1. abdulmotin52@gmail.com : ABDUL MOTIN : ABDUL MOTIN
  2. madaripurprotidin@gmail.com : ABID HASAN : ABID HASAN
  3. jmitsolution24@gmail.com : support :
মানিকগঞ্জ সদর থেকে কিশোর গ্যাং“রাসেল গ্যাং”এর লিডার রাসেল উজ্জামান (২১)’কে গ্রেফতার - Madaripur Protidin
শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ১১:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
জাল দলিল করায় ৪ জনের  সাত বছরের সাজা: রাজৈরে ১৪ বছর পর আদালতের নির্দেশে জমি ফিরে পেলো  বাদী। রাজৈরে আওয়ামী লীগ থেকে অব্যাহতি নিলেন ইউপি চেয়ারম্যানসহ ১২ জন রাজৈরে ইউপি ও ১২জন মেম্বর আওয়ামীলীগ থেকে অব্যাহতি নিলেন ৭৫ জন যুবদের ১৫ দিনের প্রশিক্ষণ শেষে সনদ  প্রদান  মাদারীপুরে স্বেচ্ছাসেবী তরুণ সংগঠকদের কর্মশালায় দুর্নীতিবাজদের সামাজিকভাবে বয়কটের অঙ্গীকার মাদারীপুরে সনাক-ইয়েস-এসিজি’র অভিজ্ঞতা বিনিময় সভা রাজৈরে  বিশ্ব রক্তদান দিবসে  র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ “ বর্জ্য ব্যবস্থাপনায় শিশুশ্রমকে লাল কার্ড ” মাদারীপুরে ‘বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস’-২০২৬’ উদযাপিত ইউরোপে পাঠানোর ফাঁদে কোটি টাকা হাতিয়ে নেওয়া চক্রের ৩ সদস্য গ্রেফতার রাজৈরে “অভাবই নয়, সীমাহীন লোভই দুর্নীতির প্রধান কারন”শীর্ষক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত  সাংবাদিকরা সমাজের আয়না: খোন্দকার মাশুকুর রহমান মাশুক

মানিকগঞ্জ সদর থেকে কিশোর গ্যাং“রাসেল গ্যাং”এর লিডার রাসেল উজ্জামান (২১)’কে গ্রেফতার

  • প্রকাশিত : সোমবার, ১৬ জানুয়ারী, ২০২৩, ১১.৫২ এএম
  • ৫৩৯ জন পঠিত

অফিস রিপোর্টঃ মানিকগঞ্জ সদর থানাধীন এলাকার কিশোর গ্যাং“রাসেল গ্যাং”এর লিডার রাসেল উজ্জামান (২১)’কে গ্রেফতার করেছে র‌্যাব -৪।

র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন, র‌্যাব এলিট ফোর্স হিসেবে আত্মপ্রকাশের সূচনালগ্ন থেকেই বিভিন্ন ধরনের অপরাধ নির্মূলের লক্ষ্যে অত্যন্ত আন্তরিকতা ও নিষ্ঠার সাথে কাজ করে আসছে। খুন, ডাকাতি, দস্যুতা, ধর্ষণ, অপহরণ, চাঁদাবাজি, অবৈধ অস্ত্র উদ্ধার ও সন্ত্রাসী গ্রেফতার এবং জঙ্গীবাদের মত ঘৃণ্যতম অপরাধ নির্মূল ও রহস্য উদঘাটনের পাশাপাশিমাদকদ্রব্য উদ্ধার, মাদক ব্যবসায়ীদের গ্রেফতারসহ নেশার মরণ ছোবল থেকে তরুন সমাজ কে রক্ষা করার জন্য র‌্যাবের জোড়ালো তৎপরতা অব্যাহত আছে।

