৎপরতা অব্যাহত আছে।

র‌্যাব জানায়,  এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৪ এর একটি আভিযানিক দল ১৩ জানুয়ারি  দুপুরে ঢাকা জেলার আশুলিয়া থানাধীন বাসাইদ এলাকায় অভিযান পরিচালনা করে সাভারের চাঞ্চল্যকর ভিকটিম শহিদুল ইসলাম হত্যা ও তার লাশ গুম করে অটোরিকশা ডাকাতিসহ একাধিক ডাকাতি ও হত্যা মামলার পলাতক আসামী ডাকাত দলের নেতা মোঃ হযরত আলী (৩৮), জেলা-ঢাকা’কে গ্রেফতার করতে সমর্থ হয়।

ঘটনার বিবরণে জানা যায়, ভিকটিম শহিদুল ইসলাম শহীদ মানিকগঞ্জ জেলার বাড়ারিয়া এলাকার স্থানীয় বাসিন্দা। ভিকটিম শহীদ সাভার মডেল থানাধীন রাজাসন এলাকায় ভাড়া বাসায় থেকে ভাড়ায় অটোরিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করে বসবাস করে আসছিল। প্রতিদিনের ন্যায় গত ১০ জুন ২০২২ তারিখ সন্ধ্যায় গ্যারেজ থেকে অটোরিকশা নিয়ে বের হয়ে রাতে আর বাসায় ফেরেনি। বাসায় না ফিরলে ভিকটিমের স্ত্রী লাইলী বেগম ভিকটিমের ব্যবহৃত মোবাইলে কল করলে তা বন্ধ পান।

পরবর্তী দিন ১১ জুন ২০২২ তারিখ সকালে ভিকটিমের স্ত্রী অটোরিকশা গ্যারেজ, পরিচিত দোকানপাট, তাদের নিকট আত্মীয়-স্বজনসহ সম্ভাব্য সকল স্থানে খোঁজাখুজি করে না পেলে একপর্যায়ে ফেইসবুকের মাধ্যমে জানতে পারেন যে, সাভার মডেল থানাধীন আনন্দপুর সিটিলেনের একটি খালি প্লটের মাঝে একটি লাশ পাওয়া গেছে। পরবর্তীতে ভিকটিমের স্ত্রীর শনাক্তমতে সাভার মডেল থানা লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে প্রেরণ করে। এ ঘটনায় ভিকটিমের স্ত্রী লাইলী বেগম বাদী হয়ে সাভার মডেল থানায় অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামী করে একটি ডাকাতিসহ হত্যা মামলা দায়ের করেন। উক্ত ঘটনায় প্রিন্ট ও ইলেক্ট্রনিকস্ মিডিয়াসহ এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।

উক্ত মামলার তদন্তকালে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কর্তৃক আমীর হোসেন বাবু (২৫) নামে একজন আসামী ধৃত হলে সে আসামী বিজ্ঞ আদালতে ফৌঃ কাঃ বিঃ ১৬৪ ধারায় ডাকাত দলের নেতা হযরত আলী (৩৮)সহ অন্যান্য আসামীদের সম্পৃক্ত করে ভিকটিম শহিদুল ইসলাম শহীদ’কে হত্যার ঘটনায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করে।

এরই ধারাবাহিকতায় গোপন তথ্যের ভিত্তিতে র‌্যাব-৪ এর একটি আভিযানিক দল অদ্য ১৩ জানুয়ারি   দুপুরে আশুলিয়া থানাধীন বাসাইদ এলাকায় অভিযান পরিচালনা করে পেশাদার খুনি ও কুখ্যাত ডাকাত সর্দার হযরত আলী (৩৮)’কে গ্রেফতার করে।

জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামী উক্ত ঘটনার সাথে জড়িত বলে র‌্যাবের কাছে স্বীকারোক্তি প্রদান করেছে। সে একজন একজন পেশাদার খুনি এবং সক্রিয় ডাকাত দলের সর্দার। উপরোক্ত অপরাধ ছাড়াও সে বিভিন্ন ধরণের মারাত্মক অপরাধমূলক কর্মকান্ডের সাথে জড়িত। সে সাভারের আনন্দপুর সিটিলেন এলাকায় দিনে-দুপুরে পিস্তল ঠেকিয়ে ১৬ লক্ষ টাকা ডাকাতির ঘটনায় অভিযুক্ত। তার নামে সাভার মডেল থানায় হত্যা, অস্ত্র ও ডাকাতিসহ ০৪ টি মামলা রয়েছে যার ০৩ টি মামলায় তার বিরুদ্ধে বিজ্ঞ আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়েছে এবং অন্যটির তদন্ত প্রক্রিয়াধীন।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

সর্বমোট ভিজিট করা হয়েছে

© All rights reserved © 2021

Design & Developed By : JM IT SOLUTION
error: Content is protected !!