1. abdulmotin52@gmail.com : ABDUL MOTIN : ABDUL MOTIN
  2. madaripurprotidin@gmail.com : ABID HASAN : ABID HASAN
  3. jmitsolution24@gmail.com : support :
শেখ হাসিনা ক্ষমতায় আছে বলেই আজকে মুক্তিযোদ্ধারা সম্মানিত হচ্ছে- শাজাহন খান এমপি - Madaripur Protidin
শনিবার, ২৫ জুলাই ২০২৬, ১২:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
জাল দলিল করায় ৪ জনের  সাত বছরের সাজা: রাজৈরে ১৪ বছর পর আদালতের নির্দেশে জমি ফিরে পেলো  বাদী। রাজৈরে আওয়ামী লীগ থেকে অব্যাহতি নিলেন ইউপি চেয়ারম্যানসহ ১২ জন রাজৈরে ইউপি ও ১২জন মেম্বর আওয়ামীলীগ থেকে অব্যাহতি নিলেন ৭৫ জন যুবদের ১৫ দিনের প্রশিক্ষণ শেষে সনদ  প্রদান  মাদারীপুরে স্বেচ্ছাসেবী তরুণ সংগঠকদের কর্মশালায় দুর্নীতিবাজদের সামাজিকভাবে বয়কটের অঙ্গীকার মাদারীপুরে সনাক-ইয়েস-এসিজি’র অভিজ্ঞতা বিনিময় সভা রাজৈরে  বিশ্ব রক্তদান দিবসে  র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ “ বর্জ্য ব্যবস্থাপনায় শিশুশ্রমকে লাল কার্ড ” মাদারীপুরে ‘বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস’-২০২৬’ উদযাপিত ইউরোপে পাঠানোর ফাঁদে কোটি টাকা হাতিয়ে নেওয়া চক্রের ৩ সদস্য গ্রেফতার রাজৈরে “অভাবই নয়, সীমাহীন লোভই দুর্নীতির প্রধান কারন”শীর্ষক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত  সাংবাদিকরা সমাজের আয়না: খোন্দকার মাশুকুর রহমান মাশুক

শেখ হাসিনা ক্ষমতায় আছে বলেই আজকে মুক্তিযোদ্ধারা সম্মানিত হচ্ছে- শাজাহন খান এমপি

  • প্রকাশিত : সোমবার, ২৩ জানুয়ারী, ২০২৩, ৬.২১ পিএম
  • ৫৩৬ জন পঠিত

রাজৈর (মাদারীপুর) প্রতিনিধি:
মাদারীপুর-২ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশে আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য শাজাহান খান এমপি “স্মার্ট বাংলাদেশ” গড়ার প্রত্যয় ব্যক্ত করে বলেন, আজকে যারা জয় বাংলাকে বিশ্বাস করে না, ওরা স্বাধীনতা বিশ্বাস করে না। যারা বলে বঙ্গবন্ধুকে জাতির পিতা মানি না, তারা বাংলাদেশের স্বাধীনতাকে বিশ্বাস করে না। আর সেই কারনে বিএনপি ও জামাত ২০১২-১৩,১৪,১৫ সালে মানুষ পুড়িয়ে হত্যা করেছে। আজকে শেখ হাসিনা ক্ষমতায় আছে বলেই মুক্তিযোদ্ধারা সম্মানিত হচ্ছে। রবিবার বিকালে মাদারীপুর উৎসব-২০২৩ উপলক্ষে মাদারীপুরের রাজৈর উপজেলা পরিষদ মাঠে জেলা প্রশাসন আয়োজিত “মুক্তিযুদ্ধ বিষয়ক প্রজম্মকে জানি” আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ সব কথা বলেন।

তিনি আরও বলেন, বঙ্গবন্ধুর অসমাপ্ত কাজ’ বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনা করে চলছে। স্বাধীনতা বিরোধী সেই রাজাকারা আলবদল, গণহত্যাকারী, গণধর্ষণকারীদের বিচার করেছেন। এখনো বিচার কার্যক্রম চালু রয়েছে।
এসময় উপস্থিত ছিলেন, মাদারীপুর সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ সাইদুজ্জামান হিমু, উপজেলা নির্বাহী কর্মকতা মোঃ আনিসুজ্জামান, মাদারীপুর-২ আসনের এমপির স্থানীয় প্রতিনিধি আ.ফ.ম ফুয়াদ, রাজৈর উপজেলা চেয়ারম্যান রেজাউল করিম শাহীন চৌধুরী, যুদ্ধকালিন মুিক্তযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা কাইয়ুম মীর, উপজেলা আওয়ামী লীগের (একাংশ)আহবায়ক শাহাবুদ্দিন শাহা সহ জেলা উপজেলার মুক্তিযোদ্ধা ও আওয়ামীলীগের বিভিন্ন অঙ্গ-সংগঠনের নেতৃবৃন্দ। শেষে রাতে এক মঞ্চে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

সর্বমোট ভিজিট করা হয়েছে

© All rights reserved © 2021

Design & Developed By : JM IT SOLUTION
error: Content is protected !!