1. abdulmotin52@gmail.com : ABDUL MOTIN : ABDUL MOTIN
  2. madaripurprotidin@gmail.com : ABID HASAN : ABID HASAN
  3. jmitsolution24@gmail.com : support :
রাজৈরে এসিল্যান্ডের হস্তক্ষেপে বাল্য বিয়ে বন্ধ। কনের বাবা - মাকে ১৫০০০ টাকা জরিমানা। - Madaripur Protidin
শনিবার, ২৫ জুলাই ২০২৬, ০৪:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
জাল দলিল করায় ৪ জনের  সাত বছরের সাজা: রাজৈরে ১৪ বছর পর আদালতের নির্দেশে জমি ফিরে পেলো  বাদী। রাজৈরে আওয়ামী লীগ থেকে অব্যাহতি নিলেন ইউপি চেয়ারম্যানসহ ১২ জন রাজৈরে ইউপি ও ১২জন মেম্বর আওয়ামীলীগ থেকে অব্যাহতি নিলেন ৭৫ জন যুবদের ১৫ দিনের প্রশিক্ষণ শেষে সনদ  প্রদান  মাদারীপুরে স্বেচ্ছাসেবী তরুণ সংগঠকদের কর্মশালায় দুর্নীতিবাজদের সামাজিকভাবে বয়কটের অঙ্গীকার মাদারীপুরে সনাক-ইয়েস-এসিজি’র অভিজ্ঞতা বিনিময় সভা রাজৈরে  বিশ্ব রক্তদান দিবসে  র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ “ বর্জ্য ব্যবস্থাপনায় শিশুশ্রমকে লাল কার্ড ” মাদারীপুরে ‘বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস’-২০২৬’ উদযাপিত ইউরোপে পাঠানোর ফাঁদে কোটি টাকা হাতিয়ে নেওয়া চক্রের ৩ সদস্য গ্রেফতার রাজৈরে “অভাবই নয়, সীমাহীন লোভই দুর্নীতির প্রধান কারন”শীর্ষক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত  সাংবাদিকরা সমাজের আয়না: খোন্দকার মাশুকুর রহমান মাশুক

রাজৈরে এসিল্যান্ডের হস্তক্ষেপে বাল্য বিয়ে বন্ধ। কনের বাবা – মাকে ১৫০০০ টাকা জরিমানা।

  • প্রকাশিত : শুক্রবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২৩, ৬.৩০ পিএম
  • ৫১৪ জন পঠিত

টেকেরহাট (মাদারীপুর)সংবাদদাতা।
মাদারীপুরের রাজৈর এসিল্যান্ডের হস্তক্ষেপে ১৩ বছরের কিশোরী বাল্য বিয়ের হাত থেকে রক্ষা পেয়েছে। এসময় ভূয়া জন্ম নিবন্ধন করায় ৫ হাজার এবং কিশোরীর বাবা- মাকে ৫ হাজার করে মোট ১৫ হাজার টাকা জরিমানা করা হয়। শুক্রবার দুপুরে রাজৈর পৌরসভার ৩ নং ওয়ার্ডের পূর্বসরমঙ্গল গ্রামে এ ঘটনা ঘটে। ভ্রাম্যমান আদালত সুত্রে জানা যায়, পূর্ব সরমঙ্গল গ্রামের নাসির হাওলাদারের ১৩ বছর বয়সী কন্যার সাথে একই এলাকার
নজরুল হাওলাদারের বিয়ের দিন ধার্য্য হয়।

শুক্রবার বিয়ের খবর পেয়ে সেখানে অভিযান পরিচালনা করে রাজৈরের এসিল্যান্ড খাদিজা আক্তার। এসময় বয়স বাড়িয়ে ভূয়া জন্ম নিবন্ধন করায় কিশোরীর পিতা নাসির হাওলদারকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। নাবালিকা কিশোরীর বিয়ের প্রস্তুতির কারনে বাবা নাসির হাওদারকে ৫ হাজার এবং মা সুরমা বেগমকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। এছড়াও কন্যার বয়স ১৮ বছর না হওয়া পর্যন্ত বিয়ে দিবে না মর্মে মুচলেকা নেওয়া হয়।

ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট রাজৈরের এসিল্যান্ড খাদিজা আক্তার জানান, নাবালিকা মেয়েকে বিয়ে দেওয়ার জন্য বাবা- মা ৮ ফেব্র“য়ারী ২০২৩ তারিখে বয়স বাড়িয়ে একটি ভূয়া জন্ম নিবন্ধন করেছে। এটার জন্য এবং বাল্য বিয়ের প্রস্তুতি নেওয়ায় মোট ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে এবং মুচলেকা নেওয়া হয়েছে। বাল্য বিয়ের ব্যাপারে এ অভিযান অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

সর্বমোট ভিজিট করা হয়েছে

© All rights reserved © 2021

Design & Developed By : JM IT SOLUTION
error: Content is protected !!