1. abdulmotin52@gmail.com : ABDUL MOTIN : ABDUL MOTIN
  2. madaripurprotidin@gmail.com : ABID HASAN : ABID HASAN
  3. jmitsolution24@gmail.com : support :
মাদারীপুরে যুবককে কুপিয়ে জখম: কাউন্সিলরসহ ৯ জনের নামে থানায় অভিযোগ - Madaripur Protidin
শনিবার, ২৫ জুলাই ২০২৬, ১২:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
জাল দলিল করায় ৪ জনের  সাত বছরের সাজা: রাজৈরে ১৪ বছর পর আদালতের নির্দেশে জমি ফিরে পেলো  বাদী। রাজৈরে আওয়ামী লীগ থেকে অব্যাহতি নিলেন ইউপি চেয়ারম্যানসহ ১২ জন রাজৈরে ইউপি ও ১২জন মেম্বর আওয়ামীলীগ থেকে অব্যাহতি নিলেন ৭৫ জন যুবদের ১৫ দিনের প্রশিক্ষণ শেষে সনদ  প্রদান  মাদারীপুরে স্বেচ্ছাসেবী তরুণ সংগঠকদের কর্মশালায় দুর্নীতিবাজদের সামাজিকভাবে বয়কটের অঙ্গীকার মাদারীপুরে সনাক-ইয়েস-এসিজি’র অভিজ্ঞতা বিনিময় সভা রাজৈরে  বিশ্ব রক্তদান দিবসে  র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ “ বর্জ্য ব্যবস্থাপনায় শিশুশ্রমকে লাল কার্ড ” মাদারীপুরে ‘বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস’-২০২৬’ উদযাপিত ইউরোপে পাঠানোর ফাঁদে কোটি টাকা হাতিয়ে নেওয়া চক্রের ৩ সদস্য গ্রেফতার রাজৈরে “অভাবই নয়, সীমাহীন লোভই দুর্নীতির প্রধান কারন”শীর্ষক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত  সাংবাদিকরা সমাজের আয়না: খোন্দকার মাশুকুর রহমান মাশুক

মাদারীপুরে যুবককে কুপিয়ে জখম: কাউন্সিলরসহ ৯ জনের নামে থানায় অভিযোগ

  • প্রকাশিত : বুধবার, ২৫ জানুয়ারী, ২০২৩, ৪.৪৯ পিএম
  • ৬০৪ জন পঠিত

মাদারীপুর প্রতিনিধি:
পূর্ব শত্রুতার জের ধরে মাদারীপুরের কালকিনিতে মো. সাহেদ হোসেন (৩২) নামে এক যুবককে কুপিয়ে জখম করে ফেলে রাখার অভিযোগ পাওয়া গেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। পরে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে ওই যুবককে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এদিকে এই ঘটনায় বুধবার দুপুরে এক কাউন্সিলরসহ নয় জনকে আসামী করে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছে আহত ওই যুবক।

ভূক্তভোগী পরিবার ও থানা পুলিশ সুত্রে জানা গেছে, পৌর এলাকার চরফতে বাহাদুর গ্রামের মো. আব্দুল খালেকের ছেলে মো. সাহেদ হোসেনের সাথে ৩নং ওয়ার্ডের পৌর কাউন্সিলর মো. আনোয়ার হোসেনের দীর্ঘদিন যাবত বিরোধ চলে আসছে। এর জের ধরে মঙ্গলবার দিবাগত রাতে সাহেদ হোসেনকে একই গ্রামের মাহাবুল টেডনের বাড়ির সামনে বসে পৌর কাউন্সিলর মো. আনোয়ার হোসেন ও আবু বক্কর সরদারসহ বেশ কয়েকজন মিলে দেশীয় অস্ত্র সজ্জিত হয়ে কুপিয়ে ও পিটিয়ে আহত করে ফেলে রাখে। পরে স্থানীয় লোকজন রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে আহত সাহেদ হোসেনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। এদিকে এই ঘটনায় পৌর কাউন্সিলর মো. আনোয়ার হোসেন ও আবু বক্কর সরদারসহ নয় জনকে আসামী করে আহত সাহেদ হোসেন বাদী হয়ে কালকিনি থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।

আহত সাহেদ হোসেন বলেন, ‘কাউন্সিলর মো. আনোয়ার হোসেন ও আবু বক্কর সরদারসহ বেশ কয়েকজন মিলে হত্যার উদ্দেশ্যে আমার উপরে হামলা চালিয়েছে। তাই আমি তাদের নামে থানায় মামলা করবো।’
অভিযুক্ত কাউন্সিলর আনোয়ার হোসেন বলেন, ‘কিছুদিন পূর্বে আমার ছেলের উপর বিএনপির লোকজন নিয়ে হামলা চালিয়েছিল সাহেদ। তবে তাকে কে আঘাত করেছে, আমি তা জানি না।’
এ ব্যাপারে কালকিনি থানার ওসি মো. শামীম হোসেন বলেন, হামলার ঘটনায় একটি লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

সর্বমোট ভিজিট করা হয়েছে

© All rights reserved © 2021

Design & Developed By : JM IT SOLUTION
error: Content is protected !!