1. abdulmotin52@gmail.com : ABDUL MOTIN : ABDUL MOTIN
  2. madaripurprotidin@gmail.com : ABID HASAN : ABID HASAN
  3. jmitsolution24@gmail.com : support :
ঢাকা মহানগরীর আদাবর থেকে গাইবান্ধার পলাশবাড়ীর শাম্মি হত্যা মামলার প্রধান আসামী কুখ্যাত খুনী মোঃ জাহাঙ্গীর আলম গ্রেফতার - Madaripur Protidin
সোমবার, ২২ জুন ২০২৬, ০৫:০৪ অপরাহ্ন
শিরোনাম :
রাজৈরে  বিশ্ব রক্তদান দিবসে  র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ “ বর্জ্য ব্যবস্থাপনায় শিশুশ্রমকে লাল কার্ড ” মাদারীপুরে ‘বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস’-২০২৬’ উদযাপিত ইউরোপে পাঠানোর ফাঁদে কোটি টাকা হাতিয়ে নেওয়া চক্রের ৩ সদস্য গ্রেফতার রাজৈরে “অভাবই নয়, সীমাহীন লোভই দুর্নীতির প্রধান কারন”শীর্ষক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত  সাংবাদিকরা সমাজের আয়না: খোন্দকার মাশুকুর রহমান মাশুক রাজৈর জামায়াতে ঈদ পুনমিলনী অনুষ্ঠান রাজৈর থেকে গাড়ী চুরি, শিবচর থেকে উদ্ধার রাজৈরের টেকেরহাট গরুর হাট পরিদর্শনে র‌্যাব-৮, চাঁদাবাজি ও জাল টাকা প্রতিরোধে কঠোর অবস্থান রাজধানীর রূপনগরে চালককে হত্যা করে অটো রিক্সা ছিনতাই; পাঁচ সদস্যকে গ্রেফতার ও অটো রিক্সা উদ্ধার মাদারীপুরে সনাকের দুর্নীতি বিরোধী মতবিনিময় সভা অনুষ্ঠিত

ঢাকা মহানগরীর আদাবর থেকে গাইবান্ধার পলাশবাড়ীর শাম্মি হত্যা মামলার প্রধান আসামী কুখ্যাত খুনী মোঃ জাহাঙ্গীর আলম গ্রেফতার

  • প্রকাশিত : বুধবার, ১ ফেব্রুয়ারী, ২০২৩, ৪.১৩ পিএম
  • ৫৮৬ জন পঠিত

অফিস রিপোটঃ ঢাকা মহানগরীর আদাবর থানাধীন এলাকায় অভিযান পরিচালনা করে গাইবান্ধা জেলার পলাশবাড়ী থানার আলোচিত চাঞ্চল্যকর শাম্মি হত্যা মামলার প্রধান আসামী কুখ্যাত খুনী মোঃ জাহাঙ্গীর আলম’কে গ্রেফতার করেছে র‌্যাব-৪।

র‌্যাব জানায়, এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৪ এর একটি চৌকস আভিযানিক দল ১ ফেব্রুয়ারি ঢাকা মহানগরীর আদাবর থানাধীন এলাকায় অভিযান পরিচালনা করে গাইবান্ধা জেলার পলাশবাড়ী থানার আলোচিত চাঞ্চল্যকর শাম্মি হত্যা মামলার এজাহার নামীয় আসামী কুখ্যাত খুনী মোঃ জাহাঙ্গীর আলম’কে গ্রেফতার করতে সক্ষম হয়।

জিজ্ঞাসাবাদ ও ঘটনার বিবরণে জানা যায়, মৃত ভিকটিম শাম্মি বেগম এর সাথে গ্রেফতারকৃত আসামী মোঃ জাহাঙ্গীর আলম (৩২) এর প্রায় ১০ বছর পূর্বে ইসলামী শরীয়ত মোতাবেক বিবাহ হয়। সংসার জীবনে তাদের ২ টি ছেলে সন্তান রয়েছে। মাঝে মধ্যেই গ্রেফতারকৃত আসামী এবং তার পরিবারের সদস্যরা পারিবারিক বিষয়াদি নিয়ে শাম্মি বেগমকে শারীরিক ও মানষিক ভাবে নির্যাতন করত। শাম্মি বেগম তার ২ সন্তানের ভবিষ্যতের কথা চিন্তা করে আসামীর সাথে অতিকষ্টে জীবন যাপন করত।

জিজ্ঞাসাবাদে আরো জানা যায় যে, ২১/০৯/২০২২ বিকেলে যেকোন সময় ধৃত আসামী মোঃ জাহাঙ্গীর আলম ও তার পরিবারের অন্যান্য সদস্যরা একই উদ্দেশ্যে পূর্ব পরিকল্পনা মতে গলা টিপে ধরে শ্বাসরুদ্ধ করে হত্যা করে। পরবর্তীতে ২১/০৯/২০২২ সন্ধ্যায় গ্রেফতারকৃত আসামীর ভাতিজা তার ব্যবহৃত মোবাইল হতে মৃত শাম্মি বেগমের ছোট ভাইয়ের মোবাইলে কল দিয়ে মৃত্যুর বিষয়টি জানায়। এরপর মৃত শাম্মি বেগমের বাড়ি হতে তার বাবা-মা, ভাই ও পরিবারের অন্যান্য লোকজন আসামীর বাড়িতে উপস্থিত হতেই আসামীর বাড়ীর ভিতর আঙ্গিনায় শাম্মি বেগমের মৃত দেহ দেখতে পায়। এ সংক্রান্তে ভিকটিমের পিতা বাদী হয়ে গাইবান্ধা জেলার পলাশবাড়ী থানায় গ্রেফতারকৃত আসামী মোঃ জাহাঙ্গীর আলম সহ মোট ০৫ জনের বিরুদ্ধে হত্যা মামলা করেন।

স্থানীয় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা যায় যে, উক্ত আসামী ছদ্মবেশে ঢাকা মহানগরীর আদাবর থানাধীন এলাকায় অবস্থান করছে যার প্রেক্ষিতে র‌্যাব-৪ এর একটি আভিযানিক দল অভিযান পরিচালনা করে আসামী মোঃ জাহাঙ্গীর আলম’কে গ্রেফতার করতে সক্ষম হয়। র‌্যাবের জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামী শাম্মি বেগমের হত্যা মামলার সাথে সরাসরি জড়িত বলে স্বীকার করেছে।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

সর্বমোট ভিজিট করা হয়েছে

© All rights reserved © 2021

Design & Developed By : JM IT SOLUTION
error: Content is protected !!