বর্তমানে রাজধানীতে বহুল আলোচিত বিপদ গামী কিশোর গ্যাং বিভিন্ন ধরনের সন্ত্রাসী, চাদাবাজী, ছিনতাই, নারীদের ইভটিজিং সহ মাদক সেবন ও ব্যবসায় ওতপ্রোতভাবে জড়িয়ে পড়ছে। এ ধরনের বিপথগামী কিশোর অপরাধীদের আইনের আওতায় নিয়ে আসার জন্য র‌্যাব সদা সচেষ্ট।

র‌্যাব জানায়, এরইধারাবাহিকতায় ১৫জানুয়ারী মানিকগঞ্জ সদর থানাধীন এলাকায় অভিযান পরিচালনা করে “রাসেল গ্যাং”নামক একটি কিশোর গ্যাংলিডার মোঃ রাসেল উজ্জামান (২১)’কে চাঁদাবাজি ও বাসের সুপার ভাইজারকে দেশীয় অস্ত্র দিয়ে গুরুতর আঘাত ও হত্যা চেষ্টার দায়ে গ্রেফতার করা হয়।

আসামীকে জিজ্ঞাসাবাদ ও ঘটনার বিবরণে জানাযায়, গ্রেফতারকৃত আসামী মানিকগঞ্জ এর উদীয়মান কিশোর গ্যাং“রাসেল গ্যাং”এর লিডার। এই গ্যাং এ ১৫/২০ জনের সক্রিয় সদস্য রয়েছে। এই গ্যাং এর সদস্যরা মানিকগঞ্জ বাসস্ট্যান্ডসহ আশে পাশের এলাকায় চাঁদাবাজি, ছিনতাই, মারামারি, মাদক সেবন ও ইভটিজিংসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকান্ডের সাথে জড়িত। উল্লেখিত গ্যাং এর অত্যাচারে বাসস্ট্যান্ডে আসা দূর-দূরান্তের যাত্রী ও স্থানীয় লোকজন অতিষ্ঠ থাকে। আসামীরা দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে চলাচল করে বিধায় তাদের বিরুদ্ধে কেউ কথা বলতে ভয় পায়।

সাম্প্রতি কসময়ে কিশোর গ্যাং এর লিডার রাসেল তার অন্যান্য সহযোগীদের নিয়ে বিভিন্ন বাস-ট্রাকে চাঁদাবাজি করে আসছিলো। চাঁদাবাজির ধারাবাহিকতায় নবীনগর থেকে আরিচাগামী একটি যাত্রীবাহী বাসে উঠে নিজেকে মানিকগঞ্জ এর রাসেলকে চাদা দিতে বলে। কিন্তু বাসের সুপারভাইজার উক্ত আসামীর দাবীকৃত টাকা দিতে অস্বীকৃতি জানায় এবং আসামী রাসেলকে গাড়ি থেকে নামিয়ে দেয়।

অতঃপর গাড়িটি আরিচা ঘাটে যাত্রী নামিয়ে মানিকগঞ্জ বাসট্যান্ড সংলগ্ন রাজ আবাসিক হোটেলের সামনে হাইওয়ে রাস্তার উপরে আসলে আসামীরা গাড়িটির গতিরোধ করে এবং সুপারভাইজারকে গাড়ী থেকে টেনে হিঁচড়ে রাস্তায় নামায়। আসামাীরা বাসের সুপারভাইজার মোঃ সাজ্জাদকে দেশীয় ধারালো অস্ত্র দিয়ে মাথার মাঝ বরাবর আঘাত করে গুরুতর রক্তাক্ত জখম করে। বাসের সুপারভাইজার রাস্তার উপর লুটিয়ে পরে জ্ঞান হারিয়ে ফেলে। আসামীরা সুপারভাইজার এর মৃত্যু নিশ্চিত ভেবে ফেলে রেখে দৌড়ে পালিয়ে যায়।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

সর্বমোট ভিজিট করা হয়েছে

© All rights reserved © 2021

Design & Developed By : JM IT SOLUTION
error: Content is protected !!