1. abdulmotin52@gmail.com : ABDUL MOTIN : ABDUL MOTIN
  2. madaripurprotidin@gmail.com : ABID HASAN : ABID HASAN
  3. jmitsolution24@gmail.com : support :
রাজৈরে বিয়ে বাড়িতে দাওয়াত খেতে গিয়ে গলায় মাংসের হাড় আটকে প্রতিবন্ধী যুবকের মৃত্যু - Madaripur Protidin
রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
মাদারীপুরের কালকিনিতে ভারপ্রাপ্ত অধ্যক্ষের বিরুদ্ধে প্রতিষ্ঠানের গাছ কাটার অভিযোগ শেখ হাসিনাকে দেশে আসলেই গ্রেফতার হবেন – মাদারীপুরে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ মাদারীপুরে বিল থেকে বাকপ্রতিবন্ধী শ্রমিকের মরদেহ উদ্ধার মুকসুদপুরে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাঁদে পড়ে নিহত-৩, আহত-৩০  মাদারীপুরে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা খাতে সেবার মানোন্নয়ন এবং সেবাপ্রদানে স্বচ্ছতা ও জবাবদিহিতা বৃদ্ধির লক্ষ্যে গণশুনানি অনুষ্ঠিত সরকারের বিরোধীতা করলে জণগনের প্রতিরোধের মুখে পড়তে হবে- এনসিপি-জামায়াত ইসলামের উদ্দ্যেশে এমপি খোকন তালুকদার রাজৈরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ। আহত ১০জন রাজৈরে পানিতে পড়ে ৫ বছর বয়সী দুই জমজ বোনের মৃত্যু  লিবিয়ায় বন্দির পরে নিখোঁজ মাদারীপুরের তিন যুবকের সন্ধান চেয়ে সংবাদ সম্মেলন রাজৈরে সংসদ সদস্যকে সংবর্ধনা

রাজৈরে বিয়ে বাড়িতে দাওয়াত খেতে গিয়ে গলায় মাংসের হাড় আটকে প্রতিবন্ধী যুবকের মৃত্যু

  • প্রকাশিত : শনিবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২৩, ১০.১১ এএম
  • ৯৮৩ জন পঠিত

টেকেরহাট (মাদারীপুর) সংবাদদাতা।
বিয়ে বাড়িতে দাওয়াত খেতে গিয়ে গলায় মাংসের হাড় আটকে প্রতিবন্ধী এক যুবকের মৃত্যু হয়েছে বলে দাবী করেছেন তার পরিবার । তবে চিকিৎসক বলছে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে । শুক্রবার রাতে মাদারীপুরের রাজৈর উপজেলার পাইকপাড়া ইউনিয়নের বৈরাগীবাজার এলাকার একটি বিয়ে বাড়িতে এ ঘটনা ঘটে । মৃত প্রতিবন্ধী আবুল হোসেন মোল্লা (২৩) পার্শ্ববর্তী গোপালগঞ্জ জেলার মুকসুদপুর উপজেলার তপারকান্দি গ্রামের আব্দুল খালেক মোল্লার ছেলে ।

পরিবার ও স্থানীয়রা জানায়, শুক্রবার বিকেলে মাদারীপুরের রাজৈর উপজেলার পাইকপাড়া ইউনিয়ন পরিষদের সাবেক ইউপি চেয়ারম্যান শাহাদাত হোসেন মিয়ার মেয়ে প্রমি আক্তারের বিয়ে হয় । এসময় গোপালগঞ্জের মুকসুদপর উপজেলার তপারকান্দি গ্রামের প্রতিবন্ধী যুবক আবুল হোসেন মোল্লা (২৩) ওই বিয়েতে দাওয়াত খেতে আসেন । দাওয়াত খাওয়ার সময় হঠাৎ তার গলায় মাংসের একটি হাড় আটকে যায় । সন্ধ্যার দিকে বেশী অসুস্থতা বোধ করলে পরিবারের লোকজন আবুল হোসেনকে প্রথমে উপজেলার টেকেরহাটের একটি প্রাইভেট ক্লিনিকে নিয়ে আসে । পরে সেখান থেকে রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে রাতে কর্বত্যরত চিকিৎসা ওই যুবককে মৃত্যু ঘোষণা করেন।

প্রতিবন্ধী যুবককের পিতা আব্দুল খালেক মোল্লা বলেন আমার ছেলে দাওয়াত খেতে গিয়ে গলায় হাড় আটকে যায় । আমরা বাড়িতে বসে অনেক চেষ্টা করেছি কিন্তু কোন কাজ হয় নাই । পরে সন্ধ্যায় হাসপাতালে আনলে ডাক্তার বলে আমার ছেলে মারা গেছে ।

রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসক সোয়েব হোসেন বলেন, ওই রোগীকে হাসপাতালে মৃত্যু অবস্থায় পরিবারের লোকজন নিয়ে এসেছিল।

রাজৈর থানার অফিসার ইনচার্জ মো আলমগীর হোসেন বলেন, ঘটনাটি শুনে হাসপাতালে ফোর্স পাঠিয়েছি, তবে ভুক্তভোগী পরিবারের কোন অভিযোগ না থাকায় লাশ পরিবারের হাতে দেয়া হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

সর্বমোট ভিজিট করা হয়েছে

© All rights reserved © 2021

Design & Developed By : JM IT SOLUTION
error: Content is protected !!