1. abdulmotin52@gmail.com : ABDUL MOTIN : ABDUL MOTIN
  2. madaripurprotidin@gmail.com : ABID HASAN : ABID HASAN
  3. jmitsolution24@gmail.com : support :
মাদারীপুরে খাল খননের অনিয়মে বাঁধা দেওয়ায় হামলায় ১০ জন আহত - Madaripur Protidin
রবিবার, ০৭ জুন ২০২৬, ০৭:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
রাজৈর জামায়াতে ঈদ পুনমিলনী অনুষ্ঠান রাজৈর থেকে গাড়ী চুরি, শিবচর থেকে উদ্ধার রাজৈরের টেকেরহাট গরুর হাট পরিদর্শনে র‌্যাব-৮, চাঁদাবাজি ও জাল টাকা প্রতিরোধে কঠোর অবস্থান রাজধানীর রূপনগরে চালককে হত্যা করে অটো রিক্সা ছিনতাই; পাঁচ সদস্যকে গ্রেফতার ও অটো রিক্সা উদ্ধার মাদারীপুরে সনাকের দুর্নীতি বিরোধী মতবিনিময় সভা অনুষ্ঠিত সেবার মান উন্নয়নে পর্যায়ক্রমে সব উপজেলা ৫০শয্যা হাসপাতালকে  ১০০ শয্যা উন্নতি করা হবে।   হঠাৎ  রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী মাদারীপুরে প্রবেশপত্র না আসায় ২০ শিক্ষার্থীর এসএসসি পরীক্ষা দেয়া অনিশ্চিত মাদারীপুরে ৬টি স্বর্নের দোকানে দুর্ধর্ষ চুরি খালেদা জিয়া ও প্রধানমন্ত্রী তারেক রহমান কে নিয়ে কুরুচিপূর্ন মন্তব্য করায়  শিবচরে জাগপা মুখপাত্র রাশেদ প্রধানের ছবিতে যুবদলের জুতা নিক্ষেপ মাদারীপুরের যুবক মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত

মাদারীপুরে খাল খননের অনিয়মে বাঁধা দেওয়ায় হামলায় ১০ জন আহত

  • প্রকাশিত : মঙ্গলবার, ২৪ জানুয়ারী, ২০২৩, ৬.১৯ পিএম
  • ৪৯৮ জন পঠিত

মাদারীপুর প্রতিনিধি ॥
মাদারীপুরে একটি খাল খননের অনিয়মের বাঁধা দেওয়ায় ঠিকাদারের লোকজন স্থানীয়দের উপর হামলা চালিয়ে ১০ জনকে আহত করেছে। আহতদের উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। খবর পেয়ে সদর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। মঙ্গলবার সকাল ১০ টার দিকে কেন্দুয়া ইউনিয়নের চৌহদ্দি গ্রামে এ ঘটনা ঘটে। হামলায় আহতরা হলেনÑঅমিত সরকার (২৫), গৌরাঙ্গ সরকার (৫০), রিনা সরকার (৩৫), কৈলাশ সরকার (১৫) ও আরতি সরকারসহ ১০ জন।

স্থানীয়রা ও সদর থানার ওসি মনোয়ার হোসেন চৌধুরী জানান, ‘মাদারীপুর এলজিইডির অধীনে সদর উপজেলার কেন্দুয়া ইউনিয়নের চৌহদ্দি খাল খনন প্রকল্পের কাজ করছে সোহেল মোল্লা ও স্বপন হাওলাদার। কিন্তু স্থানীয়রা প্রকল্পের খনন কাজের অনিয়ম করলে মঙ্গলবার সকালে চৌহদ্দি গ্রামের বাসিন্দা মানিক সরকার অনিয়ম করে খাল খনন না করে ঠিকাদারের লোকজনকে খালটি সঠিক ভাবে খনন করার কথা বলেন। এসময় ঠিকাদারের লোকজন কথা না শুনলে মানিক সরকার কেন্দুয়া ইউপি চেয়ারম্যান রায়হান কবীরকে খাল খননের অনিয়মের বিষয়টি অবহিত করেন। এতে ক্ষিপ্ত হয়ে সোহেল মোল্লা ও স্বপন হাওলাদার লোকজন নিয়ে মানিক সরকারের উপরে হামলা করে। এসময় মানিক সরকারকে বাঁচাতে গেলে ঠিকাদার সোহেল মোল্লার লোকজন দেশীয় অস্ত্র নিয়ে হামলা করে। এতে কমপক্ষে ১০ জন আহত হয়। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

মাদারীপুর সদর মডেল থানার ওসি মনোয়ার হোসেন চৌধুরী বলেন, ‘খবর পেয়েই ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে। আহতরা হাসপাতালে ভর্তি রয়েছে। থানায় ক্ষতিগ্রস্ত পক্ষ অভিযোগ দিলে আমরা পরবর্তী ব্যবস্থা গ্রহণ করবো।’

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

সর্বমোট ভিজিট করা হয়েছে

© All rights reserved © 2021

Design & Developed By : JM IT SOLUTION
error: Content is protected !!