1. abdulmotin52@gmail.com : ABDUL MOTIN : ABDUL MOTIN
  2. madaripurprotidin@gmail.com : ABID HASAN : ABID HASAN
  3. jmitsolution24@gmail.com : support :
মাদারীপুরে শীর্ষ সন্ত্রাসীসহ দুজনকে কুপিয়েছে দুর্বৃত্তরা - Madaripur Protidin
রবিবার, ০৭ জুন ২০২৬, ০৮:০০ পূর্বাহ্ন
শিরোনাম :
রাজৈর জামায়াতে ঈদ পুনমিলনী অনুষ্ঠান রাজৈর থেকে গাড়ী চুরি, শিবচর থেকে উদ্ধার রাজৈরের টেকেরহাট গরুর হাট পরিদর্শনে র‌্যাব-৮, চাঁদাবাজি ও জাল টাকা প্রতিরোধে কঠোর অবস্থান রাজধানীর রূপনগরে চালককে হত্যা করে অটো রিক্সা ছিনতাই; পাঁচ সদস্যকে গ্রেফতার ও অটো রিক্সা উদ্ধার মাদারীপুরে সনাকের দুর্নীতি বিরোধী মতবিনিময় সভা অনুষ্ঠিত সেবার মান উন্নয়নে পর্যায়ক্রমে সব উপজেলা ৫০শয্যা হাসপাতালকে  ১০০ শয্যা উন্নতি করা হবে।   হঠাৎ  রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী মাদারীপুরে প্রবেশপত্র না আসায় ২০ শিক্ষার্থীর এসএসসি পরীক্ষা দেয়া অনিশ্চিত মাদারীপুরে ৬টি স্বর্নের দোকানে দুর্ধর্ষ চুরি খালেদা জিয়া ও প্রধানমন্ত্রী তারেক রহমান কে নিয়ে কুরুচিপূর্ন মন্তব্য করায়  শিবচরে জাগপা মুখপাত্র রাশেদ প্রধানের ছবিতে যুবদলের জুতা নিক্ষেপ মাদারীপুরের যুবক মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত

মাদারীপুরে শীর্ষ সন্ত্রাসীসহ দুজনকে কুপিয়েছে দুর্বৃত্তরা

  • প্রকাশিত : সোমবার, ১৬ জানুয়ারী, ২০২৩, ১১.১২ এএম
  • ৪৮৭ জন পঠিত
মাদারীপুর প্রতি‌নি‌ধি: মাদারীপুরে চুরি, ডাকাতি, মাদক, ছিনতাইসহ একাধিক মামলার আসামি ও শীর্ষ সন্ত্রাসী রুবেল মাতুব্বরসহ দুজনকে কুপিয়েছে দুর্বৃত্তরা। রোববার (১৫ জানুয়ারি) রাত ৮টার দিকে শহরের পুরানবাজারের কাঠপট্টি এলাকায় এ ঘটনা ঘটে।
আহতরা হলেন- সদর উপজেলার পূর্ব রাস্তি গ্রামের মোবারেক মাতুব্বরের ছেলে রুবেল মাতুব্বর (৩২) ও চরনাচনা গ্রামের হায়দার আকনের ছেলে রুবেল আকন। আহত রুবেল মাতুব্বর চুরি, ডাকাতি, মাদক, ছিনতাইসহ একাধিক মামলার আসামি। অপরদিকে রুবেল আকন শহরের পুরানবাজার এলাকার কাঁচামাল ব্যবসায়ী।
স্বজনদের অভিযোগ, মাদারীপুর শহরের কাঠপট্টিতে সড়কের পাশের একটি দোকানে হালিম খাচ্ছিল পূর্ব রাস্তি এলাকার রুবেল মাতুব্বর। রোববার রাত ৮টার দিকে মুখোশ পরে একদল দুর্বৃত্ত তাকে এলোপাথাড়ি কুপিয়ে জখম করে। বাঁধা দিলে গেলে পাশে থাকা কাঁচামাল ব্যবসায়ী রুবেল আকনকেও কোপাতে থাকে দুর্বৃত্তরা। তাদের ডাক-চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে পালিয়ে যায় হামলাকারীরা। পরে দুজনকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নেয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে রুবেল মাতুব্বরকে রাজধানীর পঙ্গু হাসপাতালে পাঠানো হয়। এই ঘটনার বিচার দাবি করেছেন স্বজন ও এলাকাবাসী।
মাদারীপুর সদর হাসপাতালের মেডিকেল অফিসার ডা. জাহিদ আরেফিন জানান, আহত দুজনের শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাতের চিহ্ন রয়েছে। আর একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে পঙ্গু হাসপাতালে পাঠানো হয়েছে।
মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনোয়ার হোসেন চৌধুরী জানান, এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেয়া হবে। এরইমধ্যে হামলার ঘটনায় বেশ কয়েকজনের নাম পাওয়া গেছে। তাদের ধরতে অভিযান চলছে।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

সর্বমোট ভিজিট করা হয়েছে

© All rights reserved © 2021

Design & Developed By : JM IT SOLUTION
error: Content is protected !!