1. abdulmotin52@gmail.com : ABDUL MOTIN : ABDUL MOTIN
  2. madaripurprotidin@gmail.com : ABID HASAN : ABID HASAN
  3. jmitsolution24@gmail.com : support :
চাঁপাইনবাবগঞ্জে আনসার আল ইসলাম এর ৩ সক্রিয় জঙ্গী সদস্য গ্রেফতার - Madaripur Protidin
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদারীপুরের কালকিনিতে ভারপ্রাপ্ত অধ্যক্ষের বিরুদ্ধে প্রতিষ্ঠানের গাছ কাটার অভিযোগ শেখ হাসিনাকে দেশে আসলেই গ্রেফতার হবেন – মাদারীপুরে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ মাদারীপুরে বিল থেকে বাকপ্রতিবন্ধী শ্রমিকের মরদেহ উদ্ধার মুকসুদপুরে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাঁদে পড়ে নিহত-৩, আহত-৩০  মাদারীপুরে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা খাতে সেবার মানোন্নয়ন এবং সেবাপ্রদানে স্বচ্ছতা ও জবাবদিহিতা বৃদ্ধির লক্ষ্যে গণশুনানি অনুষ্ঠিত সরকারের বিরোধীতা করলে জণগনের প্রতিরোধের মুখে পড়তে হবে- এনসিপি-জামায়াত ইসলামের উদ্দ্যেশে এমপি খোকন তালুকদার রাজৈরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ। আহত ১০জন রাজৈরে পানিতে পড়ে ৫ বছর বয়সী দুই জমজ বোনের মৃত্যু  লিবিয়ায় বন্দির পরে নিখোঁজ মাদারীপুরের তিন যুবকের সন্ধান চেয়ে সংবাদ সম্মেলন রাজৈরে সংসদ সদস্যকে সংবর্ধনা

চাঁপাইনবাবগঞ্জে আনসার আল ইসলাম এর ৩ সক্রিয় জঙ্গী সদস্য গ্রেফতার

  • প্রকাশিত : শনিবার, ১৫ আগস্ট, ২০২০, ৫.২৩ পিএম
  • ১০৯০ জন পঠিত

চাঁপাইনবাবগঞ্জে আনসার আল ইসলাম এর ৩ সক্রিয় জঙ্গী সদস্য গ্রেফতার

অফিস রিপোর্টঃ এলিট ফোর্স র‌্যাব তার সৃষ্টির সূচনালগ্ন থেকেই জঙ্গি ও সন্ত্রাসবাদ এর বিরুদ্ধে আপোষহীন অবস্থানে থেকে নিরলস ভাবে কাজ করে আসছে। সাম্প্রতিক সময়ে নিষিদ্ধ ঘোষিত সংগঠন আনসার আল ইসলাম এর কর্মপরিকল্পনা ও অপতৎপরতা সম্পর্কে গোয়েন্দা সূত্রে জানতে পেরে র‌্যাব তার গোয়েন্দা নজরদারী বৃদ্ধি করে।

সুত্র জানায় গত ২৭ জুলাই গ্রেফতারকৃত ‘আনসার আল-ইসলাম’ এর ০৫ সদস্য হতে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে ১৪ আগস্ট রাতে ৩ জন সক্রিয় জঙ্গী সদস্য আবুল হায়াত (২৬), মোঃ আব্দুল কুদ্দুস (৩০) ও মোঃ আল-আমিন (৩০)কে গ্রেফতার করা হয় গ্রেফতারকৃতদের বাড়ী চাপাইনবাবগঞ্জ জেলায়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা নিষিদ্ধ ঘোষিত সংগঠন ‘আনসার আল-ইসলাম’ এর সক্রিয় সদস্য বলে স্বীকারোক্তি দেয়। গ্রেফতারকৃতদের কাছ হতে ‘আনসার আল-ইসলাম’ এর বিভিন্ন ধরনের উগ্রবাদী সম্পর্কিত বই, লিফলেট, ব্যাগ ও মোবাইল ফোন উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত আবুল হায়াত (২৬)’কে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, সে পেশায় একজন হোমিওপ্যাথি ডাক্তার। চাঁপাইনবাবগঞ্জে তার নিজস্ব দোকান ও চেম্বার আছে। সে ০৩ বছর যাবৎ ‘আনসার আল-ইসলাম’ এর সাথে জড়িত। সে ‘খালিদ সাইফুল্লাহ’ নামে গোপন টেলিগ্রাম আইডি চালিয়ে জঙ্গী কার্যক্রম পরিচালনা করে আসছে।
মোঃ আব্দুল কুদ্দুস (৩০)’কে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, সে পেশায় একজন ফার্মেসীর দোকানদার। সে ০২ বছর যাবৎ ‘আনসার আল-ইসলাম’ এর সাথে জড়িত। বিডিআর বিদ্রোহে ইতোপূর্বে সে ০৭ বছর জেল কেঠেছে। জেলে থাকাকালিন সে জঙ্গী কাজে জড়িয়ে পড়ে।
মোঃ আল-আমিন (৩০)’কে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, সে পারিবারিকভাবে জঙ্গীবাদে জড়িত, সে গত ০৪ বছর যাবৎ ‘আনসার আল-ইসলাম’ এর সাথে ওতোপ্রোতোভাবে জড়িত থাকার পাশাপাশি সে তার ভগ্নিপতি মোকসেদুলসহ ‘আনসার আল-ইসলাম’ এর চাঁপাইনবাবগঞ্জ ইয়ানত শাখা দেখাশোনা করে আসছিল।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

সর্বমোট ভিজিট করা হয়েছে

© All rights reserved © 2021

Design & Developed By : JM IT SOLUTION
error: Content is protected !!