1. abdulmotin52@gmail.com : ABDUL MOTIN : ABDUL MOTIN
  2. madaripurprotidin@gmail.com : ABID HASAN : ABID HASAN
  3. jmitsolution24@gmail.com : support :
মাদারীপুরে মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত - Madaripur Protidin
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১২:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
টেকেরহাটে মোবাইল ছিনতাইকারিকে ধরতে গিয়ে মারা গেল মৃজন মতুব্বর শারদীয় দুর্গাপুজা: রাজৈরে পুজা মন্ডপ পরিদর্শনে সংসদ সদস্যসহ জেলা প্রশাসন বাংলাদেশকে আর কোন আধিপত্য শক্তির আওতায় আসতে দিবে না জনগণ- মাদারীপুরে এনসিপি’র আহবায়ক নাহিদ ইসলাম মাদারীপুরে বিচারকের বাসভবনের সামনে একাধিক ককটেল বিস্ফোরণ মাদক সমাজ ও রাষ্ট্রের ভবিষ্যৎ অন্ধকার করে দিচ্ছে: জাহান্দার আলী মিয়া এমপি। মাদারীপুরে ডিবির অভিযানে ৭ জন আটক, ইয়াবা উদ্ধার রাজৈরে যাত্রীবাহী বাস ও মাহিন্দ্রের মুখোমুখি সংঘর্ষে কিশোরী নিহত, আহত ২ রাজৈরে দুঃস্থ   পরিবারকে আধাপাকা ঘর নির্মান করে দিচ্ছে  গাংকান্দি উন্নয়ন ফাউন্ডেশন রাজৈরে ৮কেজি গাজাসহ যুবক গ্রেপ্তার মাদারীপুরের টেকেরহাটে আধুনিক মানের  প্রাইভেট হসপিটালের উদ্বোধন করলেন এমপি জাহান্দার আলী মিয়া। 

মাদারীপুরে মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত

  • প্রকাশিত : মঙ্গলবার, ২১ ফেব্রুয়ারী, ২০২৩, ৪.২৩ পিএম
  • ১০০৫ জন পঠিত

মাদারীপুর সংবাদদাতা।
মাদারীপুরে মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছি। মঙ্গলবার দুপুরে পুলিশ নারী কল্যান সমিতির আয়োজনে পুনাক ভবনের হলরুমে এই চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। চিত্রাংকন প্রতিযোগিতায় পুলিশ সদস্যদের সন্তান ও পুলিশ লাইনস প্রাথমিক বিদ্যালয়ের অর্ধশতাধিক শিক্ষার্থীরা অংশগ্রহন করে।

অনুষ্ঠানে দুটি বিভাগে বিজয়ী ১ম, ২য় ও ৩য় শিক্ষার্থীদের মাঝে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে পুরস্কার তুলে দেন জেলা পুলিশ সুপার মাসুদ আলম। এমন আয়োজনের মাধ্যমে শিক্ষার্থীরা ভাষা শহীদের আত্মত্যাগের বিনিময়ে পাওয়া মাতৃভাষা সম্পর্কে জানার পাশাপাশি শহীদের প্রতি শ্রদ্ধা বাড়বে বলে জানায় আয়োজকরা। এছাড়া অনুষ্ঠানে বিচারক হিসাবে উপস্থিত ছিলেন ডনোভান সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় কারুকলা বিভাগের শিক্ষক অঞ্জন বিশ্বাস।

পুনাক সভানেত্রী শিউলী আক্তার এর সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রসাশন) মনিরুজ্জামান ফকির, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আলাউর রহমান, সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনোয়ার হোসেনসহ অনেকেই।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

সর্বমোট ভিজিট করা হয়েছে

© All rights reserved © 2021

Design & Developed By : JM IT SOLUTION
error: Content is protected !!