1. abdulmotin52@gmail.com : ABDUL MOTIN : ABDUL MOTIN
  2. madaripurprotidin@gmail.com : ABID HASAN : ABID HASAN
  3. jmitsolution24@gmail.com : support :
রাজৈরে ওয়াজ মাহফিল শেষে বাড়ি ফেরা হলো না জলিল বেপারীর - Madaripur Protidin
শনিবার, ২৫ জুলাই ২০২৬, ০২:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
জাল দলিল করায় ৪ জনের  সাত বছরের সাজা: রাজৈরে ১৪ বছর পর আদালতের নির্দেশে জমি ফিরে পেলো  বাদী। রাজৈরে আওয়ামী লীগ থেকে অব্যাহতি নিলেন ইউপি চেয়ারম্যানসহ ১২ জন রাজৈরে ইউপি ও ১২জন মেম্বর আওয়ামীলীগ থেকে অব্যাহতি নিলেন ৭৫ জন যুবদের ১৫ দিনের প্রশিক্ষণ শেষে সনদ  প্রদান  মাদারীপুরে স্বেচ্ছাসেবী তরুণ সংগঠকদের কর্মশালায় দুর্নীতিবাজদের সামাজিকভাবে বয়কটের অঙ্গীকার মাদারীপুরে সনাক-ইয়েস-এসিজি’র অভিজ্ঞতা বিনিময় সভা রাজৈরে  বিশ্ব রক্তদান দিবসে  র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ “ বর্জ্য ব্যবস্থাপনায় শিশুশ্রমকে লাল কার্ড ” মাদারীপুরে ‘বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস’-২০২৬’ উদযাপিত ইউরোপে পাঠানোর ফাঁদে কোটি টাকা হাতিয়ে নেওয়া চক্রের ৩ সদস্য গ্রেফতার রাজৈরে “অভাবই নয়, সীমাহীন লোভই দুর্নীতির প্রধান কারন”শীর্ষক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত  সাংবাদিকরা সমাজের আয়না: খোন্দকার মাশুকুর রহমান মাশুক

রাজৈরে ওয়াজ মাহফিল শেষে বাড়ি ফেরা হলো না জলিল বেপারীর

  • প্রকাশিত : সোমবার, ৩০ জানুয়ারী, ২০২৩, ৫.৩৪ পিএম
  • ৫১৮ জন পঠিত

টেকেরহাট (মাদারীপুর) সংবাদদাতা।
মাদারীপুরের রাজৈরে ওয়াজ মাহফিল শেষে বাড়ি ফেরার পথে একটি গাড়ির চাপায় জলিল বেপারী (৫৫) নামের এক ভ্যানযাত্রী নিহত হয়েছে। এসময় গুরুতর আহত হয় ভ্যানচালক নূর হক (৪০) ও আরেক ভ্যানযাত্রী জয়নাল মোল্লা। রোববার রাত দেড়টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের উপজেলার সানেরপাড় এলাকার এস.আর ফিলিং স্টেশনের সামনে এ ঘটনা ঘটে। নিহত জলিল বেপারী উপজেলার কুঠিবাড়ি এলাকার মৃত হাসান বেপারীর ছেলে।

পুলিশও স্থানীয়রা জানায়, রোববার দিবাগত রাত দেড়টার দিকে সাধুর ব্রিজ এলাকায় ওয়াজ মাহফিল শেষে ভ্যানযোগে বাড়ি ফিরছিলেন জলিল বেপারীসহ তিনজন। তারা সানেরপাড় এলাকায় এলে পেছন দিক থেকে আসা অজ্ঞাত একটি গাড়ি তাদের ভ্যানটিকে ধাক্কা দেয়। এসময় ভ্যানগাড়িটি দুমড়েমুচড়ে যায় । পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক জলিল বেপারীকে মৃত ঘোষণা করেন। এছাড়া গুরুতর আহত অবস্থায় ভ্যানচালক নূর হককে (৪০) উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

সোমবার সকালে ঘটনার সত্যতা নিশ্চিত করেন মাদারীপুর মস্তফাপুর হাইওয়ে পুলিশ ফাঁড়ির পরিদর্শক গোলাম রসুল মোল্লা।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

সর্বমোট ভিজিট করা হয়েছে

© All rights reserved © 2021

Design & Developed By : JM IT SOLUTION
error: Content is protected !!